করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর মধ্য ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ও পরে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও যোগ হবে। এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি এ ছুটির সঙ্গে যোগ হবে। তবে এ ছুটি কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, ...
Read More »মাঠে আসছে সেনাবাহিনী : ২৯ মার্চ -২ এপ্রিল সাধারণ ছুটি
করোনাভাইরাসের সংক্রমণরোধের কার্যক্রমে ২৪ মার্চ মঙ্গলবার থেকে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। তারা মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। সোমবার ২৩ মার্চ বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এতে উপস্থিত ছিলেন। করোনার বিস্তাররোধে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ...
Read More »আরো ৬ জনের করোনাভাইরাস শনাক্ত : সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। ফলে ভাইরাসটিতে দেশে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। এছাড়া,সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও দু’জন,ফলে সুস্থ হয়েছেন ৫ জন। ২৪ ঘণ্টা আরো একজনের মৃত্যুসহ মৃত্যু ৩। অর্থাৎ করোনায় দেশে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৩ জন। সোমবার ২৩ মার্চ বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস মিলনায়তনে অনলাইন ...
Read More »ই-পাসপোর্ট ও এমআরপির কার্যক্রম স্থগিত
করোনাভাইরাসের বিস্তাররোধে জনসমাগমে নিষেধাজ্ঞা জারির প্রেক্ষাপটে ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বায়োমেট্রিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ২২ মার্চ রোববার থেকে এই কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ই-পাসপোর্ট ও এমআরপি কার্যক্রমে ফিঙ্গারপ্রিন্ট রিডারে বারবার আঙ্গুল দিতে হয়, সেখানে হ্যান্ডস গ্লাভস নয়, সরাসরি হাত দিয়ে কাজ করতে হয়। ...
Read More »নিত্যপণ্য ছাড়া মার্কেট ও শপিংমল বন্ধের ঘোষণা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নিত্যপণ্য ছাড়া মার্কেট ও শপিংমল বন্ধের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় দোকান মালিক সমিতি। চীনের উহান থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে ওষুধ, নিত্যপণ্য, কাঁচা বাজার ও সুপারশপ ব্যতীত আগামী ২৫-৩১শে মার্চ পর্যন্ত সারা দেশের সুপার মার্কেট, বিপণি বিতান ও মার্কেটসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার ...
Read More »আরো ৩ জনসহ আক্রান্ত ২৭ : সুস্থ ৫ জন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। ফলে ভাইরাসটিতে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ জন। এছাড়া, সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও দু’জন, ফলে মোট সুস্থ হয়েছেন ৫ জন। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। অর্থাৎ করোনায় দেশে মৃতের সংখ্যা এখন পর্যন্ত দুইজনই। রোববার (২২ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস ...
Read More »ঝড়-বৃষ্টির পূর্বাভাস : নদী বন্দরসমূহকে হুঁশিয়ারি সংকেত
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হচ্ছে। সারা দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অস্থায়ী দমকা/ঝড়ের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কবার্তা থেকে এ তথ্য জানা যায়। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ...
Read More »রোববার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিং স্থগিত
করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত প্রেস ব্রিফিং আজ রোববার হচ্ছে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা.মীরজাদি সেব্রিনা ফ্লোরা। সাংবাদিকদের সরাসরি উপস্থিতিতে ব্রিফিং না করে ‘ বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফিংয়ের জন্য কাজ চলার কারণ ’ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা.মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন,‘ আজ রোববার তাদের নিয়মিত ...
Read More »আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন,‘ মানুষ মানুষের জন্য। বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ শনিবার (২১ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে করোনাভাইরাস ...
Read More »শফিউল বিজয়ী ভোট পড়েছে ৫.২৮ শতাংশ
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। নৌকা প্রতীক নিয়ে লড়াই করে শফিউল ১১৭টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১৫ হাজার ৯৫৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে মাত্র ৮১৭টি ভোট পেয়েছেন। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী হাজী মো. শাহজাহান (লাঙল প্রতীক) পেয়েছেন ৯৭টি ভোট। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur