Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

ভারত আমাদের পাশে ছিল আছে: পররাষ্ট্রমন্ত্রী

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভারত আমাদের পাশে ছিল এবং আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ভারতীয় হাইকমিশনার আমার সঙ্গে মূলত সৌজন্য সাক্ষাতে এসেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই প্রথম কোনো রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের ...

Read More »

ভোগ্যপণ্য নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

খাদ্যমূল্যের সাথে সামঞ্জস্য করে ভোক্তার ওপর চাপ কমাতে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রতিটি মন্ত্রণালয়কেই হিসেব করে চলতে হবে। অপচয় রোধে সকলের প্রতি আহ্বান জানান তিনি। সোমবার (১৫ জানুয়ারি) নবগঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে সকারপ্রধান বলেন, চক্রান্ত করে পণ্যের দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে যাতে কেউ বিক্ষুদ্ধ করতে না পারে সে বিষয়ে ...

Read More »

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে মন্ত্রীদের নির্দেশ শেখ হাসিনার

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নবনিযুক্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র রমজান ঘনিয়ে আসছে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিন। কারণ এ মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো উচিত নয়।’ শনিবার (১৩ জানুয়ারি) টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আসা নবনিযুক্ত মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় ...

Read More »

মতপ্রকাশ ও তথ্যের অবাধ স্বাধীনতা থাকবে: তথ্য প্রতিমন্ত্রী আরাফাত

আওয়ামী লীগের নতুন সরকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে মতপ্রকাশ ও তথ্যের অবাধ স্বাধীনতা থাকবে। শুক্রবার (১২ জানুয়ারি) এক এক্সবার্তায় এসব কথা বলেন তিনি। মোহাম্মদ এ আরাফাত বলেন, যারা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে রাজনীতি করেন তারা নিজেদের জন্য গণতন্ত্র চায়, কিন্তু অন্যদের গণতান্ত্রিক অধিকারে দিতে চায় না। মৌলবাদী এবং ...

Read More »

নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আনার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

নতুন শিক্ষাক্রম ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, নতুন কারিকুলাম বিষয়ে বিচার-বিশ্লেষণ করে দেখছি। এখানে যেসব বিষয় পরিবর্তন করা প্রয়োজন, সেগুলো অবশ্যই পরিবর্তন করা হবে। ১২ জানুয়ারি শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে নিজ বাসায় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় ...

Read More »

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা

রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শপথ নেওয়া নতুন মন্ত্রিসভার সদস্যরা। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার পর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এ ছাড়াও ...

Read More »

বাজারে সরবরাহে ঘাটতি নেই, তবুও বাড়ছে চালের দাম

উৎপাদন

দেশে এ বছর আমনের রেকর্ড উৎপাদন হয়েছে। বাজারে সরবরাহে ঘাটতি নেই, তার পরও চড়ছে চালের দাম। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা। গরুর মাংস ও ব্রয়লার মুরগির দামও বাড়তি। আর ভরা মৌসুমে কমছে না সবজির দর। তবে দাম বাড়ার সুনির্দিষ্ট কারণ না থাকলেও নানা অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। সাধারণত নতুন ধান ওঠার আগ মুহূর্তে চালের দর ...

Read More »

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা

নতুন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে ছয় জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন-ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ৩ বি ...

Read More »

নতুন মন্ত্রীসভা: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল শপথ নিয়েছেন নতুন সংসদ সদস্যরা। আজ মন্ত্রিসভার ৩৭ সদস্য শপথ নেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া মন্ত্রীদের দপ্তর বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য নতুন মন্ত্রিসভায়ও স্থান পেয়েছেন। এমনকি ...

Read More »

পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

টানা চতুর্থবার ও সব মিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে বঙ্গভবনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শেখ হাসিনা বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে চার মেয়াদে ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেছেন শেখ হাসিনা। ২০২৯ ...

Read More »