Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ১০ জানুয়ারি। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ ৯ মাস কারাভোগের পর পাকিস্তানের কারাগার ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লি হয়ে ঢাকা ফেরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ ...

Read More »

পশ্চিমারা বলেছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছে পশ্চিমারা। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দেশি-বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। যদিও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দাবি করছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে ...

Read More »

বুধবার শপথ নিচ্ছেন না জাতীয় পার্টির নির্বাচিতরা

japa

দ্বাদশ সংসদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। দলটির নেতারা বলছেন, তারা বৃহস্পতিবার শপথ গ্রহণের বিষয়ে দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেবেন।  এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আগামীকাল শপথ গ্রহণ করব না। পরশু দিন আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব ...

Read More »

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বুধবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। রোববারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২২২টি আসনে জয়লাভ করেন এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেন। জাতীয় পার্টির প্রার্থীরা ১১টি আসনে বিজয়ী হয়েছেন এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় ...

Read More »

বনানী কবরস্থানে শেখ হাসিনার শ্রদ্ধা

জধানীর বনানী কবরস্থানে ‘৭৫-এর ১৫ আগস্ট নিহত স্বজন ও পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে স্বজনদের কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন তিনি। এরপর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। বনানী কবরস্থানে ফুলের পাপড়ি ছিটান শেখ হাসিনা। ...

Read More »

নির্বাচন যে অবাধ-সুষ্ঠু হতে পারে, তা প্রমাণ হয়েছে: প্রধানমন্ত্রী

জনগণ এবার ভোট দিয়ে আওয়ামী লীগকে জিতিয়েছে। এ বিজয় জনগণের বিজয়, আমার না। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশী-বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে একথা বলেছেন। বিদেশি অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি খুব আনন্দিত হয়েছি ...

Read More »

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন চীন-রাশিয়ার রাষ্ট্রদূত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটাস্কি ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ অভিনন্দন জানান তারা। এদিকে বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি। দ্বাদশ ...

Read More »

আড়াই লাখ ভোট পেয়ে বিজয়ী শেখ হাসিনা

shekh Hasina

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে প্রায় আড়াই লাখ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের মোট ভোটকেন্দ্র ১০৮টি। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা (নৌকা) ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুপ্রিম পার্টির নিজামউদ্দিন লস্কর (একতারা) পেয়েছেন ৪৬৯ ভোট। তাছাড়া এনপিপির শেখ আবুল কালাম (আম) ৪৬০ ও জাকের পার্টির ...

Read More »

৪ ঘণ্টায় ভোট পড়েছে সাড়ে ১৮ শতাংশ: ইসি

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শীতের সকালে সারাদেশে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেচে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে সকাল ৮টা থেকে প্রথম চার ঘণ্টায় ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে।  রোববার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ...

Read More »

ভোট প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা: আইজিপি

জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আইজিপি বলেছেন, যদি কোনো ভোটার বাধার সম্মুখীন হন, অপরাধ কর্মকাণ্ড ঘটলে নিকটস্থ থানা কিংবা ৯৯৯-এ যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন টিম সহায়তায় প্রস্তুত আছে। তিনি বলেন, ...

Read More »