Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

‘চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে’

rice

বর্তমান সরকারের লক্ষ্য উন্নয়নের বাধা দূর করা এবং উন্নয়ন কার্যক্রমগুলোতে সেবা গ্রহীতাদের অংশগ্রহণ নিশ্চিত করা। উন্নয়ন প্রকল্পে অর্থ গুরুত্বপূর্ণ হলেও উদ্ভাবনী আইডিয়া তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রোববার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সেবা গ্রহীতাদের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মুখ্য ...

Read More »

সপ্তম ধাপে ভোট চলছে ১৩৮ ইউপিতে

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপে ১৩৮টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের ২০ জেলার ২৪টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এ ভোটগ্রহণ চলবে। ১৩৮টি ইউপির মধ্যে মাত্র ৯টিতে ইভিএমে বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সপ্তম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ১১ জন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ...

Read More »

করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমল

Corona.

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে। রোববার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ ...

Read More »

বিশ্বজুড়ে আক্রান্ত আরও ২২ লাখ, মৃত্যু ৮ হাজার

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সোয়া ২২ লাখের নিচে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় ...

Read More »

আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপে ৫০ হাজার ঘর

house

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপে সারাদেশে ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি ও গৃহ প্রদান’ কার্যক্রমের আওতায় আরও প্রায় ৫০ হাজার ঘর নির্মাণ করা হবে। যার অংশ হিসেবে মাগুরায় চলছে ২৪৪টি গৃহ নির্মাণের কাজ।   জেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে এ তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শন দলে ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ ...

Read More »

করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ৮ হাজারের বেশি

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৬৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব ...

Read More »

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন

নতুন এ সার্চ কমিটির আহ্বায়ক পদে দায়িত্ব পাওয়া বিচারপতি ওবায়দুল হাসান (কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন) বর্তমান নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটিরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ...

Read More »

আওয়ামী লীগের আমলে সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করছে: প্রধানমন্ত্রী

shekh Hasina

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন। প্রধানমন্ত্রী সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন। এসময় হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ মিলেমিশে ...

Read More »

প্রধানমন্ত্রীকে অস্ট্রিয়ার চ্যান্সেলরের টেলিফোন

বাংলাদেশ-অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার টেলিফোন করেন। এ সময় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বিভিন্ন বিষয়ে ১০ মিনিটের মতো কথা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। করোনার প্রথমদিকে দেড় মিলিয়ন ভ্যাকসিন উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কার্ল নেহাম্মার এ সময় উল্লেখ ...

Read More »

করোনায় আরও ৩০ মৃত্যু, শনাক্ত ৯০৫২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা যান ২৩ জন এবং বেসরকারি হাসপাতালে সাতজন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৫২৪ জন। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন। এ নিয়ে দেশে ...

Read More »