Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

স্বপ্নের পদ্মা সেতুর ছবি তুললেন প্রধানমন্ত্রী

সব প্রতিকূলতাকে জয় করে স্বপ্নের পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার আজ দৃশ্যমান। সেই স্বপ্ন পূরণের অভিযাত্রাকে হেলিকপ্টার থেকে মোবাইল ফোনে ছবি তুলেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকা ফেরার পথে পদ্মার উপর আকাশ থেকে স্বপ্নের পদ্মা সেতুর ছবি তোলেন সরকারপ্রধান। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা ...

Read More »

বঙ্গবন্ধুর নাম কেউ কখনও মুছে ফেলতে পারবে না

Hasina

মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।তিনি বলেন, আমরা এ লক্ষ্য নিয়েই কাজ করছি। মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করে যাবে। ২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়াস্থ বাসভবনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর নাম কেউ কখনও মুছে ফেলতে পারবে না উল্লেখ করে ...

Read More »

কেন্দ্রীয় নবগঠিত কমিটি নিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

sekh-hasina

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ জানুয়ারি শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠের হেলিপ্যাডে অবতরণ করে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি। টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর মাজার কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতারা পৌঁছালে তাঁদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে দলের সভাপতি ...

Read More »

চিকিৎসকদের রোগী দেখার ফি নির্ধারণ করে দেবে সরকার সংসদে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চেম্বারে চিকিৎসকদের রোগী দেখার ফি আদায়ের বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী জেনারেল প্র্যাকটিশনার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক লেভেল পর্যন্ত ...

Read More »

বাসাবাড়ির চুলায় গ্যাস আর পাবে না সংসদে প্রতিমন্ত্রী

আগেই জানা গিয়েছিল ফুরিয়ে আসছে বাংলাদেশের গ্যাস। এবার জানা গেল এই সংকট নিয়ে সরকারের পদক্ষেপের কথা। সারা দেশের শিল্প কারখানায় প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অগ্রাধিকার পাবে, বাসাবাড়ির চুলায় নয় বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন,আমাদের মহামূল্যবান গ্যাস। সবাই চান এই গ্যাস তার বাসার চুলায় নিতে। আমরা এই বিষয় থেকে বিরতি নিতে চাই। ২৩ জানুয়ারি ...

Read More »

ইভিএমের জন্য ইসি চায় ৩৭১ কোটি টাকা

election commision

সামনেই দুই সিটি নির্বাচন। এ ছাড়া রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে শূন্য আসনে জাতীয় নির্বাচন। এসব নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। আর এ কারণে ‘নির্বাচন ব্যবস্থায় তথ্য-প্রযুক্তি প্রয়োগের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার’ বিষয়ক প্রকল্পের আওতায় ৩৭১ কোটি ৬৪ লাখ টাকা চেয়েছে কমিশন। ইতিমধ্যে পরিকল্পনা কমিশন এতে সম্মতি দিয়েছে। তবে ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ খাতে ...

Read More »

সম্পূর্ণ দারিদ্রমুক্ত দেশ গড়া আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

Comdeka-hasina

‘সমাজের কোনো অংশ যাতে পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে কাজ করছে সরকার। মুজিববর্ষে দারিদ্রসীমা আরও দেড় থেকে দুভাগ কমিয়ে দেশকে সম্পূর্ণ দারিদ্রমুক্ত করা আমাদের লক্ষ্য।’ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার নোয়াখালির স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সমাজের প্রতিটা মানুষের সুবিধা দেয়ার আশ্বাস ব্যাক্ত করে প্রধানমন্ত্রী বলেন,‘সমাজের কোনো অংশ যাতে অবহেলিত না থাকে সেদিকে লক্ষ্য ...

Read More »

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন শুক্রবার

শিক্ষকগণ জনপ্রতি ৫ হাজার টাকা পাবেন

জাতির জনক বঙ্গন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার ২৪ জানুযারি টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কেন্দ্রিয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দও যাচ্ছেন। তাদের এ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় শেষ হয়েছে সকল প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ধারণসহ উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় থাকবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোপালগঞ্জ জেলা ...

Read More »

বিচারক নিয়োগে নারী কোটা বাতিল

government-2 chandpurtimes

নিম্ন আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিল করে এ সংক্রান্ত বিধিমালা সংশোধন করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ এবং সাময়িক বরখাস্তকরণ, বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭’ সংশোধন করে আদেশ জারি করেছে। সরকারি চাকরিতে জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড (আগের প্রথম শ্রেণি) এবং ১০ম থেকে ১৩ম গ্রেডের (আগের দ্বিতীয় শ্রেণি) পদে সরকারি নিয়োগের ...

Read More »

ইভিএম যন্ত্রটির ভবিষ্যতও অনিশ্চিত হয়ে যেতে পারে : মাহবুব তালুকদার

Mahbub-Talukder

ইভিএম যন্ত্রটির ভবিষ্যতও অনিশ্চিত হয়ে যেতে পারে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক হয়েছে। বৈঠকে ইসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এছাড়া লিখিত বক্তব্যে নির্বাচন নিয়ে নানা কথা বলেন এ নির্বাচন কমিশনার। ...

Read More »