Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যে কমিশন সবার মতামত নিচ্ছে : সিইসি

Ec

আগামি নির্বাচন যেন অধিক অংশগ্রহণমূলক ও প্রকৃত অংশীদারিত্বমূলক হয় সে লক্ষ্যে কমিশন সবার মতামত নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন,‘আমরা অধিক অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন চাই। এজন্য শিক্ষাবিদদের মতামত নিয়ে আরও ঋদ্ধ হবো।’ রোববার বিকেলে নির্বাচন ভবনের সভাকক্ষে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইতোমধ্যে আমাদের ...

Read More »

সয়াবিন তেলের মজুত প্রতিরোধে টাস্কফোর্স

সয়াবিন

ভোজ্যতেল মজুত প্রতিরোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে সয়াবিন তেলের দাম সহনীয় রাখতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে। ১৩ মার্চ রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, নিত্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে সর্বমহলের ক্রেতাদের সুবিধার্থে সব ধরনের নিত্যপণ্যের ওপর ...

Read More »

নিত্যপণ্যের দাম কমাতে শুল্ক ছাড়, প্রজ্ঞাপন সোমবার

ভোজ্যতেল-চিনিসহ আমদানিনির্ভর বিভিন্ন নিত্যপণ্যের ওপর থেকে শুল্ক ছাড় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে সোমবার (১৪ মার্চ)। ১৩ মার্চ রোববার সচিবালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, নিত্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে সর্বমহলের ক্রেতাদের সুবিধার্থে সব ধরনের নিত্যপণ্যের ওপর থেকে ভ্যাট ...

Read More »

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরি বৈঠকে সরকার

নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বৈঠকে বসেছেন সরকারের কয়েকজন মন্ত্রী। রোববার বিকাল ৪টার পর মন্ত্রিপরিষদ বিভাগে এ আন্তমন্ত্রণালয় বৈঠক শুরু হয়। এতে সরকারের চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী অংশ নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে যোগ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ...

Read More »

বাংলাদেশ থেকে আলু নিতে চায় শ্রীলঙ্কা

potato

বাংলাদেশ থেকে আলু আমদানির আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী মিথালাওয়ে মাহিনদানার আলুথগামেজ। শুক্রবার কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনি দিনে এ বৈঠক হয়। বৈঠকে শ্রীলঙ্কার নারকেল গবেষণা কেন্দ্রের সঙ্গে পারস্পরিক সহায়তা বাড়ানোর তাগিদ দেন বাংলাদেশের কৃষিমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে কৃষিখাতে সহযোগিতার জন্য শ্রীলঙ্কার দু’টি ...

Read More »

টিকা প্রয়োগে ২শ দেশের মধ্যে বাংলাদেশ ৮ম

health_minister_dr_

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,‘দেশের ৭৫ % মানুষকে করোনার টিকার আওতায় আনা হয়েছে। টিকা প্রোগ্রামে ২শ’দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ও সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। শনিবার ১২ মার্চ দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ সম্মেলন কক্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘দেশে করোনা নিয়ন্ত্রণে ...

Read More »

শিক্ষামন্ত্রীর তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন

dr dopu

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি ৩টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন। শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মুক্তধারা নিউইয়র্ক স্টল চত্বরে একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত ৩টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে জামাল উদ্দিন হোসেনের ‘আমার জীবন আমার সৃজন’, শাহ চৌধুরীর ‘ভাবনার উৎসে’ এবং মুবিন খান-এর ‘গল্পরা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় দীপু মনি বলেন, ‘নাট্যকার, অভিনেতা, নির্দেশক হিসেবে জামালউদ্দিন হোসেনকে আমরা ...

Read More »

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ছয়দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৩০২) একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার (১২ মার্চ) দিনগত রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি। সেখানে সংযুক্ত ...

Read More »

নতুন কারিকুলাম বাস্তবায়নে নজরদারির নির্দেশ শিক্ষামন্ত্রীর

নতুন কারিকুলাম বাস্তবায়নে নজরদারির নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষকরা সঠিক পন্থায় পাঠদান করছেন কি না সেটা নিয়মিত নজরদারি করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। শনিবার (১২ মার্চ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আয়োজিত ওরিয়েন্টেশনের সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ নির্দেশ দেন। উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নতুন কারিকুলামের ওপর ধারণা দিতে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ...

Read More »

মঙ্গলবার থেকে সশরীরে পুরোদমে ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী

আগামী মঙ্গলবার (১৫ মার্চ) থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ওই দিন থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার রাজধানীর টিকাটুলীতে শেরে-বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ওই দিন থেকে ...

Read More »