Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

চাহিদার চেয়ে ওয়াসার উৎপাদন ক্ষমতা বেশি: প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরে ২৬০ কোটি লিটার পানির চাহিদা থাকলেও ঢাকা ওয়াসা এখন ২৭০ কোটি লিটার পানি উৎপাদন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ চাহিদার চেয়ে বেশি পানি উৎপাদন ক্ষমতা রয়েছে ঢাকা ওয়াসার।  সরকারপ্রধান বলেন, পানির বিল এখন ১০০ শতাংশ আদায় করতে সক্ষম ওয়াসা। ২০২২-২৩ অর্থবছরে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ঢাকা ওয়াসার দাশেরকান্দি স্যুয়ারেজ ...

Read More »

দেশকে আরো উন্নত ও সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে আরো উন্নত ও সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নবীন নাবিকদের প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলার ও চার জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ বুধবার (১২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বলেন, বাংলাদেশকে আরো উন্নত ও সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য। জাতির ...

Read More »

২৩ শর্তে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৩ শর্তে আগামীকাল বুধবার বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সমাবেশের সময় বেধে দেওয়া হয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একইসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। আওয়ামী লীগকে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। ...

Read More »

আজ ঢাকায় আসছেন উজরা জেয়া ও ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্ব দেশটির একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকায় আসছে। প্রতিনিধিদলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।  জানা গেছে, আজ মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে চার দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন তারা। এর আগে গত শনিবার দিল্লি পৌঁছে প্রতিনিধিদলটি। এতে নেতৃত্ব দিচ্ছেন উজরা জেয়া। এদিকে মার্কিন প্রতিনিধিদলটি ওয়াশিংটন ...

Read More »

আরও ৮ জেলায় নতুন জেলা প্রশাসক

Gov

জাতীয় নির্বাচনের আগে আরও আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মেহেরপুর, শেরপুর, জামালপুর, মুন্সীগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন ডিসি নিয়োগ দিয়ে সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. শামীম হাসানকে মেহেরপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল খায়রুমকে শেরপুর, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. ইমরান ...

Read More »

স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণায় নজর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চিকিৎসকদের স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণায় নজর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গবেষণার দিকে একটু নজর দেবেন। গবেষণা করতে যা লাগে সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। যত টাকা লাগে আমরা দেব। স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণা অপরিহার্য। সেদিকে আপনারা আরো এগিয়ে আসবেন। সোমবার (১০ জুলাই) দুপুরে ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছে ...

Read More »

আওয়ামী লীগের সব গণমুখী কাজ বন্ধ করে দিয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় আওয়ামী লীগ সরকার গুরুত্ব দিয়েছে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের অগ্রযাত্রা বন্ধ করে দেয়। বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব গণমুখী কাজ বন্ধ করে দিয়েছিল। রোববার (৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪ এর নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রথমবারের মতো এ অনুষ্ঠান ...

Read More »

কুমিল্লাসহ দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক

Gov.

কুমিল্লাসহ দেশের ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি) রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকা ছাড়াও গাজীপুর, কুমিল্লা, রাঙ্গামাটি, বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, শরীয়তপুর, লক্ষ্মীপুর ও ফেনী নতুন জেলা প্রশাসক পেয়েছে। এর আগে গত ১২ মার্চ ৮ জেলায় ডিসি পদে রদবদল করেছিল সরকার। প্রজ্ঞাপনে জানানো হয়, গাজীপুরের ডিসি আনিসুর রহমানকে ঢাকায় বদলি করা হয়েছে। এছাড়া জননিরাপত্তা ...

Read More »

বিশ্বায়নের যুগে মেধাপাচার রোধ দুরূহ: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে সত্যিকার অর্থে মেধাপাচার রোধ দুরূহ ব্যাপার। স্বল্পোন্নত ও উন্নয়নশীল সব দেশ থেকেই মেধাপাচার হয়ে থাকে। তথাপি সরকারের নিষ্ঠা, আন্তরিকতা ও নানাবিধ কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে দেশের মেধাপাচার নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে। বুধবার জাতীয় সংসদে হাবিবুর রহমান এমপির প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে ...

Read More »

সংসদে বিল পাশ, ভোট বন্ধে ইসির ক্ষমতা কমল

ভোট বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। বিরোধীদলীয় সদস্যদের আপত্তির মধ্যে মঙ্গলবার এই বিল পাশ হয়। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের ভাষ্য, ইসির ক্ষমতা কমেনি। কিছু কেন্দ্রে গণ্ডগোল হলে পুরো কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া অগণতান্ত্রিক। তাই এই সংশোধনী আনা হয়েছে। তবে বিরোধী দলের সদস্যরা বলছেন, ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের ...

Read More »