Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

নির্বাচনের আগ পর্যন্ত বিশেষ অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

home

অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে,আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলেও তা কাঙ্ক্ষিত নয় বলেও উল্লেখ করেছেন তিনি। সোমবার ৪ আগস্ট দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘ আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো ...

Read More »

বাংলাদেশকে হালাল পণ্যের হাব হিসেবে গড়তে কাজ চলছে: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, হালাল অর্থনীতির সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশকে হালাল পণ্যের আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। রোববার (৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘হালাল ইকোনমি ৩৬০ : ড্রাইভিং গ্লোবাল গ্রোথ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার ...

Read More »

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজ শুরু, সরাসরি সম্প্রচার

জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সূচনা বক্তব্য শুরু হয়, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর অনুমতি সাপেক্ষে সম্প্রচার করা হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারকাজ চলছে। এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ...

Read More »

সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক

bangladesh-bank

বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে এক চিঠিতে এ সতর্কতা জানানো হয়। এতে বলা হয়, আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন ...

Read More »

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

বিচারক হিসেবে ‘বিদ্বেষমূলকভাবে বেআইনি রায়’ দেওয়া এবং ‘জাল রায়’ তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ জুলাই) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। এর আগে এ মামলায় খায়রুল হকের ১০ দিন রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ...

Read More »

অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা একটি নতুন রাজনৈতিক কাঠামোর চারপাশে জাতীয় ঐকমত্য গঠনের জন্য কাজ করছি। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ বাস্তবায়নে জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা ...

Read More »

জুলাই সনদের খসড়া প্রকাশ, পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে

জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে। ইতোমধ্যে এই খসড়া সনদ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ পরামর্শ ও আলোচনার ভিত্তিতে এই সনদ তৈরি হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পাঠানো খসড়া সনদের পুরো বিবরণ নিচে তুলে ধরা হলো। জুলাই সনদের খসড়ায় যা আছে বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সফল ছাত্র-জনতার ...

Read More »

চাঁদপুরের তিনজনসহ ৭১ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি

election

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের বদলি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার (২৭ জুলাই) একযোগে চাঁদপুরের তিনজনসহ ৭১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। চাঁদপুরের মতলব উত্তর নির্বাচন কর্মকর্তা মো:আবু তাহের, হাজীগঞ্জ নির্বাচন কর্মকর্তা মো: ফারুক হোছাইন, ফরিদগঞ্জ নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ রায়হান আরেফীন এই তিন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে। এর আগে ১৫ ...

Read More »

এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে ১৪ কোটি ৫৫ লাখ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে। এতে দেখা গেছে, এক বছরের ব্যবধানে হঠাৎ করেই বিএনপির আয় বেড়েছে ১৪ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৬৯১ টাকা। রোববার (২৭ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে দলের ২০২৪ সালের আর্থিক ...

Read More »

শাহজালালে যাত্রীর সঙ্গে ঢুকতে পারবে ২ জন, আজ থেকে কার্যকর

সম্প্রতি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ দুজন প্রবেশ করতে পারবেন বলে নির্দেশনা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এটি রোববার (২৭ জুলাই) থেকে এটি কার্যকর হয়েছে। এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, আজ রোববার হতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ...

Read More »