লকডাউনের মধ্যেও রাজধানীর কাঁচাবাজারে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা অনেকেই মাস্ক ছাড়াই বাজারে এসেছেন। আবার অনেক বিক্রেতা মাস্ক ব্যবহার করছেন না। গত ৩০ জুন প্রতি লিটারে সয়াবিনে ৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন এই দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু বাজারে চিত্র ভিন্ন। এছাড়া চালসহ আরও চার পণ্য ...
Read More »দেশে পৌঁছাল মডার্নার সাড়ে ১২ লাখ টিকা
যুক্তরাষ্ট্রের উপহারে ‘কোভ্যাক্স’ সুবিধার আওতায় মর্ডানার আরও সাড়ে ১২ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিষেধক টিকা দেশে এসে পৌঁছেছে। শনিবার (৩ জুলাই) সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে দ্বিতীয় ধাপের এ টিকা এসে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, টিকাগ্রহণের জন্য বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত ছিলেন। এর ...
Read More »করোনায় একদিনে আরও ১৩২ মৃত্যু, শনাক্ত ৮৪৮৩
দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ১৩২ জনের প্রাণ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৭৭৮ জনে। ২৬ জুন বাদ দিয়ে গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রতিদিনই শতাধিক মৃত্যুর তথ্য মিলেছে। গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। গত ২৪ ...
Read More »রেজিস্ট্রেশন শুরু, যেভাবে টিকা পাবেন প্রবাসীরা
বিদেশগামী বা প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও এবং ৪০ বছরের কম বয়ষ্করাও টিকা নিতে পারবেন। এ লক্ষ্যে টিকার জন্য সুরক্ষা অ্যাপে শুক্রবার (২ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন। শুক্রবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ৪২টি জনশক্তি অফিস, নয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে অথবা ‘আমি প্রবাসী’ ...
Read More »কঠোর লকডাউনে ঢাকার রাস্তা ফাঁকা
করোনা সংক্রমণ ঠেকাতে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। আইনশৃংখলাবাহিনীর কড়াকড়িতে ঢাকার রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। সড়কে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা, শাহবাগ, গুলিস্তান, ফার্মগেট, মিরপুর, মতিঝিল, বাড্ডার সড়কে খোঁজ নিয়ে এই চিত্র পাওয়া গেছে। সড়কে জনসাধারণের উপস্থিতি নেই বললেই চলে। কোথাও কোথাও ব্যক্তিগত গাড়ি দেখা গেলেও সেই সংখ্যা একেবারেই কম। যাত্রী না ...
Read More »দেশব্যাপি ‘কঠোর লকডাউন’, সেনাসহ মাঠে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাতদিনের সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’ শুরু হলো। এই সাতদিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে টহলে থাকবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যরা। অতি জরুরি প্রয়োজনে ‘বিধিনিষেধের’ সময় বাড়ির বাইরে যাওয়া যাবে ...
Read More »শিগগিরই এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
শিগগিরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। মহামারির অবনতিশীল পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি ‘অবান্তর’ বলে দাবি করেছেন তিনি। ৩০ জুন বুধবার সংসদে বাজেট পাসের প্রক্রিয়ার সময় বিরোধী দলের সংসদ সদস্যদের বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ বিষয়ে কথা বলেন। এর আগে জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সদস্যরা ছাঁটাই ...
Read More »টানা চতুর্থ দিন শতাধিক মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চতুর্থ দিনের মতো টানা শতাধিক মানুষের মৃত্যু হল। বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫০৩ জনের। দেশে নতুন করে আরও ৮ হাজার ৮২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ...
Read More »কঠোর বিধিনিষেধে যা চালু, যা বন্ধ
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বুধবার (৩০ জুন) বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কঠোর এই বিধিনিষেধে যা বন্ধ থাকবে: সব ধরনের গণপরিবহন (অভ্যন্তরীণ ফ্লাইটসহ),সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, শপিংমল/মার্কেটসহ সকল দোকানপাট,সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। যা চালু থাকবে: ব্যাংক, ...
Read More »মহামারিকালীন চ্যালেঞ্জের বাজেট পাস হবে আজ
মহামারিকালীন চ্যালেঞ্জের বাজেট পাস হবে আজ । এর আগে মঙ্গলবার শিল্প খাতে কালো টাকা বিনিয়োগে দেওয়া ‘বিশেষ’ সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়ে ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থবিল পাস হয় জাতীয় সংসদে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। কালকের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur