Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

ঈদ উপলক্ষে নৌ নিরাপত্তায় ১০ দফা সুপারিশ

Launch-Chandpur

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে নিরাপদ যাতায়াতের লক্ষ্যে সারা দেশে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরুসহ ১০ দফা সুপারিশ উত্থাপন করেছে দুটি পরিবেশবাদী সংগঠন। ২১ জুলাই মঙ্গলবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) এবং নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর) এই সুপারিশ উত্থাপন করে। বন্যাসহ ভরা দুর্যোগ মৌসুমে ঈদুল আজহা উদযাপিত হবে- এই বিবেচনা থেকে বাস্তবতার ...

Read More »

দেশের কোথাও চাঁদ দেখা যায়নি : ১ আগস্ট ঈদুল আজহা

eid

দেশের কোথাও ২১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ১ আগস্ট শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ দিন সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। সভায় ধর্ম সচিব জানান, সব জেলা ...

Read More »

২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা কমলেও শনাক্তের সংখ্যা বেশি

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে।নতুন করে ৩ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১০ হাজার ৫১০ জনের। আর গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৭০৯ জন। ব্রিফিংয়ের তথ্যমতে, ১২ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।এর আগের ...

Read More »

বন্যায় প্রায় ৩৪৯ কোটি টাকার ফসলের ক্ষতি : কৃষিমন্ত্রী

A--RAZZAK-...

কৃষিমন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলমান বন্যায় প্রায় ৩৪৯ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। বন্যা পরিস্থিতির আর অবনতি না হলে কৃষি মন্ত্রণালয় যেসব কর্মসূচি নিয়েছে তাতে ক্ষতি কাটিয়ে ওঠা যাবে এবং আমন ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। সোমবার ২০ জুলাই কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব তথ‌্য ...

Read More »

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ স্লোগানে মৎস্য সপ্তাহ শুরু

আজ মঙ্গলবার ২১ জুলাই থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে মৎস্য সপ্তাহ উপলক্ষ্ দেশব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আগামিকাল বুধবার ২২ জুলাই সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০-এর শুভ উদ্বোধন করবেন। জাতীয় মৎস্য সপ্তাহ ...

Read More »

একাদশ শ্রেণিতে ভর্তিতে ফি কমছে

admission

একাদশ শ্রেণিতে ভর্তির সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৯ জুলাই সোমবার ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির এই সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। তিন ধাপে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এবার ভর্তির জন্য উন্নয়ন ফি কমিয়ে সর্বোচ্চ তিন হাজার টাকা ধার্য করা হবে বলে জানা গেছে। অনলাইন আবেদনের সময়সূচিতে দেখা গেছে, আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু ...

Read More »

একাদশে ভর্তির ফি কিস্তিতে নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

Dipu Moni Dhaka

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একাদশে ভর্তির ফি কিস্তিতে নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। ১৯ জুলাই রোববার এক অনলাইন সভায় চলতি বছরের জন্য একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সময় ঘোষণা করেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের ভর্তিতে যেন সমাস্যা না হয় সেদিকে প্রতিষ্ঠানগুলিকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, কোভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত অনেকেই হয়ত ভর্তির ফি একসাথে দিতে ...

Read More »

নতুন নৌ-প্রধান হলেন কুমিল্লার কৃতি সন্তান শাহীন ইকবাল

নৌবাহিনীর প্রধান হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে কুমিল্লার সন্তান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। তাকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের কৃতি সন্তান। তিনি কুমিল্লার দ্বিতীয় কৃতিসন্তান যিনি নৌবাহিনীর প্রধান হলেন। এর আগে কুমিল্লার বরুড়ার উপজেলার কৃতিসন্তান এরিয়ার এডমিরাল আবু তাহের নৌবাহিনীর প্রধানের পদে আসীন হয়েছিলেন। এরিয়ার এডমিরাল (অবঃ) আবু ...

Read More »

বিদেশ যেতে যে ১৬টি কেন্দ্র থেকে করোনা পরীক্ষা করাতে হবে

সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য কভিড-১৯ পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সে কারণে বিদেশ গমনেচ্ছু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদেরকে সরকার ঘোষিত কভিট -১৯ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ ...

Read More »

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ ৩১ জুলাই পর্যন্ত

বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধের সময় ৩০ জুন

বিদ্যুতের আবাসিক গ্রাহকরা ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল কোনোপ্রকার বিলম্ব মাশুল ছাড়াই ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে পারবেন। ১৬ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে আদেশ জারি করেছে। এর আগে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে বিলম্ব মাশুল ছাড়া বিদ্যুতের আবাসিক গ্রাহকদের বকেয়া বিল পরিশোধে সময় বেধে দেয়া হয় ৩০ জুন পর্যন্ত। এই সময়ে বকেয়া ...

Read More »