Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

চাঁদপুর সদরের ১৪ ইউনিয়নে দু’বছরে সাড়ে ১১শ’স্ট্রীট লাইট বিতরণ

light

চাঁদপুর সদরের ১৪ টি ইউনিয়নে ২০১৮-১৯ ও ২০১৯-২০ এ দু’ বছরে সাড়ে ১১শ স্ট্রীট লাইট,এসি সোলার ও ডিসি সিস্টেম ও হোম সোলার বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক অর্থায়নে ও ইনফেস্টা ডেভেলপ কোং লিমিটেড এবং সৃজনী বাংলাদেশ নামক দু টো বেসরকারি সংস্থার সরবরাহ ও ব্যবস্থাপনায় এ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। বুধবার ১২ আগস্ট ইডকল ও সৃজনী বাংলাদেশ এর চাঁদপুর ...

Read More »

চাঁদপুরে আরো ১৭ জন করোনা শনাক্ত : করোনামুক্ত ২৫

চাঁদপুরে মঙ্গলবার আরো ১৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৮জন, মতলব উত্তরের ২জন, ফরিদগঞ্জের ৫জন ও শাহরাস্তির ২জন রয়েছেন। একই দিনে ২৫ জনকে করোনামুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৬জন, ফরিদগঞ্জের ৩জন, মতলব উত্তরের ১১জন, মতলব দক্ষিণের ২জন ও হাজীগঞ্জের ৩জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৫১জন। এর মধ্যে ...

Read More »

চাঁদপুরে গত ১ মাসে ব্যাংকগুলোর ২২০ কোটি টাকা র‌্যামিটেন্স অর্জন

news-tk-

চাঁদপুর দেশের অন্যতম ব্যবসাকর, কৃষি ও মৎস্য উৎপাদনকারী অঞ্চল এবং যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত । চাঁদপুরের ৪ ব্যাংকের গত জুলাই মাস (১ মাস ) পর্যন্ত বৈদেশিক র‌্যামিটেন্স অর্জন করেছে ২২০ কোটি ৪৭ লাখ টাকা। প্রাণঘাতী করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে বৈদেশিক রেমিট্যান্স খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ায় অর্জনের হার অনেকটা কমে গেছে বলে সংশ্রিস্ঠ ব্যাংক কর্মকর্তাগণ জানান। তবে জুলাই মাসে ...

Read More »

চাঁদপুরে ইব্রাহিমপুর-ঈশানবালা রক্ষায় ১ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ

চাঁদপুর জেলায় মেঘনা নদীর তীরে ডান তীরে অবস্থিত চাঁদপুর সদরের ইব্রাহিম পুর ইউনিয়ন ও হাইমচরের ঈশানবালা বাজার ও তৎসংলগ্ন এলাকা রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর জরুরি ভাঙ্গন ঠেকাতে ১ কোটি ৩৮ লাখ টাকার বরাদ্দ বা প্রশাসনিকভাবে ব্যয়ের অনুমতি দিয়েছে । এর মধ্যে চাঁদপুর সদরের ইব্রাহিমপুর আলুর বাজারের ২শ ১৫ মি.এলাকার তীর সংরক্ষণের জন্যে ৮৩ লাখ টাকা এবং হাইমচরের ঈশানবালা ...

Read More »

বিবিসির প্রতিবেদনে পদ্মা-মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কারণ

বাংলাদেশে গত কয়েক দু সপ্তাহের বেশি সময় ধরে জেলেরা ট্রলার ও বোট ভর্তি করে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরছেন। আর বাজারগুলো সয়লাব হয়ে গেছে ইলিশে। দামও তুলনামূলকভাবে গেছে কমে। দাম কমে এমন জায়গায় এসেছে গত কয়েকবছর আগেও বাংলাদেশের মানুষ এমন দামে ইলিশ পাতে তোলার কথা স্বপ্নেও ভাবতে পারতো না। এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয় গত ২০শে ...

Read More »

চাঁদপুর পৌর তফসিল ঘোষণার পূর্বেই জেলা নির্বাচন কর্মকর্তা বদলী

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিনকে ঢাকায় বদলি করা হয়েছে। ১০ আগস্ট সোমবার রাতে তিনি নিজে তার বদলীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১ আগস্ট মঙ্গলবার তিনি চাঁদপুর ত্যাগ করবেন। তাঁর স্থলে যোগদান করছেন ঢাকা থেকে আসা মো. তোফায়েল আহমেদ। চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বদলী হলেন ওই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা এই কর্মকর্তা। এক প্রতিক্রিয়ায় তিনি ...

Read More »

২৩ বা ২৪ আগস্ট চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল

chandpur pourashava

চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল আগামী ২৩ বা ২৪ আগস্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে বিএনপি প্রার্থী মারা যাওয়ার কারণে এ পৌরসভার নির্বাচন স্থগিত হয়। এছাড়া ঢাকা-১৮ এবং পাবনা-৪ আসনের তফসিল এই দুদিনের যেকোনো একদিন ঘোষণা করা হবে। ১০ আগস্ট সোমবার কমিশনের ৬৭তম সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। তিনি বলেন, যে প্রার্থী মারা গেছেন ...

Read More »

চাঁদপুর করোনা ল্যাবে ৫৯ নমুনার মধ্যে ৯ জনের শনাক্ত

চাঁদপুরে করোনাে টেস্ট ল্যাব

চাঁদপুরে আজ আরো ৯জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৮জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৩৪জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, সোমবার (১০ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৫৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি রিপোর্ট করোনা পজেটিভ। ...

Read More »

চাঁদপুরে জেলা মাধ্যমিক প্রধানশিক্ষক ফোরাম গঠন

Gonesh +mannan

চাঁদপুরে জেলা মাধ্যমিক প্রধানশিক্ষক ফোরাম নামে একটি নতুন সংগঠন গঠনকল্পে রোববার ৯ আগস্ট বেলা ৩ ঘটিকায় গণি মডেল উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মো.আব্বাস উদ্দিন ও পরিচারনা করেন প্রধানশিক্ষক গণেশ চন্দ্র দাস । উক্ত সভায় চাঁদপুর সদরের পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাসকে আহবায়ক এবং হাইমচরের বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের ...

Read More »

চাঁদপুর লঞ্চঘাটে স্বাস্থ্যবিধি মানার নমুনা

চাঁদপুর লঞ্চঘাটে ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষা করা গেছে। করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে হাজার হাজার যাত্রী নিয়ে চাঁদপুর ঘাট ছাড়ছে লঞ্চ। ঢাকাগামী কর্মজীবী মানুষের চাপে ভেঙে পড়েছে কোভিড-১৯ মোকাবেলার সব ধরনের স্বাস্থ্যবিধি। চাঁদপুর লঞ্চঘাটে ছিল না কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা। অতিরিক্ত যাত্রী বহন ও লঞ্চের ভিতরে জীবনরক্ষাকারি বয়াসহ অন্যান্য অনিয়মের কারনে চাঁদপুর লঞ্চ ঘাটে ...

Read More »