Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

আগামি সংসদ নির্বাচনে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন : সিইসি

‘মুজিববর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার’—এ প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এ বছরের জাতীয় ভোটার দিবস। আজ বুধবার সকাল ৮টায় শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় ভোটার দিবস উদ্‌যাপন। নির্বাচন কমিশনের এ আয়োজন শুরু হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে। পরে শোভাযাত্রাটি শেষ হয় শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে।  শোভাযাত্রা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন,‘ভোটাধিকার রক্ষা করব,এটা ফাঁকা বুলি নয়। ...

Read More »

বিশ্ববাজারকেও ছাড়িয়ে গেছে ভোগ্যপণ্যের দাম

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও রমজান মাসকে সামনে রেখে ভোগ্যপণ্য নিয়ে অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেছেন দেশের একশ্রেণির অসাধু ব্যবসায়ী। এক্ষেত্রে বিশ্ববাজারের মূল্যবৃদ্ধির হারকেও ছাপিয়ে গেছেন তারা। শুধু তাই নয়, শিগগিরই বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে পারে-এমন ইঙ্গিতও দেওয়া হচ্ছে ওই ব্যবসায়ীদের পক্ষ থেকে। বিদ্যমান পরিস্থিতিতে আজ শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী। সূত্র জানায়, বিগত এক মাসে আন্তর্জাতিক বাজারে গমসহ কয়েকটি ...

Read More »

দেশে মোট ভোটার ১১ কোটি ৩২ লাখ

দেশে ভোটার তালিকা হালনাগাদে ১৫ লাখ ভোটার নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ। মঙ্গলবার (১ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসির যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ২ মার্চ সারাদেশে স্থানীয়ভাবে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। জানা গেছে, ২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিল ১১ ...

Read More »

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন সিইসি

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নতুন শপথ নেওয়া কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র ...

Read More »

জাতীয় সবজি মেলা আজ শুরু

vagetables

‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি জাতীয় সবজি মেলা। বিকাল ৩টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক। গতকাল রবিবার সচিবালয়ে জাতীয় সবজি মেলা উপলক্ষ্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে সবজি মেলার বিস্তারিত তুলে ধরেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। তিনি বলেন,মেলা উদ্বোধনের আগে ...

Read More »

সততার সঙ্গে সামনের নির্বাচনগুলো করব : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,‘আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সামনের নির্বাচনগুলো পরিচালনা করার মাধ্যমে দায়িত্ব পালন করব।’ সোমবার ২৮ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সিইসি বলেন,‘ আমাদের ক্ষমতা অসীম না। সংবিধানে আমাদের দায়িত্ব যেভাবে দেয়া আছে, আমরা সেভাবেই দায়িত্ব পালন করব। তবে রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আমাদেরকে সহযোগিতা ...

Read More »

নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবো: সিইসি

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবো। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সিইসি হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ নেন সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রথমে শপথ নেন কাজী হাবিবুল ...

Read More »

ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে সম্পূর্ণভাবে মুছে ফেলার চেষ্টা হয়েছিল: প্রধানমন্ত্রী 

পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সম্পূর্ণভাবে মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্র্যময় ও বহুমাত্রিক জীবন নিয়ে চিত্রশিল্পী শাহজাহান আহমেদ বিকাশের আঁকা দেড় শ ফুট আকারের চিত্রকর্মের প্রদর্শনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।  জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ...

Read More »

নতুন নির্বাচন কমিশনের শপথ রোববার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন আগামীকাল (রোববার) শপথ গ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকাল সাড়ে ৪টায় তাদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করাবেন। নির্বাচন কমিশনার হয়েছেন যারা, তারা হলেন- সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. ...

Read More »

সিইসি হলেন কাজী হাবিবুল আউয়াল

কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।তাকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শনিবার এ তথ্য জানানো হয়। সিইসির দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এর আগে বিচার বিভাগের কর্মকর্তা হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে সুপার নিউমারারি (স্বল্প সময়ের ...

Read More »