Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

৫-১১ এপ্রিল লকডাউন : প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামি ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে শনিবার সকালের দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের ...

Read More »

লকডাউনে গণপরিবহন বন্ধ ঘোষণা

গণপরিবহন বন্ধের

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে সারাদেশে লকডাউন শুরু হচ্ছে। এক সপ্তাহের লকডাউনের শুরুর দিন থেকেই গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৪ এপ্রিল রোববার তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, আগামীকাল সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্যপরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, ...

Read More »

লকডাউনে বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট

করোনার সংক্রমণরোধে লকডাউন ঘোষণা করা হলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলও বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশে যেদিন থেকে লকডাউন শুরু হবে সেদিন থেকেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মো. সোহেল কামরুজ্জামান শনিবার রাতে সঙ্গে আলাপকালে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বেবিচক ...

Read More »

টিকা নিয়েও করোনায় আক্রান্ত স্বাস্থ্যের এডিজি

‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’ ১ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাস দিয়ে নিজে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে গতবছর টানা কয়েকমাস নিয়মিত প্রেসব্রিফিং ...

Read More »

ঝুঁকির মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষা আজ

exam

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছে। করোনার এমন ঝুঁকির মধ্যেই আজ সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষা। এমন সিদ্ধান্তে স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, অভিভাবক সবাইকে ঝুঁকিতে ফেলা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ঢাকা মহানগরের ১৫টি কেন্দে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে। ঢাকায় ৪৭ হাজার পরীক্ষার্থী এ ...

Read More »

অনির্দিষ্টকালের জন্য সব নির্বাচন স্থগিত

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় সব ধরনের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। এর ফলে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন এবং প্রথম ধাপের ৩৭১টি ইউপি ও ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা সাধারণ নির্বাচন ঝুলে গেল। একই দিনের চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন, ফেঞ্চুগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচন ও সুনামগঞ্জ জেলা ...

Read More »

ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে যাত্রী আনায় নিষেধাজ্ঞা

কোভিড-১৯ সংক্রমণ ও এর ফলে প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাজ্য ছাড়া গোটা ইউরোপ ও অন্যান্য অঞ্চলের ১২টি দেশ থেকে বিমানপথে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ব্রিটেন এ নিষেধাজ্ঞার আওতায় নেই। ১ এপ্রিল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক। অন্যান্য অঞ্চলের ১২টি দেশ হচ্ছে- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক, ...

Read More »

তিন পার্বত্য জেলার পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ

করোনা মোকাবিলায় তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সব ধরনের পর্যটন এবং বিনোদন কেন্দ্র বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া যাত্রী পরিবহণ ও হোটেল-রেস্তোরাঁয় ৫০ ভাগ লোকসমাগম নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন কেন্দ্র ও শেরপুরের বিনোদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। রাঙামাটি : করোনা সংক্রমণ রোধে রাঙামাটির সব ধরনের বিনোদন কেন্দ্রে লোকজন সমাগম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ...

Read More »

করোনায় আরও ৫২ জনের মৃত্যু, শনাক্ত ৫ হাজার ৩৫৮

কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশে ৫২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ নিয়ে প্রাণহানি ৯ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৮ জন। যা দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিসংখ্যান জানাতে বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া ...

Read More »

একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু ১ এপ্রিল

sangsad--...

একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন। ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহবান করা হয়েছে বলে এর মেয়াদ স্বল্পকালীন হবে। সংবিধান অনুযাযী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। সংসদ সচিবালয় থেকে ...

Read More »