মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এসব মসজিদে থাকছে আধুনিক সুযোগ-সুবিধা। নানা সুবিধা সংবলিত সুবিশাল এসব মডেল মসজিদ এরমধ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালি এসব মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন ...
Read More »শিক্ষা আইন চূড়ান্ত, মন্ত্রিপরিষদে যাচ্ছে শিগগিরই : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত হয়েছে। শিগগিরই আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। ৯ জুন বুধবার শিক্ষামন্ত্রী ‘চাইল্ড পার্লামেন্টে সেশন-২০২১’ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা শিক্ষা আইন করার চেষ্টা করছি। করোনাকালেই সেই শিক্ষা আইনের খসড়াটি আমরা চূড়ান্ত করেছি। এখন এটি মন্ত্রিপরিষদে যাবে। এরপর আরও কয়েকটি প্রক্রিয়া ...
Read More »চাঁদপুরসহ ৪২ জেলা ও ঢাকার অর্ধেক কেন্দ্রে টিকা দেওয়া বন্ধ
করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য রাজধানীতে কেন্দ্র আছে ৪৭টি। এরমধ্যে ২৩টি কেন্দ্রে আজ মঙ্গলবার (৮ জুন) কোনও ভ্যাকসিন দেওয়া হয়নি। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ভ্যাকসিন সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। তাছাড়া আজ ঢাকায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন মাত্র ১ হাজার ৭১৬ জন। সারাদেশ মিলিয়ে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ৫৬৩ জন। এখন পর্যন্ত দেশে ১ কোটি ২ লাখ ডোজ ভ্যাকসিন ...
Read More »বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেবে। ৭ জুন সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদরদফতরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়। নির্বাচনে জয়ী হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এক প্রতিক্রিয়ায় বলেন, ‘উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের মতো বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে ...
Read More »চলমান লকডাউন আরও ১০ দিন, নতুন যেসব শর্ত যুক্ত হলো
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউন আরও ১০ দিন বাড়িয়েছে সরকার। আগামী ১৬ জুন পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে। এবারের বিধিনিষেধে নতুন কিছু শর্তের কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। রোববার লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিধিনিষেধে নতুন যেসব বিষয় যোগ করা হয়েছে, তার মধ্যে রয়েছে সব পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় ...
Read More »দেশে অনুমোদন পেল সিনোভ্যাকের টিকা
চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস লিমিটেডের তৈরি করা করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। দেশে এ টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৩ জুন ওষুধ প্রশাসন অধিদফতর এ অনুমোদন দেয় বলে সোমবার (৬ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিনোভ্যাকের ...
Read More »আজ বিশ্ব পরিবেশ দিবস
বিশ্ব পরিবেশ দিবস। ‘মুজিববর্ষে অঙ্গীকার করি,সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান -২০২১ উদযাপন করা হবে। শনিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ‘সোনালু’,‘জাম’,‘আমড়া’ ও ‘ডুমুর’ বৃক্ষের ৪টি চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো.শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল ...
Read More »চীনের ৬ লাখ ডোজ টিকা আসবে ১৩ জুন
দ্বিতীয় দফায় বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা ঢাকায় পৌঁছাবে। আজ শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ১৩ জুন বাংলাদেশে আরও ৬ লাখ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার। চীনা দূতাবাস সূত্রে জানা গেছে, করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি ...
Read More »প্রাথমিক শিক্ষার্থীরা জামা-জুতা-ব্যাগ কিনতে টাকা পাবে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ব্যাগ, জামা ও জুতা (কিট অ্যালাউন্স) কিনতে টাকা পাবে। এজন্য ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি শিক্ষার্থীর জন্য বছরের শুরুতে কিট অ্যালাউন্স বাবদ প্রাথমিকভাবে ১ হাজার টাকা ও উপবৃত্তির মাসিক হার ১০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা করা হয়েছে। এজন্য বর্তমান অর্থবছরে ৩ হাজার ৭১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে ...
Read More »বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে শিক্ষামন্ত্রীর আহবান
শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারাদেশের সব শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান-বিজ্ঞানের চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ৪ জুন শুক্রবার ১১তম বাংলাদেশ জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড সমাপনী পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘জ্ঞান-বিজ্ঞানের চর্চা সারাদেশের সব শিক্ষার্থীদের মধ্য থেকে ছড়িয়ে দিতে হবে। জ্ঞান-বিজ্ঞান বিষয় পাঠ্যসূচির মধ্যে থাকবে আমরা সেটি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur