রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নিকটে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সাকল ১০টায় বিমানবন্দর সড়কে বীরসপ্তক ক্রসিং পয়েন্টের কাছে ‘পথচারী আন্ডার-পাস’ প্রকল্পের এ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন তিনি। গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় মিম ও রাজিব নামের দুই শিক্ষার্থী নিহত হয়। ...
Read More »১৫ আগস্ট সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের সব কমিউনিটি ক্লিনিক ও সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগ নির্ণয় পরীক্ষা করা হবে। ওই দিন সব সরকারি হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগ নির্ণয় পরীক্ষা করা হবে। পাশাপাশি জরুরি বিভাগ ও অভ্যন্তরীণ বিভাগে ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ...
Read More »‘সাজা ৫ বছর, হত্যা প্রমাণ হলে ৩০২ ধারায় ফাঁসি’
বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হলে বা কারো মৃত্যু হলে চালকের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে সড়ক পরিবহন আইনের চূড়ান্ত খসড়ায়। তবে তদন্তে যদি দেখা যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালক বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাহলে দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। অর্থাৎ সর্বোচ্চ সাজা হবে ফাঁসি। তবে ...
Read More »গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: প্রধানমন্ত্রী
প্রযুক্তি যেন গঠনমূলক কাজে ও মানুষের কল্যাণে ব্যবহার হয় সেই আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুজবে কান দেবেন না, মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। প্রযুক্তির ব্যবহার করে কেউ কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলেও জানান প্রধানমন্ত্রী। কল্যালমূলক কাজে প্রযুক্তির ব্যবহারে ছোটদের উদ্বুদ্ধ করতে হবে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। রোববার (০৫ আগস্ট) সকালে গণভবন থেকে ১০ জেলার ৩০০ ইউনিয়ন ...
Read More »মোবাইল ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করলো বিটিআরসি
মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে সরকার। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ইন্টারনেটে গুজব ছড়ানোর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার সন্ধ্যায় এ নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রাহকেরা মোবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কথা বলে ফোর-জি ও ...
Read More »প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথা হলো মিমের বাবার
সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্রী দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর ফকির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার মনের কথা খুলে বলেছেন। প্রধানমন্ত্রীও তার সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা বলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শেখ হাসিনা সম্পর্কে তার ধারণা পাল্টে গেছে। মিমের বাবা অাগে জানতেন না শেখ হাসিনা এত সহজ, সরল, সাধারণ মানুষ, একেবারেই গ্রামের মানুষ, মাটির মানুষ। মিমের বাবা জাহাঙ্গীর ...
Read More »‘দুঃখ একটাই জিয়ার বিচারটা আমি করতে পারলাম না’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে ‘জড়িত’ জিয়াউর রহমানের বিচার করতে না পারার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়ার যা পরিণতি হয়েছিল, তা তার অবধারিত। তবে আমার দুঃখ একটাই যে তার বিচারটা আমি করতে পারলাম না। তার আগেই সে মরে গেলো। বুধবার (১ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে কৃষক লীগ ...
Read More »‘ফাইল সই করতে করতে কম্পিউটারে টাইপ করাই ভুলে গেছি’
প্রধানমন্ত্রী হওয়ার আগে বাংলা টাইপিংয়ে ভালো ছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী হওয়ার পরে ব্যস্ততার কারণে কম্পিউটার টাইপিং হয়ে গেছে ধীর, এমনটিই জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ জুলাই, মঙ্গলবার রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সজীব ওয়াজেদ উপগ্রহ ভূ-কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি তার বক্তব্যে এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার কাছ থেকে আমি কম্পিউটার চালানো ...
Read More »বঙ্গবন্ধুর নাম আর কেউ মুছে ফেলতে পারবে না : জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র হয়েছিল। বঙ্গবন্ধুর নামে মহাকাশে স্যাটেলাইট পাঠানো হয়েছে। এটা আর এখন কেউ মুছে ফেলতে পারবে না। মঙ্গলবার (৩১ জুলাই) বঙ্গবন্ধু অান্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উদযাপন ও ভূ-উপগ্রহ কেন্দ্র ...
Read More »নৌকায় ভোট দিলেই সুখে থাকে দেশের মানুষ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলে কেউ বঞ্চিত হয় না। নৌকায় ভোট দিলেই উন্নয়ন হয়। সুখে থাকে দেশের মানুষ। শনিবার (২৮ জুলাই) বিকেল পাঁচটায় রাজধানীর হাতিরঝিল নর্থ (মেরুল বাড্ডা) ইউলুপ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ইউলুপটি উদ্বোধনের পর তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই ইউলুপের ফলে হাতিরঝিল থেকে সহজেই রামপুরা-বনশ্রী হয়ে মালিবাগের দিকে যাওয়া যাবে। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur