‘৩৩৬ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প’ শিরোনামে সম্প্রতি একটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এ ছাড়া এমন একটি তথ্য আরও বিভিন্ন উপায়ে অনলাইনে ছড়িয়ে পড়ে। ভূমি মন্ত্রণালয় বলছে, জরিপ প্রকল্প বাতিলের এ তথ্য সঠিক নয়, এটি একটি গুজব। সোমবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, প্রকৃত তথ্য হচ্ছে সমগ্র বাংলাদেশে দক্ষভাবে জরিপ পরিচালনা ...
Read More »৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার নির্বাচন পরিচালনা-২ অধিশাখা উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি, ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। সাধারণ ছুটি ...
Read More »অনিয়ম ঘটলেই ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটকেন্দ্রে কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। এখন কিছু অভিযোগ থাকলেও প্রচারণা ও ভোটের পরিবেশ স্বাভাবিক। তিনি বলেন, ভোট এক জায়গায় দিলে আরেক জায়গায় চলে যাবে- এটার কোনো সুযোগ নেই, এগুলো ভ্রান্ত প্রচারণা। ভোটের দিন একটি মাত্র কেন্দ্রে কারচুপি হলেও ভোটগ্রহণ বন্ধ করা হবে। রোববার দুপুরে ...
Read More »দেশ বিক্রি করে আমি রাজনীতি করি না: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। কারণ, নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে চাইনি। গ্যাস বিক্রি করতে চাইনি। দেশ বিক্রি করে যে রাজনীতি করতে হয়, সে রাজনীতি আমি করি না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশকে ভালোবাসি। শনিবার বিকালে কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোণা, রাঙ্গামাটি, বরগুনার বামনা ও পাথরঘাটার নির্বাচনি ...
Read More »ভোটবিরোধী লিফলেট বিতরণ করলে ব্যবস্থা: ইসি আনিছুর
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করা দরকার করে যাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। একই সঙ্গে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে- এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আনিছুর রহমান বলেন, ‘কাউকে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। বড়-ছোট সবাইকে একইভাবে দেখছি। সেক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মাঠে নিরপেক্ষ ...
Read More »সশস্ত্র বাহিনীর দায়িত্ব জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
দ্বাদশ জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ সময়ে সশস্ত্র বাহিনী কী দায়িত্ব পালন করবে তা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। যেসব দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী: • ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনের ...
Read More »নির্বাচন কারচুপিমুক্ত রাখতে সিইসির নির্দেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর ডিসি-এসপি-ইউএনও-ওসিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে এ বৈঠকের আয়োজন করা হয়। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৈঠকটি হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ...
Read More »নির্বাচনে দলের কেউ সংঘাত করলে রেহাই নেই: প্রধানমন্ত্রী
‘নির্বাচনে দলের কেউ সংঘাত করলে রেহাই নেই’ হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই—জনগণ তাদের ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে। তারা যাকে খুশি তাকে ভোট দিবে। নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময় ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। ...
Read More »স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ার প্রতিশ্রুতি শেখ হাসিনার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সোসাইটি গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেবেন। তাহলে আমরা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলব। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা করেছি। স্মার্ট বাংলাদেশে পরিবেশবান্ধব দেশ, দক্ষ জনগণ, স্বচ্ছতা ও ...
Read More »ভীতি ছড়িয়ে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী
যারা অগ্নিসন্ত্রাসে জড়িত ও মানুষ হত্যা করে তাদের ক্ষমা নেই। মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বন্ধ করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে জনগণের উন্নয়ন হয়। আগামী নির্বাচনে মানুষ নৌকায় ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur