সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব বা আতঙ্ক সৃষ্টিকারী পোস্টে না বুঝে লাইক শেয়ার না করার অনুরোধ জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার ৯ এপ্রিল সন্ধ্যায় এক ভিডিও বার্তায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার-বিন-কাশেম এ কথা বলেন। সারোয়ার-বিন-কাশেম বলেন, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে। জনগণের মধ্যে আতঙ্ক ও ...
Read More »সৌদি আরবের রাষ্ট্রদূত হচ্ছেন চাঁদপুরের কৃতি সন্তান জাবেদ পাটোয়ারী
বর্তমান আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত করা হচ্ছে। সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কয়েকদিনের মধ্যে অবসরে চলে যাওয়া জাবেদ পাটোয়ারী বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন। রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া জাতীয় পার্টির এই নেতা পাঁচ বছরেরও বেশি সময় ধরে সেখানে কর্মরত রয়েছেন। ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের ...
Read More »প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৬টি নির্দেশনা দেওয়া হয়েছে
করোনাভাইরাস মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৬টি নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পর্যন্ত সাধারণ ছুটি বিদ্যমান রয়েছে। সরকার ঘোষিত এই সাধারণ ছুটি পর্যন্ত সারাদেশে যানবাহন চলাচল নিয়স্ত্রণ করা হয়েছে। তবে জরুরি কিছু সেবা স্বাভাবিকভাবে চালু রাখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৬টি নির্দেশনা দেওয়া হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য ...
Read More »দেশে লবণের পর্যাপ্ত মজুদ : শিল্প মন্ত্রণালয়
দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বর্তমানে দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদা ৭৫ হাজার মে. টন। এ বছরের ৩ এপ্রিল পর্যন্ত লবণ মাঠ ও মিলে মোট ১০ দশমিক ২৬ লাখ মে.টন মজুদ রয়েছে। এছাড়া সকল জেলার ডিলার,পাইকারি ও খুচরা বিক্রেতা পর্যায়ে আয়োডিনযুক্ত ভোজ্য লবণ মজুদ ...
Read More »মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার ৮ এপ্রিল বিকেলে মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার এ আবেদন করেন। বঙ্গভবনের একটি সূত্রে জানা যায়, কারা কর্তৃপক্ষের মাধ্যমে আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রণালয় হয়ে বঙ্গভবনে পৌঁছায়। এরপরই তা খারিজ করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ...
Read More »প্রতি জেলায় তিনটি যানবাহন প্রস্তুত রাখার নির্দেশ
পরীক্ষার জন্য করোনাভাইরাসে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ এবং রোগী পরিবহনে প্রতি জেলায় কমপক্ষে তিনটি যানবাহন প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার ৮ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা ...
Read More »নতুন আক্রান্ত ৫৪ জন, আরও ৩ জনের মৃত্যু
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। বুধবার ৮ এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ...
Read More »পুলিশের আইজিপি হচ্ছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ
পুলিশের আইজিপি হচ্ছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) হচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) মহাপরিচালক বেনজীর আহমেদ। অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার বেনজীরকে বাহিনীর প্রধান হিসেবে পদোন্নতি দিয়ে মঙ্গলবার ৭ এপ্রিল রাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি হতে পারে বলে জানা গেছে। আদেশ জারি হলে বেনজীর হবেন দেশের ৩০তম আইজিপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে ...
Read More »জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা নিয়োজিত আছেন, তাঁদের পুরস্কৃত করা হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য খাতে যাঁরা নিয়োজিত আছেন, তাঁদের পুরস্কৃত করা হবে। কিন্তু যাঁরা পালিয়ে আছেন, তাঁরা এই প্রণোদনা পাবেন না। আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ৭ এপ্রিল ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন। ...
Read More »শিবচরে সুস্থ হয়ে ওঠা ৩ জন আবারো করোনায় আক্রান্ত
মাদারীপুরের শিবচর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা তিনজনের শরীরে আবারো করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই তিনজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠা ইতালিফেরত যুবকের সংস্পর্শে এসেছিলেন। দ্বিতীয়বার আক্রান্ত তিনজন ইতালিফেরত ওই যুবকের স্ত্রী, শাশুড়ি ও বন্ধু। বাংলাদেশে আক্রান্ত হওয়া তালিকার মধ্যে এরা মোটামুটি প্রথমদিকের ছিলো। এছাড়া সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন একজন। তিনি ইতালিফেরত যুবকের শ্বশুর। চারজনের মধ্যে তিনজনকে মাদারীপুর ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur