মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রোববার ভোর ৬টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুন সুর। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেন। এ সময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার ...
Read More »ভোট কক্ষে ছবি তোলা যাবে, লাইভ নয়
ভোট কক্ষের ভেতরে ছবি তোলা যাবে। কিন্তু সেখান থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে কমিশন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ...
Read More »রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ঐক্যফ্রন্টের চিঠি
আগামী ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষর রয়েছে এ চিঠিতে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। একটি সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে বিরোধী রাজনৈতিক জোটের প্রার্থী, নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ...
Read More »‘খামোশ’ বললেই জনগণ চুপ হবে না: কামালকে প্রধানমন্ত্রী
গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খামোশ বললেই মানুষের মুখ খামোশ হবে না। জনগণ চুপ হবে না। লজ্জা কম বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে তারা খামোশ বলতে পারে’। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরো বলেন, স্বাধীনতার পর জাতির পিতা ...
Read More »আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
আজ ১৪ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কের দিন। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিধনের মর্মন্তুদ স্মৃতিঘেরা বেদনাবিধুর দিন আজ। বাঙালির মেধা-মনন-মনীষা শক্তি হারানোর দিন আজ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের পথে দাঁড়িয়ে, ঠিক সেই সময়ই রাতের আঁধারে পরাজয়ের গ্লানিমাখা পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস ...
Read More »২০১৪ সালের নির্বাচনের অবস্থা আমাদের ভুলে গেলে চলবে না : সিইসি
আশঙ্কাগুলো অবহেলা করতে পারি না দুটি জীবন চলে গেলো, কিন্তু কেন গেলো জীবন ইসিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয় সভা নির্বাচনে আপনাদের দায়িত্ব জনগণের জীবন রক্ষা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘২০১৪ সালের নির্বাচনের অবস্থা আমাদের ভুলে গেলে চলবে না। ওই নির্বাচনে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছিল। ওই নির্বাচনের অবস্থা আলোকে বুঝে এবারের নির্বাচনের প্রস্তুতি ও রূপরেখা তৈরি ...
Read More »সরে দাঁড়ালেন রওশন, রিটার্নিং কর্মকর্তা বললেন সুযোগ নেই
ময়মনসিংহ-৭ আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। মহাজোটের শরিক দল আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে ময়মনসিংহ-৭ আসনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন তিনি। তবে ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় এটি গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক রিটার্নিং ...
Read More »মির্জা ফখরুলের গাড়িতে হামলায় আমরা বিব্রত : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় আমরা বিব্রত। এছাড়া মঙ্গলবার দুজনের নিহতের ঘটনা আমাদের অত্যন্ত বিব্রত করেছে, ব্যথা দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু প্রতিযোগিতা যেন সহিংসায় পরিণত না হয়, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।’ বুধবার সকালে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে তিনি এমন ...
Read More »খালেদার প্রার্থিতার বিষয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দণ্ডিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিভক্তি আদেশে নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন এভং ...
Read More »নির্বাচনী প্রচার চলবে ১৯ দিন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের জন্য পাচ্ছেন ১৯ দিন। আজ সোমবার থেকে শুরু হচ্ছে এই প্রচারণার কাজ। চলবে ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারকাজ শুরু করতে হবে। আর এটি বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরু ৩২ ঘণ্টা আগে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, প্রতীক পাওয়ার পর থেকেই ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur