হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে শনিবার (১১ এপ্রিল) বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হেফাজত আমিরের একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আল্লামা শফীকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি ...
Read More »অবশেষে দীর্ঘ ৪৫ বছর পর ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর
অবশেষে দীর্ঘ ৪৫ বছর পর ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের। শনিবার ১১ এপ্রিল রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। জল্লাদ শাজাহানের নেতৃত্বে একদল জল্লাদ ফাঁসি কার্যকর করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম ফাঁসি কার্যকরের বিষয়টি ...
Read More »বঙ্গবন্ধু পরিবারের খুনি মাজেদের ফাঁসি হতে পারে আজ রাতেই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি যেকোনো সময় কার্যকর হতে পারে। ১১ এপ্রিল শনিবার বিকেলে ফাঁসি কার্যকরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকেলে ফাঁসির মঞ্চে ইট-বালির বস্তা ঝুলিয়ে মহড়া সম্পন্ন করেছেন জল্লাদরা। কারা কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে। সূত্র জানায়, আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ প্রস্তুত। ...
Read More »সাধারণ ছুটির পর এবার গণপরিবহনও বন্ধের মেয়াদ বাড়লো
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কারণে দেশব্যাপী গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদও ওই সময় পর্যন্ত বাড়ানো হয়েছে। গণপরিবহন চলাচল আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে শনিবার (১১ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে জরুরি পরিষেবাসমূহ, খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প ও চিকিৎসা সামগ্রী পরিবহন, কৃষিপণ্য, সার ও কীটনাশক, ...
Read More »বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক বর্তায় বলা হয়েছে, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। এজন্য ওই তারিখ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এদিকে প্রাথমিক ...
Read More »সন্ধ্যা ৬টার পর বাইরে বের হওয়া নিষিদ্ধ করেছে সরকার
করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে পর্যন্ত সন্ধ্যা ৬টার পর বাইরে বের হওয়াও নিষিদ্ধ করেছে সরকার। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, এই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগের ছুটির ধারাবাহিকতায় ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল ...
Read More »করোনায় মারা গেল আরোও ৬জন, নতুন আক্রান্ত ৯৪ জন
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। দেশে মৃত্যুবরন করা ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ আর ১জন নারী। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৯৪ জন। এতে দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে একদিনে এ সংখ্যাটি সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৭ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২৪ জনে। ...
Read More »সরকারি ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংকটে সরকারি ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো সাধারণ ছুটি বাড়ানো হল। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সম্ভবত ছুটি কয়েক দিন বাড়তে পারে। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে। কোভিড-১৯ মহামারীর প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ...
Read More »এবার বাড়ল অ্যাংকর, ছোলা ও মুগ ডালের দাম
চাল, ডাল, সয়াবিন তেল, আটা, শুকনা মরিচ, আদা, রসুনের পর করোনাভাইরাস আতঙ্কের মধ্যে এবার রাজধানীর বাজারগুলোতে বেড়েছে অ্যাংকর, ছোলা ও মুগ ডালের দাম। সেই সঙ্গে কিছুটা দাম কমার পর নতুন করে আবার বেড়েছে পেঁয়াজের দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পরপরই চাল ও মসুর ডালের দাম বাড়ে। তবে অ্যাংকর, ...
Read More »সংবাদপত্র সন্ধ্যায় বন্ধের আওতামুক্ত থাকবে
করোনার সংক্রমণ ঠেকাতে আজ সন্ধ্যা সাতটা থেকে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হলেও সংবাদপত্র আওতামুক্ত থাকবে। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলছেন, স্থানীয় পর্যায়ে পুলিশের সব কর্মকর্তাকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ২৪ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ছুটি বা বন্ধ সরকারি-বেসরকারি অফিস-আদালতের জন্য প্রযোজ্য হবে। স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অন্যান্য জরুরি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur