Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

মাথাপিছু ঋণ এক লাখ ৫ হাজার টাকা

news-tk-

দেশে ঋণের বোঝা বাড়ছে। আজ যে শিশুটি জন্ম নেবে, তার মাথায় ১ লাখ ৫ হাজার ২৫২ টাকা ঋণের দায় চাপবে। কারণ বর্তমানে দেশের প্রতিটি নাগরিকের মাথা পিছু এই পরিমাণ ঋণ রয়েছে। আর গত এক বছরে ঋণ বেড়েছে ৯ হাজার ৬৫২ টাকা। আগামী এক বছরে আরও ১৫ হাজার ১৮৭ টাকা বাড়বে। ফলে ওই সময়ে মাথাপিছু ঋণের স্থিতি দাঁড়াবে ১ লাখ ২০ ...

Read More »

পুরো বাজেটই গরিব মানুষের জন্য উপহার : অর্থমন্ত্রী

এবারের পুরো বাজেটই গরিব মানুষের জন্য উপহার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এ দেশে অনেক মধ্য আয়ের মানুষ আছে, সময় এসেছে তাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। যারা আয় করেন, ট্যাক্স দেওয়ার সক্ষমতা আছে, তাদের ট্যাক্স দিতে হবে। আজ শুক্রবার (২ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ...

Read More »

এ অর্থবছরে চালু হচ্ছে সর্বজনীন পেনশন

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রস্তাব করা হয়েছে। বাজেট পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আওয়ামী লীগের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তব্যে আমি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কাজটি এরই মধ্যে অনেকটা এগিয়ে এনেছি।  মহান জাতীয় সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ পাশ হয়েছে। আশা করছি, ২০২৩-২৪ অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন ...

Read More »

এবারের বাজেটে দাম বাড়ছে যেসব পণ্যের

‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ এই শিরোনামকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায় করতে হবে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। এবারের বাজেটে ...

Read More »

৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উচ্চ জিডিপি প্রবৃদ্ধির গতি বজায় রাখার লক্ষ্য নিয়ে ঘোষণা হতে যাচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশ করবেন। প্রস্তাবিত এই বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১ লাখ ১ হাজার ২৭৮ কোটি টাকা বেশি। এবারের ...

Read More »

ভিসা নীতি নিয়ে শিক্ষার্থীদের দুশ্চিন্তার কিছু নেই: শিক্ষামন্ত্রী

Dipu-Mon

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে দেশের বাইরে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তবে নির্বাচনে ষড়যন্ত্রকারীদের সাবধান থাকতে হবে বলে সতর্ক করেছেন তিনি। ৩১ মে বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারি বাড়িতে সিআরআই ও ইয়াং বাংলার উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ...

Read More »

সরকারের পদক্ষেপে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের নেয়া পদক্ষেপের কারণে নিত্যপ্রয়োজনী পণ্যের দামের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়েছে। বুধবার শুরু হওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় এই অধিবেশন শুরু হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং নিরীহ মানুষকে সহায়তা করার লক্ষ্যে ...

Read More »

সংসদ অধিবেশন বসছে আজ, কাল বাজেট পেশ

জাতীয় সংসদের বাজেট (২৩তম) অধিবেশন বসছে আজ বুধবার। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় শুরু হবে এই অধিবেশন। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। আগামীকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট। এ সময় উপস্থিত থাকবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতির সংসদে প্রথম আগমনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ...

Read More »

বাড়বে সংসার খরচ, আরও চাপে পড়বে স্বল্প আয়ের মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ঊর্ধ্বমূল্যের বাজারে পরিবারের খরচ মেটাতে স্বল্প আয়ের মানুষেরা এখন চোখে অন্ধকার দেখছে। এরই মধ্যে ‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট নিয়ে আসছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরের বাজেটে ব্যয়ের অঙ্ক যেমন বড়, তেমনই ...

Read More »

ঈদুল আজহার ট্রেনের টিকিট ১৪ জুন থেকে 

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৪ জুন থেকে শুরু হবে। ওই দিন ২৪ জুনের টিকিট মিলবে। একইভাবে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২২ জুন থেকে। ওই দিন পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। আজ মঙ্গলবার রেল ভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব তথ্য জানান।  মন্ত্রী বলেন, ১৪ জুনের পর পর্যায়ক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুন ...

Read More »