বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন একটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে। ঢাকা থেকে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেলজংশন পর্যন্ত নীলফামারী জেলার চিলাহাটি-হলদিবাড়ি রুটে এ ট্রেন চলাচল করবে। আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করবেন। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ...
Read More »বাংলাদেশ এখন মালয়েশিয়ার কাতারে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করছে। গত ২৬ ফেব্রুয়ারি আমরা অভিশাপ মুক্ত হলাম। আমরা দরিদ্রতম দেশের মানুষ ছিলাম, আমাদেরকে মিসকিন বলা হতো। এখন আর আমাদেরকে মিসকিন বলবে না। আজকে আমরা মালয়েশিয়ার সঙ্গে একই কাতারে আছি, এটা আমাদের গর্ব। ২ মার্চ মঙ্গলবার মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল ও মুজিব কর্নার’ ...
Read More »চলতি অর্থবছরে ৪৪২ প্রকল্প সমাপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ৪৪২টি প্রকল্প সমাপ্তির অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো সমাপ্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা অনুযায়ী বরাদ্দও দেয়া হয়েছে আরএডিপিতে। এজন্য অর্থবছরের বাকি চার মাসের মধ্যে এই প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ মার্চ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অর্থবছরের আরএডিপির চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী। আরএডিপি অনুমোদনের সময় ...
Read More »পতাকা উত্তোলন দিবস আজ
আজ ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস। দিনটি উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে জাতীয় পতাকা শোভাযাত্রা বের করা হবে। এছাড়া বিকাল ৩টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহিদ শফিউর রহমান মিলনায়তনে আলোচনাসভা করবে জেএসডি। আলোচনাসভায় স্মৃতিচারণ করবেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। আলোচনায় অংশ নেবেন বিএনপির মহাসচিব ...
Read More »জাতীয় ভোটার দিবস আজ
আজ ২ মার্চ জাতীয় ভোটার দিবস। দেশে তৃতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে এ দিবস। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে কর্মসূচি কিছুটা সীমিত রাখা হয়েছে। এ দিনটিতে ২০২০ সালের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এদিকে নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ...
Read More »ফেব্রুয়ারিতে প্রবাসীদের রেমিট্যান্স এল ১৫ হাজার কোটি টাকা
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যেও রেমিট্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা প্রায় ১৫ হাজার কোটি টাকা (১৭৮ কোটি মার্কিন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। যা তার আগের বছরের (২০২০ সাল) একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বা ৩২ কোটি ৮৪ লাখ ডলার বেশি। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স ...
Read More »বীমায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর
বীমার প্রিমিয়াম জমা দেয়া ও ক্ষতি নিরূপণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বীমা দিবস-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, মানুষ বীমা সম্পর্কে আরও আস্থাশীল হোক। এতে তারা যেন সুফলটা ভোগ করতে পারে। সেজন্য বীমা ...
Read More »অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ
অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে এ মাসেই। বাঙ্গালির জীবনে নানা কারণে মার্চ মাস অন্তনির্হিত শক্তির উৎস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মাসের ১৭ তারিখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মে ছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার মাস মার্চ এবার এসেছে ভিন্ন বার্তা নিয়ে। গত বছরের ১৭ মার্চ থেকে এ বছরের মার্চ পর্যন্ত ...
Read More »ইউপি নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার ঘোষণায় যা বলল ইসি
ইউপি নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নির্বাচন কমিশন সব সময় চায় প্রতিটি ব্যক্তি, প্রতিটি দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আমাদের কাছে যে সহযোগিতা চাইবেন, নির্বাচন কমিশন সে বিষয়ে সহযোগিতা প্রদান করবে। ২৮ ফেব্রুযারি রোববার পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ...
Read More »টিকা নেয়ার পর করোনা হলেও কমাবে মৃত্যুঝুঁকি
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন করোনাভাইরাসের টিকা নেন ৭ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি তার করোনা শনাক্ত হয়। পরদিন থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে আগের চেয়ে অনেক ভালো আছেন বলে জানান তিনি। টিকা নেয়া সবাই শতভাগ সুরক্ষা পাবে কিনা এ প্রশ্ন ছিল আগেই। টিকা নেওয়ার পরও কেউ কেউ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন,টিকা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur