ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এ পর্যন্ত ৯২ হাজার ৯শ ১৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত আপডেট তথ্য অনুযায়ী,‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ রোববার ৩০ নভেম্বর বেলা সোয়া ১২টা পর্যন্ত ৯২ হাজার ৯১৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৭৮ হাজার ১৪ জন পুরুষ ভোটার এবং ১৪ হাজার ৯ ...
Read More »ঢাকায় ‘মক ভোটিং’ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা মাথায় রেখে পুরো প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করতে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার ২৯ নভেম্বর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষামূলক ভোটগ্রহণ। এতে নারী-পুরুষ মিলিয়ে ৫শ ভোটার অংশ নেবেন। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ও ...
Read More »খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল বিএনপি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) মধ্য রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানায়। পোস্টে আরও বলা হয়, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই-বাছাই ...
Read More »‘এমন সংকটকালেও আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয়’
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তির জন্য দেশজুড়ে দোয়া চলছে। প্রধান উপদেষ্টাও তার দ্রুত আরোগ্য কামনা করে সর্বাত্মক চিকিৎসা-সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পর থেকে তারেক রহমানের দেশের ফেরার বিষয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে ...
Read More »দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ ...
Read More »খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে জুমার নামাজের পর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কর্মসূচির তথ্য জানিয়েছেন মিডিয়া দলের সেলের সদস্য শায়রুল কবির খান। একই সঙ্গে শুক্রবার (২৮ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল করা হবে। এতে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ...
Read More »১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্পে কাঁপল দেশ
মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপেছে দেশ। এর ফলে দেশজুড়ে জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্বল্প সময়ে এমন ঘন ঘন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু-মাঝারি, তবুও সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার পর থেকে আজ বৃহস্পতিবার ...
Read More »তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড
পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই প্লট দেওয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। ইতোমধ্যে আদালতে উপস্থিত ছিলেন এ মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজউকের সাবেক ...
Read More »নির্বাচনকে কেন্দ্র করে রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হবে
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বুধবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে সিইসি বলেন, ঝুকিপূর্ণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা। তিনি জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি একবারে নিখুঁত না হলেও অনেকটা উন্নত হয়েছে। ...
Read More »নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত ঢাকা
প্রতিনিয়ত বেড়ে চলেছে রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি। যার ফলে নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে ঢাকা। ২০৫০ সালের মধ্যে ঢাকা বৃহৎ শহরের তালিকার প্রথমস্থানে চলে আসবে। সম্প্রতি জাতিসংঘের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে আগে বিশ্বের বৃহৎ শহর ছিল জাপানের রাজধানী টোকিও। কিন্তু টোকিওকে পেছনে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur