আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গায় ভারতের আকস্মিক মিসাইল হামলায় পাকিস্তানের আকাশপথে নিরাপত্তাজনিত শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুল থেকে ছেড়ে আসা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে-৭১২) ও কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট (জে-৯৫৩৩) মাঝ আকাশ থেকে ফিরে গেছে। উভয় ফ্লাইটেরই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, বুধবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের ...
Read More »কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ
আসন্ন ঈদুল আজহার সময় কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা দেখছি মানুষ কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর ...
Read More »কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আগামী ৫মে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন। তার সঙ্গে দুই পুত্রবধূ (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান) থাকবেন। তাদের অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। দেশে ফেরার পর বিএনপি প্রধানের নিরাপত্তার বিষয়টি ঘিরে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে আইন-শৃংঙ্খলা বাহিনী। শনিবার ...
Read More »‘করিডোর’ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকে আসতে হবে: তারেক রহমান
মিয়ানমারের রাখাইনে ‘মানবিক করিডোর’ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকার রাখাইনের রোহিঙ্গাসহ নাগরিকদের জন্য ‘মানবিক করিডোর’ দেওয়ার বিষয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোকে কিছু জানায়নি। করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকে আসতে হবে। সবার আগে বাংলাদেশ এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) ...
Read More »নিরবচ্ছিন্ন বিদ্যুতে এবার বোরোর বাম্পার ফলন
চলতি বোরো মৌসুমে ৫০ লাখ ৪৬ হাজার ৪৬৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, দুই কোটি ২৬ লাখ দুই হাজার টন। কৃষি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, এবার বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে। ধান উৎপাদনেও অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার সেচ মৌসুমে দেশের বিদ্যুৎ পরিস্থিতি ছিল নিরবচ্ছিন্ন। কৃষকরা সেচ ...
Read More »রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়াল
এক বছর আট মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারও ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত ২০২৩ সালের আগস্টে রিজার্ভ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এরপর রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের কাছাকাছি গেলেও তা অতিক্রম করেনি। রেমিট্যান্স বৃদ্ধির ফলে রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত মার্চ মাসে দেশে ৩২৯ কোটি ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। সেই ধারাবাহিকতা চলতি মাসেও ...
Read More »বিশ্বে আজ বায়ু দূষণে শীর্ষে ঢাকা
মহান মে দিবসের ছুটিতে রাজধানীসহ পুরো দেশ। ব্যস্ততা কমেছে নগরজীবনে। তবে তার খুব একটা ছোঁয়া লাগেনি ঢাকার বাতাসে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে প্রতিবেশী ভারতের দুটি শহরকে পেছনে ফেলে বায়ু দূষণে শীর্ষ শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ঢাকা। আইকিউএয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। স্কোর ১৯১। আর এই স্কোর নিয়েই দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা। ...
Read More »আজ মহান মে দিবস
আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। এ বছর মে দিবসের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।’ মহান মে দিবস উপলক্ষ্যে এক বাণীতে প্রধান উপদেষ্টা ...
Read More »প্যারোলে মুক্তি চেয়েছিলেন দীপু মনি, যা বললেন ট্রাইব্যুনাল
অসুস্থ স্বামীর পাশে থাকতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়ে শুনানি শেষে দীপু মনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল সূত্র জানায়, গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। এ জন্য স্বামীর পাশে থাকতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তিনি। উল্লেখ্য, ১৬ আগস্ট ...
Read More »পুলিশ সপ্তাহ শুরু
‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- প্রতিপাদ্যে ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৫। এ দিন সকাল ১০ টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ দিয়ে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি পুলিশ সদস্যদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৬২ জন পুলিশ সদস্যকে পদক প্রদান করবেন। এবারের পুলিশ সপ্তাহ চার দিনব্যাপি চলবে। শেষ হবে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur