Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

করোনা শনাক্ত বেড়ে ৫২৯, মৃত্যু ৮ জনের

দেশে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত আবারও বেড়েছে।  গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫২৯ জনের।  যা গতকাল ছিল ৩৬৮ জনে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে।  গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে  করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫ জনে।  রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক ...

Read More »

পাট দেশের সংস্কৃতি-কৃষ্টির অবিচ্ছেদ্য অংশ : রাষ্ট্রপতি

Abdul hamid

মহামান্য রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ পাটজাত বহুমুখী পণ্যকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি ‘জাতীয় পাট দিবস -২০২২’ উপলক্ষে আজ এক বাণীতে এ আহবান জানান। রাষ্ট্রপতি ‘জাতীয় পাট দিবস-২০২২’ উদযাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘ জাতীয় পাট দিবসের এবারের প্রতিপাদ্য ‘সোনালি আঁশের সোনার দেশ-পরিবেশবান্ধব বাংলাদেশ’ বর্তমান প্রেক্ষাপটে যথাযথ হয়েছে।’ রাষ্ট্রপতি বলেন , ...

Read More »

প্রধানমন্ত্রী আমিরাত সফরে যাচ্ছেন কাল

shekh Hasina

চারদিনের সফরে কাল সোমবার ৭ মার্চ সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ব্যবসা-বাণিজ্য,বিনিয়োগ,অভিবাসন, খাদ্য ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান,আমিরাতের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয়া হয়েছে। চারদিনের সফরে প্রধানমন্ত্রী দেশটি সফরে যাচ্ছেন। জানা যায়, আমিরাত সফরে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি ...

Read More »

বাঙালির অর্থনৈতিক মুক্তি লাভে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস: প্রধানমন্ত্রী

PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘এক সময়ের প্রধান অর্থকরি ফসল পাট এখনও দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। শুধু তাই নয়,‘বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। রবিবার ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন,‘ অন্যান্য বছরের মতো এবারও ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস’ পালিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ ...

Read More »

আজ জাতীয় পাট দিবস

jute ..

রবিবার জাতীয় পাট দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। ‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন। জাতীয় পাট দিবসে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে সরকার। পাটখাত উন্নয়নে ...

Read More »

ডিজিটাল শিক্ষাব্যবস্থাই প্রবর্তন করতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

Mostafa jabbar

ঢাকায় বিটিআরসি আয়োজিত বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল কানেক্টিভিটি স্থাপন শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় শনিবার ৫ মার্চ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন,‘শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সংযুক্তি এবং ডিজিটাল যন্ত্র নিশ্চিত করা অপরিহার্য বিষয়। ইতোমধ্যে মিশ্র শিক্ষার ওপর টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং এ বিষয়ে কয়েকটি বৈঠকও হয়েছে। মিশ্র শিক্ষা স্থায়ী নয়। এটি প্রাচীন শিক্ষাব্যবস্থা ...

Read More »

৭ মার্চ উপলক্ষে আ.লীগের কর্মসূচি ঘোষণা

dhakapost-

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শনিবার ৫ মার্চ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ মার্চ ভোর সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮ টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ...

Read More »

জাতীয় পাট দিবস ৬ মার্চ

jute ..

দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং প্রাকৃতিক তন্তু হিসেবে সোনালি আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে এবারও ৬ মার্চ জাতীয় পাট দিবস-২০২২’ উদযাপন করতে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ উপলক্ষে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে দিবসটি উদযাপনের কর্মসূচি তুলে ধরা হয়। এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য ‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’। সংবাদ সম্মেলনে ...

Read More »

সাঁড়াশি অভিযানে নামছে সরকারের ১৪ সংস্থা

অতি মুনাফার লোভে ভোজ্যতেল মজুত করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এদের মধ্যে রয়েছেন-মিলার বা বড় বড় কোম্পানি, পাইকারি ও খুচরা বিক্রেতা। মূল্যবৃদ্ধি করতে মিল পর্যায়ে পরিকল্পিত ভাবে গত সপ্তাহ থেকে ভোজ্যতেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই সুয়োগে একচেটিয়া ব্যবসা করতে পাইকারি ও খুচরা বিক্রেতারা বাজার থেকে তেল সরিয়ে ফেলেছেন। পরিস্থিতি এমন যে-বাজারে খোলা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন উধাও। ...

Read More »

চলতি মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

চলতি মার্চ মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক পর্যায়ে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার সকালে রাজধানী গুলশানের এক বেসরকারি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’-এর উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। তবে শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দরকার হলে দেব।’ মেডিকেলে ...

Read More »