Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

নতুন শিক্ষাক্রমে ভুল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিকে এ বছর যে বইগুলো গেছে সেগুলো পরীক্ষামূলকভাবে গেছে। মাধ্যমিকের ৩৩ হাজার প্রতিষ্ঠানে পরীক্ষামূলক সংস্করণ বইগুলো দেওয়া হয়েছে। প্রতিনিয়ত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হবে এবং সে অনুযায়ী বছরব্যাপী এগুলোকে পরিমার্জন-পরিশীলন করা হবে। তিনি বলেন, কাজেই এবার ৬ষ্ঠ, সপ্তম ও প্রথম শ্রেণিতে যে বইগুলো শিক্ষার্থীদের হাতে উঠেছে ...

Read More »

এক যুগে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় ৩ লাখ টন

hilsha

বাংলাদেশে মোট উৎপাদিত মাছের ১২ দশমিক ২৩ শতাংশ আসে ইলিশ থেকে। যার বাজারমূল্য ২০ হাজার কোটি টাকার বেশি। জিডিপিতে অবদানসহ কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় ও আমিষ সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইলিশ। উপকূলীয় মৎস্যজীবীদের জীবিকার প্রধান উৎস এই মাছ। ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। পৃথিবীর প্রায় দুই-তৃতীয়াংশের বেশি ইলিশ উৎপাদনকারী দেশ হিসেবে বিশেষ স্বীকৃতিও এসেছে দেশে। জাটকা নিধন বন্ধ, ...

Read More »

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন আজ

দু’দিনের সফরে আজ ঢাকা আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দক্ষিণ এশিয়ায় এটি তার দুই দেশ সফরের অংশ। তিনি ভারত থেকে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছবেন। রুটিন সফর হলেও তার এবারের সফরটিকে খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। ডোনাল্ড লু সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ...

Read More »

সামাজিক যোগাযোগমাধ্যমে আধুনিক প্রযুক্তি সংযোজন:স্বরাষ্ট্রমন্ত্রী

Asaduzzaman

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে দেশ ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধ করতে আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়। মন্ত্রী বলেন,‘ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে দেশ ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধ ...

Read More »

বাড়লো বিদ্যুতের দাম

সরকারের নির্বাহী আদেশে দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ইউনিটে বিদ্যুতের দাম গড়ে ১৯ পয়সা বাড়ছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়। চলতি মাসের ১ তারিখ থেকেই নতুন দাম কার্যকর করা হবে। এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে বলে জানা গেছে। গত ৩০ নভেম্বর বিইআরসি অধ্যাদেশ ২০২২ সংশোধনের ...

Read More »

আওয়ামী লীগকে উৎখাতের শক্তি এখনও দেশে তৈরি হয়নি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যখন সরকারে আছি, জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব আমাদের। এমন কোনো শক্তি এখনো বাংলাদেশে তৈরি হয়নি যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দখলকারী কোনো মিলিটারি ডিকটেকরের পকেট থেকে জন্ম নেয়নি। আওয়ামী লীগের জন্ম এ দেশের মাটি ও মানুষ থেকে। কাজেই আমাদের শেকড় অনেক দূর পতিত আছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) ...

Read More »

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে

আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জনগণের সেবা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার (১১ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারি মন্ত্রী চেন ঝোয়া। এসময় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী সাধারণ ...

Read More »

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

passport

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’-এর তৈরি করা শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ উন্নতির ফলে বর্তমানে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১০১ নম্বরে।গত বছর যা ছিল ১০৪ নম্বরে।   মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। সূচকে ৬১তম স্থানে থাকা মালদ্বীপের নাগরিকরা ৮৯টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ...

Read More »

ধাক্কা দিলেই আওয়ামী লীগ পড়ে যাবে, এত সহজ নয় : প্রধানমন্ত্রী

ধাক্কা দিলেই আওয়ামী লীগ পড়ে যাবে, এত সহজ নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখনই সুযোগ পেয়েছেন, তখনই বাঙালির জন্য কিছু করে গেছেন। আমরা এ দেশকে ভালোবাসতে শিখেছি তাঁর কাছ থেকেই।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এ ...

Read More »

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ৫১তম বার্ষিকী আজ ১০ জানুয়ারি। তিনি ১৯৭২ সালের আজকের দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে সদ্যঃস্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় এ দেশের মানুষকে স্বাধীনতার পথে নিয়ে যান। বন্দিদশা থেকে মুক্ত হয়ে তাঁর দেশে ফেরার দিনটি তাই বিশেষ তাত্পর্যপূর্ণ। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ক্ষমতাসীন দল আওয়ামী ...

Read More »