দেশ ও মানুষের জন্য জিয়া পরিবারের অবদানের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার বাবা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়েই ষড়যন্ত্রকারীদের হাতে জীবন দিয়েছেন। আমার মা খালেদা জিয়া দেশের মানুষের পক্ষে থাকার কারণে কীভাবে নির্যাতিত হয়েছেন; আপনারা দেখেছেন। আমার ভাই আরাফাত রহমান ষড়যন্ত্রকারীদের অত্যাচারে শহিদ হয়েছেন। বাংলাদেশের বহু বিএনপি নেতাকর্মীর পরিবারের ...
Read More »ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় নয়াদিল্লি: বিক্রম মিশ্রি
নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে ‘সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা’য় আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সোমবার (০৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এমনটি জানায়। ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা ...
Read More »সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা
খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৪৯ টাকা থেকে ১৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা, খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৫৭ টাকা। আগে বোতলজাত ...
Read More »ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব
বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একদিনের সফরে সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অণু বিভাগ) ইশরাত জাহান। সফরের শুরুতেই বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে ...
Read More »থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস উড়ানো নিষেধ: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এটা যাতে কেউ না ওড়ায় সেজন্য অনুরোধ করছি। রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্টি-ফার্স্ট নাইটে সব বার বন্ধ রাখা ...
Read More »বাংলাদেশের ৪১.৩ শতাংশ মানুষ ভারতকে ‘অপছন্দ’ করে
বাংলাদেশের ৪১.৩ শতাংশ মানুষ দেশ হিসেবে ভারতকে ‘অপছন্দ’ করেন। অন্যদিকে ৫৩.৬ শতাংশ মানুষ ভারতকে ‘পছন্দ’ করেন। ভয়েস অফ আমেরিকা বাংলার সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে, এবং দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে ভাল ধারনা পোষণ করেন। ১০০০ মানুষের ওপর চালানো ওই জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের ...
Read More »প্রধান উপদেষ্টার সঙ্গে ২৮ রাষ্ট্রদূতের বৈঠক সোমবার
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশনের প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের এটাই প্রথম সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ। বৃহস্পতিবার বিকালে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,৯ ডিসেম্বর সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭টি দেশের রাষ্ট্রদূত (২০ ...
Read More »প্রত্যেক শহিদ পরিবারের কাছে ক্ষমা চেয়ে যা বললেন নতুন আইজিপি
ছাত্র-জনতার আন্দোলনে শহিদ হওয়া প্রত্যেক পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বাহিনীর নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের চতুর্থ তলায় হল অব ইন্টিগ্রেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহারুল আলম শহিদদের পরিবারের কাছে ক্ষমা চান। আইজিপি বলেন, যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থরক্ষায় পুলিশের ...
Read More »ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে করেন প্রধান উপদেষ্টা
দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিকেল ৪টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বুধবার (৪ ডিসেম্বর) বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক ...
Read More »কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশের উদ্যোগ
কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গেজেটের খসড়া অনুমোদনের জন্য বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। জানা যায়, ১৯৮৭ সাল থেকে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। শুধু কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur