করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ৭০২ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৪ হাজার ৮৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ ...
Read More »একনেকে ৬৬৫১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে সরকার দেবে ৪ হাজার ১২৫ কোটি ৮২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০ কোটি ৭৯ লাখ টাকা। আজ মঙ্গলবার ২২ জুন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী ...
Read More »স্বরাষ্ট্র মন্ত্রণালয়েই যাচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই যাচ্ছে। নিজেদের হাতে এ কার্যক্রম রাখতে নির্বাচন কমিশনের (ইসি) সাত যুক্তি নাকচ করে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইসির সচিবের কাছে রোববার এক লাইনের চিঠি দিয়ে সরকারের ওই সিদ্ধান্ত সাফ জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে চিঠিতে এ কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ...
Read More »করোনায় আরও ৭৮ মৃত্যু, শনাক্ত ৪৬৩৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৮ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৫৬ জন ও নারী ২২ জন। মোট মৃত ৭৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৬৩ জন, বেসরকারি হাসপাতালে ৯ জন এবং বাসায় ছয়জন মারা যান। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৬২৬ জনে। এই সময়ে নতুন করে করোনা রোগী ...
Read More »জাতীয় কবির স্বীকৃতি সম্মানের গেজেটভূক্তির বিষয় নয় : প্রতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন,‘বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালজয়ী কবি,সাহিত্যিক ও সংগীতজ্ঞ। বাংলা শিল্প-সাহিত্য-সংস্কৃতির সকল শাখায় রয়েছে তাঁর দীপ্ত পদচারণা। তাকে দেয়া জাতীয় কবির স্বীকৃতি সম্মানের, গেজেটভুক্তির বিষয় নয়। কবি নজরুল তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির হৃদয়ে সমানভাবে স্থায়ী আসন পেতে আছেন।’ স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলকে ...
Read More »ফাইজারের টিকা দেওয়া শুরু
করোনা ভাইরাস রোধে সোমবার (২১ জুন) সকাল থেকে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর তিনটি কেন্দ্রে এ টিকা দেওয়া হচ্ছে। ২১ জুন সোমবার থেকে দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু আজ সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হলে করোনা ভাইরাসের প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। একই সময়ে ...
Read More »লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন ও ২০৪ ইউপিতে ভোট চলছে
লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন, ঝালকাঠি ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা এবং প্রথম ধাপের ২০৪ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। ২১ জুন সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।এদিকে সকাল পৌনে ৭টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এদিকে ঘাঁটি হলেও নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। আওয়ামী লীগের অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে জাতীয় পার্টির ...
Read More »পেশাদারী দক্ষতা ও উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন : সেনা সদস্যদের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তিত বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সর্বোচ্চ পেশাদারী দক্ষতা ও উৎকর্ষতা অর্জনে মনোযোগী হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের সাফল্য অব্যাহত রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকবে।’ রোববার (২০ জুন) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ...
Read More »খুলনায় একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু
খুলনা বিভাগে একদিন পর আবারও করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হয়েছে। বেড়েছে শনাক্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। আজও কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৭৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং সুস্থ হয়েছেন আরও ১৯৪ জন। দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ...
Read More »চাঁদপুরে ১০৯টিসহ প্রধানমন্ত্রীর ঘর উপহার পেল ৫৩ হাজার পরিবার
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দু’শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ২০ জুন সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন এসব মানুষদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার কারণে আমি যেহেতু যেতে পারিনি। আমার পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য, ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur