‘একুশ’ থেকে একাত্তর ছিল সংগ্রামমুখর বাংলা। এরপর একাত্তর থেকে আরেক একুশ- উন্নয়ন ও এগিয়ে যাওয়ার এক সুদীর্ঘ পরিক্রমা। এবারের একুশ তথা ২০২১ মানেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এক এক করে ৫০ বছর পার করতে চলেছে স্বাধীন বাংলাদেশ। আর তাই এবার থাকছে বছরব্যাপি বিশেষ আয়োজন। শুরুই হবে টানা ১০ দিনের চোখ ধাঁধানো অনুষ্ঠান দিয়ে। স্বাধীনতার ১০ দিন আগেই কিন্তু ১৭ মার্চ। বঙ্গবন্ধুর জন্মদিন! ...
Read More »শেষ হলো বছরের প্রথম সংসদ অধিবেশন
একাদশ সংসদের একাদশ অধিবেশন শেষ হলো ১২ কার্যদিবসে। নতুন বছরের এই প্রথম অধিবেশনে নিয়ম অনুযায়ী ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার অধিবেশন সমাপ্তির বিষয়ে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সাধারণত বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই অধিবেশন সংক্ষিপ্ত হয়েছে। গত ১৮ জানুয়ারি এই অধিবেশন শুরু হয়। শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী ...
Read More »টিকা নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে
করোনার ভ্যাকসিন নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, টিকা আসার আগে অনেক সমালোচনা, অনেক ব্যঙ্গ হয়েছে। এসবের উত্তর টিকা আসার পর টিকা নিজেই দিয়েছে। টিকা নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলেতে হবে। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা ...
Read More »বছরের প্রথম মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছে ১৯৬ কোটি ডলার
২০২১ সালের প্রথম মাস জানুয়ারিতে ১৯৬ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের জানুয়ারি মাসের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। গত বছরের জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে ১৬৩ কোটি ৮৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। এর আগে সদ্য বিদায়ী বছরের ৩০ ডিসেম্বর দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ৪৩ বিলিয়ন ...
Read More »শিগগিরই নকল নবিশদের চাকরি সরকারি হচ্ছে: আইনমন্ত্রী
শিগগিরই নকলনবিশদের চাকরি সরকারীকরণ করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। অচিরেই ওই সিদ্ধান্ত ...
Read More »মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ
মিয়ানমারে শীর্ষ নেতাদের আটকের পর বিরাজমান পরিস্থিতি বাংলাদেশ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে সেনাবাহিনীর ক্ষমতা দখল ও রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার পরিপ্রেক্ষিতে যুগান্তরকে এ কথা বলেন তিনি। সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে বলেন, মিয়ানমারের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। একটু পরেই মিয়ানমারের অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করা হবে। মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, ক্ষমতাসীন ...
Read More »আজ দেশের সাবেক তিন রাষ্ট্রপতির জন্মদিন
বাংলাদেশের ইতিহাসে একটি অবাক করা দিন আজ। আজ ১ ফেব্রুয়ারি দেশের সাবেক তিন রাষ্ট্রপতির জন্মদিন। এই সাবেক তিন রাষ্ট্রপতি হলেন, হুসেইন মুহম্মদ এরশাদ, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। জানা যায়, ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ। তৎকালীন ব্রিটিশ ভারতের কুচবিহারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৩ সাল থেকে ১৯৯০ ...
Read More »বিরোধী দলগুলোতে দক্ষ নেতৃত্বের অভাব: প্রধানমন্ত্রী
গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ নেতৃত্বের অভাবে বিরোধী দলগুলো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এখন বিরোধী দল বলে যে দলগুলো রয়েছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে জনগণের আস্থা ও বিশ্বাসটা তারা অর্জন করতে পারেনি। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার। এতে কোনো সন্দেহ নেই। রোববার বঙ্গবন্ধুর নামে ...
Read More »১ ফেব্রুয়ারি থেকে অনলাইন বইমেলা শুরু
১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে বইমেলা শুরু হচ্ছে। তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই বইমেলা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অমর একুশে উপলক্ষ্যে অনলাইন গ্রন্থমেলা (boionlinebd.com) উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, আমাদের দেশ এখন ডিজিটাল, দেশের ১১ কোটিরও বেশি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। ফলে ...
Read More »বন বিষয়ে গবেষণা ও কর্মের সুযোগ সৃষ্টি করবে সরকার : পরিবেশ ও বন মন্ত্রী
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন বলেছেন, ‘বন বিষয়ক গবেষণা ও কর্মের সুযোগ সৃষ্টিতে কাজ করবে সরকার।’ ৩০ জানুয়ারি সন্ধ্যায় ইনস্টিটিউশন অফ ফরেস্টার্স বাংলাদেশ (আইএফবি) এর ওয়েবিনার ভিত্তিক বার্ষিক সাধারণ সভা ২০২১-এ তাঁর সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আইএফবি’র সভাপতি ও সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur