দেশের ১৬ জেলায় যুবকদের মধ্যে বিনামূল্যে প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের একটি প্রকল্প শুরু হয়েছে। আর এসব প্রশিক্ষণের মাধ্যমে গ্রামে গ্রামে নীরব বিপ্লব হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বৃহস্পতিবার (২ মার্চ) যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর কল্যাণপুরে আয়োজিত ...
Read More »তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখাবো। আরেকটি পরিকল্পনা চালু করতে যাচ্ছি, সেটি হচ্ছে ছয় থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং, ডিজাইন-এগুলো শেখানো হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না। তারা স্কুল থেকেই তৈরি হয়ে আসবে। মন্ত্রী আরও বলেন, আমরা চাই প্রতিটি পর্যায়ে বয়স অনুযায়ী সব শিক্ষার্থী যত বিষয়ই পড়ুক না কেনো ভাষা, আইসিটি, ...
Read More »চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
হালনাগাদের তথ্য চেয়ে চূড়ান্ত হিসেবে ভোটার সংখ্যা বেড়েছে। এর আগে দেশের মোট ভোটার সংখ্যা হয়েছিল ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। তবে চূড়ান্ত ভোটার তালিকায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে। বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশন এ তথ্য জানায়। ইসি জানায়, মোট ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা ৬ কোটি ৪ লাখ ৪৫ ...
Read More »প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্থগিত করা বৃত্তি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করা হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে তাতে নানা অসংগতি থাকায় স্থগিত করা হয়। বুধবার (১ মার্চ) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়। কারিগরি ত্রুটির কারণে ...
Read More »চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে: শিক্ষামন্ত্রী
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। দীপু মনি বলেন, গ্র্যাজুয়েট হওয়ার পর শিক্ষার্থীরা যাতে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার লালমনিরহাট উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত তিন দিনের ‘শিক্ষা উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ...
Read More »আবারও বাড়ল বিদ্যুতের দাম, কাল থেকেই কার্যকর
অল্প সময়ের ব্যবধানে বিদ্যুতের দাম আবারও বাড়ল। সরকারের নির্বাহী আদেশে ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। নতুন দাম আগামীকাল থেকেই কার্যকর হবে। মঙ্গলবার রাতে সরকারি প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ...
Read More »প্রাথমিক বৃত্তির ফল স্থগিত
প্রকাশের চার ঘণ্টার পর প্রাথমিক বৃত্তির ফল স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) মঙ্গলবার বিকাল ৫টায় সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ই-মেইলে পাঠিয়ে ফল স্থগিত করে। তবে কী কারণে ফল স্থগিত করা হলো- তা জানানো হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো ই-মেইলে বলা হয়, সংশোধিত ফলাফল কয়েকদিনের মধ্যে যাবে। ঘোষিত ফল স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা ...
Read More »সব ক্লাস রুম ডিজিটাল করার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সব ক্লাস রুমকে ডিজিটাল ক্লাস রুম করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ের এসিআই মিলনায়তনে ‘মেধাবীর সুপারনোভা’ ও ‘কিডস ব্রেইন বিস্তার’ নামক দুটি অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, স্বতঃস্ফূর্তভাবে শেখার সুযোগ পেলে শিশুরা নিজে নিজেই অনেক কিছু শিখে ফেলতে পারে। ...
Read More »ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী
দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান। তার এই সফরে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে এ দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো। বিকেল ৪টায় আর্জেন্টিনার দূতাবাস ...
Read More »অর্থনীতি চাঙ্গা রাখতে সরকার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দার মধ্যদিয়ে বিশ্ব যাচ্ছে। তবে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে তার সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোববার তার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা. এসএ মালেক স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন নেসা মুজিব অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur