Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

দেশে খাদ্য ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী

food Minister

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,‘অনেকেই মনে করেন সরকারের খাদ্যের মজুত কমে গেছে। তাদের ধারণা সঠিক নয়। খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে,দেশে খাদ্য ঘাটতি নেই। মজুতের পরিমাণ আরও বাড়ানো হবে।’ বরিশালে স্টিল সাইলো নির্মাণ ও অনলাইন ফুড স্টক মনিটরিং সিস্টেম ক্রয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। ঢাকায় খাদ্য ভবনের সভাকক্ষে চুক্তি দুটি স্বাক্ষর হয়। খাদ্যমন্ত্রী বলেন, ...

Read More »

আসছে ১৪ দিনের শাটডাউন! যেসব বিধিনিষেধ থাকবে

দেশে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে। ভারতীয় তথা ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হয়েছে। আর এ অবস্থায় পুরো দেশে কমপক্ষে ১৪ দিনের ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি। ২৪ জুন ‍বৃহস্পতিবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে কোভিড-১৯ রােগের বিশেষ ডেল্টা ধরনের সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে। ...

Read More »

একদিনে শনাক্ত ৬ হাজার ছাড়াল, মৃত্যু ৮১

corona

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ৮৭৮ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৬ হাজার ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ ...

Read More »

দায়িত্ব নিলেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন

সেনাপ্রধান

দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। গণভবনে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়। এর মধ্য দিয়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব শুরু করেন তিনি। আগামি তিন বছর বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন জেনারেল শফিউদ্দিন। নতুন দায়িত্ব পাওয়ায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এর আগে গত ১০ জুন রাষ্ট্রপতির আদেশে জারি করা এক ...

Read More »

নারী পাচারে কাউকে ছাড় দেয়া হবে না : বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, নারী, শিশু ও মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে। নারী পাচারে কারো কোনো সুপারিশ বিজিবি পাত্তা দেয় না। নারী ও শিশু পাচারে কাউকে ছাড় দেয়া হয় না বলেও মন্তব্য করেন তিনি। ২৪ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে ‘সীমান্ত ব্যাংক’ এর ১৯তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের ...

Read More »

করোনা টিকা উৎপাদনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

momen

বাংলাদেশে করোনা টিকা উৎপাদনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি এই সহায়তা চান। ২৪ জুন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। করোনা মহামারি প্রতিরোধে সহযোগিতা ও উত্তরণ নিয়ে এশিয়া প্যাসিফিক বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে উচ্চ পর্যায়ের এক ভার্চ্যুয়াল সম্মেলনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ ...

Read More »

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ আছে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে তারা আবার ভূলুণ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে এ কথা বলেন তিনি। গণভবনে থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ...

Read More »

করোনায় আরও ৮৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৭২৭

corona

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৭৮৭ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৭২৭ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে। বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ...

Read More »

ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে জাল নোট সরবরাহকারী চক্র

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গরুর হাটসহ রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে জাল নোট সরবরাহকারী চক্র। উদ্দেশ্য পশুর হাটসহ বিভিন্ন বাজারে জাল নোট ছড়িয়ে দেয়া। ইতোমধ্যে তারা কোটি টাকারও বেশি জাল নোট ছড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই চক্র এক লাখ টাকার জাল নোটের বান্ডিল বিক্রি করত ২৫ থেকে ৩০ হাজার টাকায়। মো. নাইমুল হাসান তৌফিক (২১) নামে চক্রটির এক সদস্যকে ...

Read More »

এসএসসি-এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত শিগগির : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা জানি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে। আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করছি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না।’ ২২ জুন মঙ্গলবার ৪৩ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন ফি দেয়া উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২০ সালে এসএসসি পরীক্ষা ...

Read More »