২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১৯৬ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর আগে গতকাল শনাক্ত ছিল ২৫৮ জন। এখন পর্যন্ত দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩২১ এবং শনাক্ত ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জন। শুক্রবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, ...
Read More »কোচিং-প্রাইভেট না পড়লে শিক্ষার্থীর প্রতি বৈষম্য অপরাধ: শিক্ষামন্ত্রী
কোচিং না করলে বা প্রাইভেট টিউশন না নিলে শিক্ষার্থীর প্রতি যদি কোনও শিক্ষক বৈষম্য করেন তাহলে তা অপরাধ— বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আইভি রহমান পরিষদ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী বেগম আইভি রহমানের ...
Read More »জাতীয় কবি’র ৪৬তম প্রয়াণ দিবস ১২ ভাদ্র শনিবার
প্রতিবছর ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী এবং ২৯ আগস্ট কবির মৃত্যুবার্ষিকী । তবে কোনো কোনো বইয়ে ২৪ মে উল্লেখ করা হয়েছে। সে মতে এবার ১২ ভাদ্র ২৭ আগস্ট শনিবার কবির ৪৬তম প্রয়াণ দিবস পালন করা হবে। বাংলা সাহিত্যের কবি হিসেবে এদিনই হচ্ছে কবির প্রয়াণ দিবস । কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি বিদ্রোহীকবি নামেও পরিচিত। আমাদের ...
Read More »জরিমানা ছাড়াই আগের টিআইএনে রিটার্ন জমা দেয়া যাবে
আয়কর রিটার্ন দাখিল বাড়াতে চলতি অর্থবছরে বিশেষ একটি উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। যেসব করদাতার শনাক্তকরণ নম্বরের বিপরীতে আয়কর রিটার্ন জমা হয়নি,তাদের ২০২২-২৩ অর্থবছরে জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের সুযোগ দিয়েছে এনবিআর। অর্থাৎ যারা কয়েক বছর আগে জরুরি কাজে কর শনাক্তকরণ নম্বর নিয়েছেন,কিন্তু প্রতিবছর রিটার্ন জমা বাধ্যতামূলক হলেও কোনোবারই রিটার্ন দেননি,তারা এবার রিটার্ন দিলে কোনও জরিমানা গুনতে হবে না। চলতি অর্থবছরের ...
Read More »আদালতের নতুন সময়সূচি নির্ধারণ
সারা দেশে আদালত পরিচালনার নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিচারালয়ে নতুন সময়সূচি নির্ধারণ করেছে ফুলকোর্ট সভা।বৃহস্পতিবার থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। মঙ্গলবার বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সভায় অংশ নেন। নতুন সময়সূচি অনুযায়ী, হাইকোর্ট বিভাগে সকাল ...
Read More »৬ দিনের পাঠদান শেষ করতে হবে পাঁচ দিনে
সপ্তাহের ছয়দিনের দিনে পাঠদানের যে কাজ সম্পন্ন হতো তা পাঁচ দিনেই সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া আপাতত বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন হচ্ছে না বলেও জানান তিনি। সপ্তাহে দুদিন ছুটির সরকারি সিদ্ধান্তের পর সোমবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি’র জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এমনিতেই ...
Read More »মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে
আগামি ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সেচ সুবিধার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সভা শেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন,‘সরকারি অফিস-আদালতে পর্যাপ্ত আলো-বাতাসে কাজ করতে হবে, পর্দার ব্যবহার বন্ধ থাকবে। সেচ সুবিধার জন্য ...
Read More »সরকারি অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা
বুধবার ২৪ আগস্ট থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত খোলা থাকবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য ...
Read More »জ্বালানি তেল কিনতে নানান উপায় বের করতে বললেন প্রধানমন্ত্রী
কর্মকর্তাদের জ্বালানি তেল কেনার নানান পন্থা বের করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারবো না। আমরাও রাশিয়া থেকে তেল আনতে পারবো।’ মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন। গণভবন ...
Read More »সেপ্টেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পরিকল্পনামন্ত্রী
আগামি সেপ্টেম্বর মাস থেকে দেশে আর কোনও লোডশেডিং থাকবে না বলে আশাবাদ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন,‘আমরা ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, তাহলে কেন লোডশেডিংয়ের মধ্যে থাকবো?’ মঙ্গলবার ১৬ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur