বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, রাত ১টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া বের হন। ১৫ মিনিট পর তাঁকে বহনকারী গাড়ি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ...
Read More »এনআইডির দায়িত্ব পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন
‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৬ সাল থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ ছিল নির্বাচন কমিশনের অধীনে। তবে এই আইনের ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ...
Read More »খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হচ্ছে
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন ভোট খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে হচ্ছে। সোমবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুই সিটির ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মো. আহসান হাবিব খান বলেন, সিইসিসহ আমরা প্রত্যেকটা সিসি ক্যামেরা মনিটরিং করছি। সকাল থেকে ...
Read More »৩৪ লাখের বেশি শিক্ষার্থীর বৃত্তি যাচ্ছে বিকাশে
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক (পাস) এবং সমমান পর্যায়ের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩৩ লাখ ও স্নাতক (পাস) এবং সমমান পর্যায়ের প্রায় ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ পৌঁছে যাচ্ছে তাদের বিকাশ অ্যাকাউন্টে। এসব শিক্ষার্থী ও ...
Read More »‘ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে সন্তানকে জোর করা যাবে না’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে জোর করা যাবে না। তার যে বিষয়ে আগ্রহ তৈরি হবে সেটিকে গুরুত্ব দিলে লুকানো প্রতিভা বিকশিত হবে। তা না হলে শিক্ষার্থীদের আমরা মেধাবী করে তুলতে পারব না। শিশুর মনকে বিকশিত ও প্রতিভাবান করতে নতুন শিক্ষাক্রম সেভাবে প্রণয়ন করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে সব স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। রোববার ...
Read More »উপবৃত্তি ও টিউশন ফি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ এর সেরা মেধাবী ...
Read More »শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় (২০০৭ সালের ১৬ জুলাই) গ্রেফতার হয়েছিলেন তিনি। গ্রেফতারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে তাকে আটক রাখা হয়। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন বিশেষ কারাগার থেকে মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী শেখ ...
Read More »আপাতত সংলাপের কোনো ভাবনা নেই: ওবায়দুল কাদের
বিএনপির সঙ্গে আওয়ামী লীগের আপাতত সংলাপের কোনো ভাবনা নেই। তবে সংলাপের আশার প্রদীপ এখনো নেভেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৯ জুন) রাত ১০টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আশার প্রদীপ কোনোদিনও নেভে না। কিন্তু আজকে আপনি আমাদের বলতেছেন সরকারি দলকে সংলাপের কথা। আমরা ...
Read More »এবার কয়লা সংকটে বন্ধ হলো বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্র
কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় বাঁশখালীর এস এস পাওয়ার প্লান্ট বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এস এস পাওয়ার প্লান্টের উপ-পরিচালক (ইলেক্ট্রিক্যাল) ফয়জুর রহমান। তিনি আরও জানান, বিদ্যুৎ কেন্দ্র চালু হতে কিছুদিন সময় লাগবে। জানা যায়, পিডিবির অনুরোধে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট গত ১৪ মে চালু করা হয়েছিল। পরীক্ষামূলক উৎপাদনে আসা ১নং ইউনিট থেকে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ ...
Read More »১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিংয়ের কারণে মানুষ কষ্ট পাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুইদিনের মধ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। দশ থেকে ১৫ দিন পর দেশে আর বিদ্যুতের কষ্ট থাকবে না। এরমধ্যেই দেশে বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক হবে। বুধবার (৭ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur