বিদ্যুৎ সেক্টরের সমন্বিত গ্রাহক সেবার লক্ষে হটলাইন ১৬৯৯৯ চালু করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের সব বিদ্যুৎ গ্রাহক সরাসরি হটলাইন নম্বর ১৬৯৯৯, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ এবং চ্যাট বট এ তিন উপায়ে বিদ্যুৎ সংক্রান্ত যাবতীয় গ্রাহক সেবা নিতে পারবেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বাংলাদেশ বিদ্যুৎ ...
Read More »বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বিরোধী চীন: শি জিনপিং
বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপ চায় না চীন। জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশকে সমর্থন করে বেইজিং। বাংলাদেশ যাতে অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতি বজায় রাখতে পারে, সেজন্য এখানে যেকোনো বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং এই মনোভাবের কথা সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ...
Read More »বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন দেখি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার বিনিয়োগকারীদের বিশেষ করে আইসিটি, অবকাঠামো, টেক্সটাইল ও পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমার একটি স্বপ্ন আছে যা বাংলাদেশের ১৭ কোটি মানুষেরও স্বপ্ন, আর তা হলো, ২০৪১ সালের মধ্যে একটি ট্রিলিয়ন-ডলারের অর্থনীতি এবং একটি সম্পূর্ণ উন্নত স্মার্ট জাতিতে পরিণত করা।’ তিনি বলেন, ‘স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণে একটি ...
Read More »জোহানেসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব নুরে হেলাল সাইফুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী বিমান থেকে নামার পর ...
Read More »পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না, আইন ও বিধি রক্ষার্থে দায়িত্ব পালন করে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে চিকিৎসাধীন হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের চিকিৎসা সংক্রান্ত খোঁজ-খবর নেওয়া শেষে সাংবাদিকদের একথা বলেন। আগামী নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক ...
Read More »ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতেই তার এই সফর। সূত্র জানায়, সেপ্টেম্বরে ভারতের জি-২০ সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ। সে সময় ঢাকা হয়ে দিল্লিতে যাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ৭- ৮ সেপ্টেম্বর তিনি ঢাকায় অবস্থান করবেন। এটিই হবে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। রুশ পররাষ্ট্র মন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের দ্বিপাক্ষিক ...
Read More »আজ জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ারপারসন সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকালে জোহানেসবার্গের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২-২৪ আগস্ট ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা ...
Read More »২১ আগস্ট গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকর করা উচিত: প্রধানমন্ত্রী
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর করা উচিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ আগস্ট) গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা ও স্মরণ সভায় তিনি এ কথা জানান। শেখ হাসিনা বলেন, যে গ্রেনেড রণক্ষেত্রে ব্যবহার হয়, যুদ্ধে ব্যবহার হয়, সে গ্রেনেড মারা হয়েছে আওয়ামী লীগের ওপর। সেদিন আহত ...
Read More »গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে দলীয় প্রধান হিসেবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এর পর ...
Read More »বিভীষিকাময় ২১ আগস্ট আজ
আজ রক্তাক্ত ২১ আগস্ট। ১৯ বছর আগে ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেঁপে উঠেছিল মুহুর্মুহু গ্রেনেড বিস্ফোরণে। মানুষের আর্তনাদ আর ছোটাছুটিতে সেখানে তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় ঝরে যায় ২৪টি প্রাণ। আহত হন দলীয় ৫ শতাধিক নেতাকর্মী। অল্পের জন্য রক্ষা পান দলীয় প্রধান শেখ হাসিনা। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় চালানো হয় নারকীয় ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur