Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

নতুন কারিকুলামে সাপ্তাহিক ছুটি দুদিন

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে নতুন কারিকুলাম শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মাধ্যমিক স্তরে ২২ ফেব্রুয়ারি শুরু হলেও প্রাথমিকে তা মার্চ থেকে শুরু হবে। আর নতুন কারিকুলাম অনুযায়ী, শিক্ষার্থী ও শিক্ষকরা দুদিন সাপ্তাহিক ছুটি কাটাতে পারবে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২২ সালে নতুন শিক্ষাক্রমের পাইলটিং করার ...

Read More »

ষাটোর্ধ্ব সবার জন্য পেনশনের ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের ষাটোর্ধ্ব সব নাগরিকের জন্য একটি সর্বজনীন পেনশন স্কিম প্রণয়ন এবং কর্তৃপক্ষ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে অর্থ বিভাগের পক্ষ থেকে ‘সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন’ বিষয়ক একটি উপস্থাপনা দেখানো হয় প্রধানমন্ত্রীকে। এ সময় আওয়ামী লীগের গত নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারি-বেসরকারিসহ সব ধরনের অনানুষ্ঠানিক খাতের ষাটোর্ধ্ব জনগণের জন্য একটি সর্বজনীন পেনশন স্কিম প্রণয়ন এবং কর্তৃপক্ষ স্থাপনের নির্দেশনা দেন ...

Read More »

করোনায় আরও ২০ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬ ...

Read More »

দুই ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীদের ক্লাস সশরীরে: শিক্ষামন্ত্রী

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থীদের মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। যেসব শিক্ষার্থী করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তারা সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবেন। বাকিদের অনলাইন ও টিভিতে ক্লাস করতে হবে। করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ...

Read More »

স্কুল-কলেজ খুলছে ২২ ফেব্রুয়ারি

করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আগামি ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করেছে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার ১৬ ফেব্রুয়ারি রাতে এ সংক্রান্ত এক বৈঠক শেষে কমিটির সদস্য নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করা হয়েছে।’ শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ...

Read More »

বাংলাদেশ ও মার্কিন যৌথ বিমান মহড়া ২০ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় দিনব্যাপী যৌথ বিমান মহড়া ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনী এবং জাপানের ইয়োকোটা সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ৩৭৪তম এয়ারলিফট উইং যৌথ এ মহড়ায় অংশ নেবে। প্যাসিফিক এয়ার ফোর্সের স্পন্সরে অনুষ্ঠেয় এই দ্বিপক্ষীয় টেকটিক্যাল এয়ারলিফট মহড়ার নাম দেওয়া হয়েছে ‘কোপ সাউথ ২২’। কুর্মিটোলা ক্যান্টনমেন্ট ঢাকা এবং অপারেটিং লোকেশন আলফা, সিলেট বাংলাদেশে এ যৌথ মহড়া ...

Read More »

করোনায় মৃত্যু ও শনাক্ত কমল

corona

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৭ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯২৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ ...

Read More »

‘রমজানে বাড়বে না চালের দাম’

উৎপাদন

আসন্ন রমজানে চালের দাম বাড়বে না বলে জানিয়েছেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।  তিনি বলেছেন, রমজান মাসে চালের দাম বাড়বে না।  দাম নিয়ন্ত্রণে রাখতে মার্চ মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সচিব একথা বলেন। খাদ্য সচিব বলেন, যদি দাম বৃদ্ধির প্রবণতা দেখি, তাহলে ওএমএস আরও বাড়ানো হবে।  খাদ্যের ব্যাপারে ...

Read More »

বাংলাদেশিদের ‘অবিলম্বে’ ইউক্রেন ত্যাগের পরামর্শ

রাশিয়ার সঙ্গে সীমান্তে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশিদের ‘অবিলম্বে’ ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে সরকার। মঙ্গলবার পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের জরুরি ঘোষণায় এ পরামর্শ দেওয়া হয়। এতে বলা হয়, ’অত্যাবশ্যকীয়’ না হলে ইউক্রেন ভ্রমণ পরিহারের পরামর্শ দেওয়া হলো। ইউক্রেনে বাংলাদেশের দূতাবাস নেই। এ কারণে পোল্যান্ডের ওয়ারশ’তে থাকা দূতাবাস একই সঙ্গে ইউক্রেনের বিষয়গুলো দেখাশোনা করে। দূতাবাসের ঘোষণায় বলা হয়, ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে ...

Read More »

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৪৬

corona

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ ...

Read More »