Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

দেশে প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছি : প্রধানমন্ত্রী

জাতিসংঘ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন। তিনি বলেন,’কয়েক দশক ধরে আমাদের দেশের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদয় সমর্থনকে আমরা বিনীতভাবে স্বীকার করি। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই।’ প্রধানমন্ত্রী আজ ১২ নভেম্বর ইউনেস্কো সদর দপ্তরের ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ ...

Read More »

ধর্মীয় উন্মাদনা তৈরি থেকে বিরত থাকতে ধর্ম প্রতিমন্ত্রীর আহ্বান

faridul

ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান বলেছেন,‘ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দুষ্টুচক্র অনেক সময় ধর্মীয় উন্মাদনা তৈরি করে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে।’ এ অশুভ কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,এ বিষয়ে দল,মত,ধর্ম নির্বিশেষে সকল জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। খবর সংবাদ বিজ্ঞপ্তির। তিনি আজ বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ধর্ম ...

Read More »

বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখতে চায়: প্রধানমন্ত্রী

বিশ্ব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কয়েক দশক ধরে আমাদের দেশের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদয় সমর্থনকে আমরা বিনীতভাবে স্বীকার করি। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই।’ বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউনেস্কো সদর দফতরের ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর ...

Read More »

রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্স বাংলাদেশের পাশে থাকবে: ম্যাক্রোঁ

দীর্ঘদিন ধরে বয়ে চলা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে জোরালোভাবে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স। স্থানীয় সময় বুধবার প্যারিস সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর সঙ্গে প্যারিস সফরে আছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে সে দেশে সরকারি সফরে আছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। ...

Read More »

৮৩৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

দ্বিতীয় ধাপের ৮৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ চাঁদপুরসহ ৬৩টি জেলার ১১৫ উপজেলার ওই সব ইউনিয়নে ভোট চলছে। নির্বাচনে সহিংসতার আশঙ্কায় ১৪টি জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। এতে তিন হাজার ৩১০ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪১ হাজার ২১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ৮১ ...

Read More »

শাহজালাল বিমানবন্দরে প্রতিদিন ৮ ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আট ঘণ্টা বন্ধ থাকবে। এ সময় কোনো ফ্লাইট ওঠা-নামা করবে না। সংস্কারের কাজের জন্য এই সময়ে রানওয়ে বন্ধ থাকবে বলে বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান। বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজের সুবিধার জন্য নতুন ...

Read More »

বাংলাদেশকে ৪৮ লাখ টিকা দিচ্ছে সৌদি ও পোল্যান্ড

tika

বাংলাদেশকে প্রায় ৪৮ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে সৌদি আরব ও পোল্যান্ড। ৯ নভেম্বর মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পোল্যান্ডের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করবেন। এদিকে আগামী দুই-তিন দিনের মধ্যে সৌদির টিকার চালান বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি বাদশাহ সালমান বিন ...

Read More »

প্রবাসীরা বাংলাদেশের দূত : ভূমিমন্ত্রী

Land minister ..

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের দেশের দূত হিসেবে উল্লেখ করে তাদের বাংলাদেশে বিনিয়োগে আহবান জানান। বিদেশী সহকর্মী,অংশীদার ও বন্ধুদেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেয়ার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,সোমবার ৯ নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্সে বিদেশী ও অনাবাসী বাংলাদেশী ব্যাবসায়ীদের উদ্দেশে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার:ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট পটেনশিয়ালস ইন বাংলাদেশ’ শীর্ষক ...

Read More »

এস কে সিনহার ১১ বছরের কারাদণ্ড

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে মানি লন্ডারিংয়ে সাত আর অর্থ আত্মসাতের মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।তবে দুই ধারার সাজা এক সঙ্গে চলবে বলে ১৮২ পাতার রায়ে উল্লেখ করেন বিচারক। এছাড়া এস কে সিনহার ৭৮ লাখ টাকা ...

Read More »

করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

কোয়ারান্টাইনে

২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) মৃত্যু হয়েছিল চার জনের। দেশে করোনায় এ পর্যন্ত মোট ২৭ হাজার ৯০১ জন প্রাণ হারিয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ ...

Read More »