দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন (৪৭) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ২৮ এপ্রিল রাতে তিনি মারা যান। বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তার বোন স্বপ্না বলেন,রাত ১০টায় তিনি ইন্তেকাল করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ...
Read More »সরকারি ত্রাণ পেয়েছে তিন কোটিরও বেশি মানুষ : দাবি ত্রাণ মন্ত্রণালয়ের
করোনাভাইরাসের মতো দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য এমনটি দাবি করা হয়েছে । ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৭ এপ্রিল পর্যন্ত চাল বরাদ্দ করা হয়েছে এক লক্ষ তিন হাজার ৫৩৫ মেট্রিক ...
Read More »জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী আর নেই
প্রকৌশলী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী রাজধানী ঢাকার এ্যালিফেন্ট রোডের বাসায় ইন্তেকাল করেছেন। জানা যায়, সোমবার রাত ২টার দিকে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। এরপর ভোর ৪টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হলেও ততক্ষণে তিনি মারা গেছেন বলে জানা যায়। জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, ও তথ্য-প্রযুক্তিবিদ। তিনি ১৯৯৬ সালের এপ্রিল ...
Read More »স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহামারি থেকে একে অপরকে রক্ষা করতে দেশের সর্বস্তরের জনগণকে কর্মক্ষেত্র, বাসস্থান এবং বহিরাঙ্গণে সর্বত্রই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ মঙ্গলবার ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, শোভন কর্মপরিবেশ হোক সবার’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ...
Read More »আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
চীনা বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সম্প্রতি জ্যাক মাকে লেখা চিঠিতে ওই আমন্ত্রণ জানান। ওই চিঠিতে তিনি নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের জন্য ৩০ হাজার টেস্টিং রিঅ্যাজেন্ট ও তিন লাখ মাস্ক পাঠানোর জন্য জ্যাক মাকে ধন্যবাদ জানান। চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী চীন সরকার ও চীনের ভাতৃপ্রতিম ...
Read More »সরকার ব্যাংক ঋণের সুদ মওকুফের বিষয় বিবেচনা করবে
সরকার ব্যাংক ঋণের সুদ মওকুফের বিবেচনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ২৭ এপ্রিল দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধ দেখে তাদের ঋণের সুদ বেড়ে গেছে। সেটার জন্য আপনারা চিন্তা করবেন না। কারণে এই সুদ এখনই নেয়ার ...
Read More »দেশের সব স্কুল-কলেজ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ : প্রধানমন্ত্রী
করোনা মহামারী পরিস্থিতি থাকলে সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ এপ্রিল সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কাল তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, এখনই স্কুল-কলেজ খুলে দেয়া হবে না। সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। যখন করোনা সংক্রমণ থামবে তখন খুলব। তিনি বলেন, আলেমরা মসজিদে ...
Read More »করোনায় দায়িত্ব পালনকারীদের মিলবে অতিরিক্ত তিন মাসের বেতন
করোনাভাইরাস প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্থানীয় প্রশাসনসহ মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এবার তাদের জন্য আরও আর্থিক প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে বিশেষ প্রণোদনা হিসেবে অতিরিক্ত তিন মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেয়া হতে পারে। এ সংক্রান্ত একটি নীতিমালা চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সবকিছু ঠিক থাকলে ২৭ এপ্রিল সোমবার এ সংক্রান্ত একটি ...
Read More »ঢাকার ইসকন মন্দিরের ৩১ জন করোনায় আক্রান্ত
কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে বন্ধ পুরান ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরের ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার আইইডিসিআর থেকে ওই মন্দিরের ৩১ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে বলে গেন্ডারিয়া থানার ওসি মো. সাজু মিয়া জানিয়েছেন। তিনি বলেন, “দেশে যখন নতুন এই ভাইরাসের রোগী পাওয়া গেছে তখন থেকেই ওই মন্দিরে বাইরে থেকে যাতায়াত বন্ধ করা হয়েছে। কেউ বাইরে ...
Read More »করোনায় আরও ৫ জনের মৃত্যু : নতুন শনাক্ত ৪১৮
করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৮ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৮ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে পাঁচ হাজার ৪১৬। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur