করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ন্ত্রণ ও প্রতিরোধে রাজধানীসহ সারাদেশের জন্য সতর্কতামূলক ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় আক্রান্ত দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পরামর্শ প্রদান করা হয়েছে। রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডাইরেক্টর, সিডিসি অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এসব নির্দেশনা জারি হয়। ...
Read More »দেশের নারীরা বিশ্বে যোগ্যতার পরিচয় দিচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের নারীরা শুধু দেশেই নয়,আন্তর্জাতিক নানা ক্ষেত্রেও নিজেরদের যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন। তিনি বলেন,‘দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পুরুষের পাশাপাশি আমাদের নারীরাও অনেক দুঃসাহসিক কাজে অংশ নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন– যা অত্যন্ত আশাব্যঞ্জক।’ শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র ভবনে’লবুচে’ পর্বত জয়ী বাংলাদেশের প্রথম নারী জয়নাব বিনতে হোসেন শান্তু ...
Read More »অর্থনৈতিক অঞ্চলসমূহে ২৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছি
দেশে পর্যায়ক্রমে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এসব অর্থনৈতিক অঞ্চলে ২৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা জাতীয় শিল্পনীতিসহ খাতওয়ারি শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছি। শ্রম (সংশোধন) আইন, ২০১৮ প্রণয়ন করেছি। প্রতিটি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। রপ্তানিমুখী শিল্পের প্রবৃদ্ধির জন্য বড় ব্যবস্থাপনাকে অটোমেশন করছি। সাড়ে পাঁচ বছর পর ...
Read More »শহীদ ডা. মিলন দিবস আজ
আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং ছাত্র-গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর দেশের বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি শহীদ ...
Read More »দেশের অবশিষ্ট মানুষকে দ্রুত বিদ্যুৎ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এখনো বিদ্যুৎ নেটওয়ার্কের বাইরে থাকা চর এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে দ্রুত বিদ্যুৎ সুবিধার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে নতুন প্রকল্প নেওয়ারও পরামর্শ দেন সরকারপ্রধান। জাতীয় গ্রিড এবং দুর্গম ও প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে এখন পর্যন্ত ৯৯ দশমিক ৭৫ শতাংশ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে সক্ষম হয়েছে সরকার। শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্য পূরণের পথে ...
Read More »চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ২৬ নভেম্বর ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেনবটান বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪২ কিলোমিটার। ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার (ইএসএমসি) বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান। ...
Read More »শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে
বর্তমান সরকার ক্ষমতাকে ভোগের বস্তু হিসেবে নেয়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলার পথেও অনেক বাধা আমাদের অতিক্রম করতে হয়েছে। শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের সামনে আরও এগিয়ে যেতে হবে।’ বুধবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদে আনা ১৪৭ বিধির প্রস্তাবের ওপর ...
Read More »কাল সংসদ অধিবেশন বসছে
পাঁচ দিন মুলতবির পর কাল বিকেল ৩টায় সংসদের অধিবেশন আবার বসছে। স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর বুধবার বিকাল ৩টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন। সংসদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে বৈঠকের শুরুতে বিকাল ৩ টায় সংসদে মহামান্য রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর স্মারক ভাষণ প্রদান করবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ ...
Read More »আরও তিন মাস শাহজালালে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ
সংস্কারের কাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। ১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে। এ সময় কোনো ফ্লাইট ওঠা-নামা করবে না। সোমবার বিমানবন্দরের আন্তর্জাতিক নোটাম অফিসের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে ১০ নভেম্বর কর্তৃপক্ষ জানায়, চলতি ...
Read More »৩০ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে
আগামি বছর (২০২২ সাল) ৩০ জুন বা এর কাছাকাছি কোনও সময়ে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০- ২১ অর্থ বছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। আজ সোমবার ২২ নভেম্বর মন্ত্রিপরিষদের কাছে এ প্রতিবেদন উত্থাপন করা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur