Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

চাঁদপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল হোসেন শিশির (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১০ আগস্ট রোববার দুপুরে সদর চাঁদপুর-পেন্নাই সড়কের সদর উপজেলার ময়দান খোলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ৩নং কল্যাণপুর ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামের দিঘীরপাড় এলাকার নজরুল ইসলাম স্বপনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে রুবেল লালদিয়া এলাকা থেকে বাবুরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাব বোঝাই ভ্যানগাড়ির ...

Read More »

তুহিন হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা প্রতিবাদ সভা ও  মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০ টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও  মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীর পরিচালনায় টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি ...

Read More »

শাহরাস্তি রায়শ্রী দক্ষিণে প্রকল্প থাকলেও দেখা মিলেনি কালভার্ট

চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে প্রকল্প থাকলেও দেখা মিলেনি কালভার্টের। এশিয়ার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সারাবিশ্বে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্ধ দিয়ে থাকে। যা দিয়ে গ্রামীন সড়ক, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজের উন্নয়ন ও কৃষিকাজের সহায়ক ড্রেন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করা হয়। ২০২১-২০২২ অর্থ বছরে চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া এলাকায় একটি কালভার্টের বরাদ্ধ দেয়া হলেও ...

Read More »

ফরিদগঞ্জে হাত-পা বেঁধে বৃদ্ধকে হত্যা চেষ্টা, স্ত্রীসহ তিন সন্তান গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে হাত-পা বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে মনোয়ার হোসেন মনা (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যক্তিকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাতে ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে ভুক্তভোগীর স্ত্রীসহ তিন সন্তানকে আটক করা হয়েছে। এলাকাবাসী জানান, গতকাল রাতে হইচই শুনে তারা মনার ...

Read More »

সংসদে সকল দলের উপস্থিতি নিশ্চিত করতে পিআর পদ্ধতি জরুরি : এ টি এম মাসুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, জাতীয় নির্বাচনে পি আর পদ্ধতির মাধ্যমে জামায়াত বাংলাদেশে একটি প্রানবন্ত পার্লামেন্ট গঠন করতে চায়। বিগত পনেরো বছর দেশে এক দলীয় স্বৈরাচারী পার্লামেন্ট প্রতিষ্ঠিত ছিল। যাতে সকল দলের উপস্থিতি ছিল না। তাই পার্লামেন্টে সকল দলের উপস্থিতি নিশ্চিত করতে পিআর পদ্ধতি জরুরি। তিনি আরো বলেন, সকল দলের যোগ্য ও ...

Read More »

তুহিন হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দ্রুত বিচারের দাবীতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক বিএম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সোহেল রুশদী, লক্ষণ ...

Read More »

চাঁদপুরে স্বেচ্ছাশ্রমে মধ্য ইচলী খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে চাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মধ্য ইচলী খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে পৌর ১১নং ওয়ার্ডের মধ্য ইচলী পাঁকা মসজিদ সংলগ্ন খালের কচুরিপানা পরিস্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন ...

Read More »

চাঁদপুরে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের আমেজ

জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তফসিল ঘোষণার পর চাঁদপুরে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সক্রিয় হয়ে উঠেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে থেকে ধানের শীষের স্লোগান নিয়ে সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি শহরের আদালত পাড়া, ছায়াবানী মোড়, নিউ ট্রাক রোড, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে ...

Read More »

শাহরাস্তি মেহের উত্তরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

চাঁদপুরের শাহরাস্তির মেহের উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রাঠামো মেরামতের ৩১ দফা সংস্কারের সমর্থনে আলোচনা সভা প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য ফরম নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট শুক্রবার বিকেলে মেহের উত্তর ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনের আয়োজনে বানিয়াচোঁ বাস স্ট্যান্ড এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহের উত্তর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান ...

Read More »

চাঁদপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণের মৃত্যু

চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তার উত্তর পাশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই তরুণের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বিল্লাল খানের হেচারী সংলগ্ন দেওয়ান বাড়ির সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের দুই আরোহী। নিহতরা হলেন চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে মো. ...

Read More »