Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

`সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক ’ দেবেন প্রধানমন্ত্রী

forgein-Ministry

এক বাংলাদেশি ও ঢাকায় কর্মরত আরেক বিদেশি কূটনীতিককে ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’-এ ভূষিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ড.ইতো নওকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছর এ পুরস্কার প্রবর্তন করা হয়। প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মানজনক এ পদক তুলে দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবমির্মিত ...

Read More »

কখন কোথায় লোডশেডিং হবে, সময় নির্ধারণ চান প্রধানমন্ত্রী

ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে রাজধানীসহ সারা দেশ। এমন পরিস্থিতিতে দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পাশাপাশি লোডশেডিংয়ের ক্ষেত্রে এলাকাভিত্তিক সময় নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন সরকারপ্রধান। তিনি চান, কখন কোথায় লোডশেডিং হবে- সেই সময় নির্ধারণ করার। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের জেরে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের ব্যাপারে আমাদের শুধু সাশ্রয়ীই হতে হবে না, আজকে ...

Read More »

দেশে বন্যায় মৃত্যু বেড়ে ১০৭

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। ১৭ মে থেকে সোমবার দুপুর পর্যন্ত বন্যাকবলিত এলাকায় তাদের মৃত্যু হয়। সবচেয়ে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া রংপুর বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন ও ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক ...

Read More »

রপ্তানি বৃদ্ধি করে কৃষিকে সমৃদ্ধ করতে হবে : কৃষিমন্ত্রী

A--RAZZAK-...

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড.মো.আব্দুর রাজ্জাক বলেছেন,‘ দেশে খাদ্য নিরাপত্তা একসময় বড় চ্যালেঞ্জ ছিল। বর্তমান সরকারের আমলে খাদ্য নিরাপত্তায় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। দুর্যোগেও দেশে এখন খাদ্য সংকট হয় না।’ আজ নেদারল্যান্ডসের দ্য হেগে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ ভবনে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকায় কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা ...

Read More »

করোনা নিয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞ

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আবারও বাড়ছে। মৃত্যুশূন্য অবস্থা থেকে সর্বশেষ দৈনিক মৃত্যু ছয়জনে গিয়ে দাঁড়িয়েছে। আবার করোনা শনাক্তের হার ১ দশমিকের নিচ থেকে আবার ঊর্ধ্বমুখী। এ অবস্থাকে দেশে করোনার চতুর্থ ঢেউ বিরাজমান বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই ঢেউ মোকাবিলায় সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা। তবে সরকার করোনা সংক্রমণ রোধে বেশকিছু পদক্ষেপ নিলেও সাধারণ মানুষের ...

Read More »

সবজি উৎপাদনে বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ : কৃষিমন্ত্রী

A--RAZZAK-...

কৃষি মন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ গত এক দশকে কৃষি ক্ষেত্রে স্বনির্ভরতা ও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং বিভিন্ন শস্য ও শাক-সবজি উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় স্থান পেয়েছে। নেদারল্যান্ডসের হ্যাগে অনুষ্ঠিত ৬ মাসব্যাপি ‘ফ্লোরিয়াডে এক্সপো ২০২২’ তে যোগদান করতে গিয়ে শুক্রবার বাংলাদেশ ভবনে গবেষণা বিষয়ক ওয়াগেনিংগেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড.সুকে হিমোভারার সাথে বাংলাদেশের কৃষি রুপান্তর বিষয়ে আলোচনাকালে এ কথা ...

Read More »

পদ্মা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ১৬ লাখ

padma

পদ্মা সেতুতে যানবাহন চলাচলের অষ্টম দিনে তিন কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। সেতু চালুর পর এটাই টোল আদায়ের রেকর্ড। এ দিন ২৬ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। শনিবার ২ জুলাই দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, শুক্রবার ১ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৪টি যানবাহন পারাপার হয়েছে। ...

Read More »

৪ লাখ মেট্রিক টন চাল আসছে

উৎপাদন

প্রথম দফায় বেসরকারিভাবে ৯৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের অনুকূলে আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে গত ৩০ জুন খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ৪ লাখ ৯ হাজার মেট্রিক টনের মধ্যে নন বাসমতি চাল ৩ লাখ ৭৯ হাজার টন এবং আতপ চাল ৩০ হাজার টন। আমদানি ...

Read More »

জুনে সড়কে প্রাণ গেল ১০৪৭ জনের

চলতি বছরের জুন মাসে ৩ হাজার ১১০ সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৪৭ জন নিহত ও ২ হাজার ৬২২ জন্য আহত হয়েছেন। জাতীয় মহাসড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কসহ বিভিন্ন স্থানে এসব প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেভ দ্য রোড’। ২১টি গণমাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশিত দুর্ঘটনার খবরের ...

Read More »

করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯৭

Corona.

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৫৪ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯৭ জনের। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জনে। শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ...

Read More »