করোনাভাইরাস মোকাবেলায় সারা দেশকে লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন। ১ জুন সোমবার করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে করণীয় সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভায় উপস্থিত ছিলেন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের মেয়র, স্বরাষ্ট্রমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও জোন করা হয়নি। যখন করা হবে তখন জানতে পারবেন। ঢাকা, ...
Read More »রেড ইয়েলো ও গ্রিন জোনে ভাগ হচ্ছে দেশের বিভিন্ন এলাকা
করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে তিনটি জোনে ভাগ করা হবে। এসব জোনের নাম হবে ‘রেড জোন’, ‘ইয়েলো জোন’ ও ‘গ্রিন জোন’। এসব জোন করে বিভিন্ন পদক্ষেপ নিয়ে এক জোন থেকে আরেক জোনে (ভালোর দিকে) নেওয়ার চেষ্টা করা হবে। ১ জুন সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে উচ্চ পর্যায়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সিদ্ধান্তের কথা জানান ...
Read More »জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব ফি নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ। রবিবার ৩১ মে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘বিদ্যুৎ বিল নিয়ে নানা ভোগান্তির কথা আমাদের কানেও আসছে। কারও কোনও বাড়তি বিল করা হলে তা পরবর্তীতে সমন্বয় করা হবে। এ সময় ঝুঁকি নিয়ে তাড়াতাড়ি করে বিল দিতে ...
Read More »এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে না সরকার: শিক্ষামন্ত্রী
করোনা মহামারীর এই সময়ে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে না সরকার। শিক্ষামন্ত্রী মঙ্গলবার রাতে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন। শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টোমো হোযুমি। ...
Read More »শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের পরিস্থিতি উন্নতি হলে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিক্ষার্থীরা যাতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত না হয় সেজন্য এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হবে না।’ তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে ফেলা যাবে না। পরিস্থিতি দেখে তারপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।’ রোববার (৩১ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশকালে ...
Read More »৩ হাজার ২৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস : পাসের হার ৮২.৮৭
এবার মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৩টি। গত বছর যা ছিল দুই হাজার ৫৮৩টি।এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ চলতি বছরের এসএসসি পরীক্ষার ঘোষিত ফল থেকে এমন তথ্য জানা গেছে। ৩১ মে রোববার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ২০২০ সালের ...
Read More »ফুল কোর্ট সভা বাতিল : স্থায়ী নিয়োগ পাওয়া ১৮ বিচারপতির শপথ আজ
সারাদেশের আদালত খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ফুলকোর্ট সভা বাতিল ঘোষণা করা হয়েছে। ৩০ মে শনিবার বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একই সময়ে হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া ১৮ বিচারপতিকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ২৯ মে শুক্রবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো ...
Read More »একদিনে সর্বোচ্চ আড়াই হাজার রোগী শনাক্ত : মৃত্যু ২৩
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩ জন মারা গেছেন। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫২৩ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৮৪৪। শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো ...
Read More »১০ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন
দেশে করোনা পরিস্থিতির মধ্যেই ১০ জুন থেকে শুরু হবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এবারের অধিবেশনে থাকছে না কোনো আড়ম্বর। অনেক বিধি-নিষেধ মেনে অধিবেশন শুরু হবে। প্রতি বছরই বাজেট অধিবেশনকে ঘিরে এক ধরনের উৎসব বিরাজ করে সংসদ সচিবালয় বা সংসদ এলাকায়। কিন্তু এবার সেই উৎসবের আমেজ থাকছে না। যেহেতু সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে বাজেট অধিবেশন শুরু হবে। তাই সবকিছুই সীমিত আকারে হতে ...
Read More »দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট ৫৫৯ জন মারা গেলেন করোনায়। এতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২০২৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪০ হাজার ৩২১। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur