চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরি বালুচর গ্রামের চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টেচাবর) বিকেলে ইউনিয়নের লামচরী বউবাজার প্রাঙ্গণে এ উপলক্ষে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডা. পলাশ রায়ের নেতৃত্বে চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী সেই অনুষ্ঠানে গিয়ে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন তাদের ফুল দিয়ে ...
Read More »৯৯৯-এ কল, পুলিশ ও ইউএনও’র নির্দেশে রাস্তা কাটা বন্ধ
চাঁদপুর সদর উপজেলার মধ্য রঘুনাথপুর আরাজী বালিয়া গ্রামের বাহাদুর খান বাড়ির শত বছরের চলাচলের রাস্তা কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এমন অভিযোগ উঠেছে শাহরাস্তি পৌরসভার কর্মচারী নাছির উদ্দিন রিপন ও তার ছেলে রেজাউলসহ তাদের অনুসারীদের বিরুদ্ধে। এতে রাস্তা চলাচলে দুর্ভোগে পড়েছে অর্ধশত পরিবারের লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একই গ্রামের নাছির উদ্দিন রিপন ও তার ছেলে ...
Read More »শিক্ষার্থীরা আড্ডা ও গল্পে সময় পার করছে
চাঁদপুরে ২০ শতাংশ বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ৪র্থ দিনে গড়িয়েছে। এতে করে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় বেড়েছে শিক্ষার্থীদের ভোগান্তি। ১৬ অক্টোবর বৃহস্পতিবার শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়সহ এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সকাল থেকেই দেখা গেছে এক অচেনা নীরবতা। শিক্ষকরা এসেছেন ঠিকই, কিন্তু কেউ শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না। পাঠদান বন্ধ ...
Read More »চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ৩৬ মোবাইল কোর্ট ,২৬১ অভিযান ও ৪৫ মামলায় ৬৪ জনকে জেল
আবদুল গনি, ১৬ অক্টোবর ২০২৫ সারাদেশব্যাপি নদ-নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ-সীমানার এলাকায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২২ দিনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ৪ অক্টোবর হতে ১৬ অক্টোবর ৫টা পর্যন্ত দেয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর নৌ-সীমানায় টাক্সফোর্স কর্তৃক ২৬১ অভিযান,৩৬ মোবাইল কোর্ট পরিচালনা ও ৪৫ মামলা দায়ের করা হয়েছে। আজ ১৬ অক্টোবর সন্ধ্যায় অভিযানের তথ্য প্রতিবেদন আকারে ...
Read More »চাঁদপুরে এইচএসসি ফলাফলে শীর্ষে সরকারি কলেজ
সারাদেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল–২০২৫। এবারের ফলাফলে চাঁদপুর জেলার দুটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান-চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও চাঁদপুর সরকারি কলেজ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে মহিলা কলেজে চাঁদপুর সরকারি মহিলা কলেজ এবার জেলায় সর্বাধিক জিপিএ-৫ অর্জনের মাধ্যমে শীর্ষস্থান দখল করেছে। মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান-তিন বিভাগেই শিক্ষার্থীরা প্রশংসনীয় ...
Read More »মতলবে একটি কলেজে সকল শিক্ষার্থী ফেল
এইচএসসি ও সমমান পরীক্ষা–২০২৫ এ চাঁদপুর জেলার সামগ্রিক ফলাফলে চিত্রটি আশানুরূপ নয়। জেলাজুড়ে পাশের হার কমে দাঁড়িয়েছে মাত্র ৪৮.৫৫ শতাংশে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বনিম্ন। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি কলেজের ফলাফল এ বছর মারাত্মকভাবে নিম্নমুখী। এর মধ্যে মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাইস্কুল অ্যান্ড কলেজ সবচেয়ে খারাপ ফলাফল করেছে। প্রতিষ্ঠানটির ১৭ জন পরীক্ষার্থী অংশ নিলেও ...
Read More »ফরিদগঞ্জ থানার দক্ষিণ পাশে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার দক্ষিণ পাশে অবস্থিত “মা জুয়েলার্স” দোকানে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। দোকান মালিকের দাবি চোরের দল প্রায় শত ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে থানার বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা। এ সময় তিনি দোকান মালিক মন্টু কর্মকারসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। ...
Read More »চাঁদপুরে চিহ্নিত মাদক কারবারি আটক
চাঁদপুর শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী সামু গাজী (৩৮) কে গাঁজাসহ আটক করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবরর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গত ১৪ অক্টোবর মঙ্গলবার ভোরে শহরের ১২নং ওয়ার্ডের গাজী সড়কে অবস্থিত টিটু ঢালীর বাড়ির সামনের পাঁকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করা হয়। আটক সামু গাজী শহরের ট্রাক রোড গাজী সড়কের মৃত. শহিদ গাজীর ছেলে। ...
Read More »চাঁদপুরে এইচএসসি ফলাফলে ধস, পাশের হার ৪৮.৫৫ শতাংশ
চাঁদপুর জেলায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। জেলায় গড় পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৪৮.৫৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তবে আলিম ও ভোকেশনাল শাখায় ফলাফল তুলনামূলকভাবে ভালো বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায়, চাঁদপুর জেলার ৬৯টি কলেজের ১৪,৩৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬,৯৫৭ জন। ...
Read More »হাজীগঞ্জে জিপিএ ৫ পেয়েছে ৪৪ শিক্ষার্থী, পাশের হার ৫৮ শতাংশ
সারা দেশের ন্যায়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিনে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পাশের হার প্রায় ৫৮ ভাগ, জিপিএ ৫ পেয়েছেন মাত্র ৪৪ জন। যা গত কয়েক বছরের তুলনায় এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল সর্বনিম্ন অবস্থান। এ নিয়ে অভিভাবক মহল ও শিক্ষকদের মধ্যে কৌতুহল দেখা দেয়। ফলাফল জানতে পরীক্ষার্থীদের তেমন কাউকেই কলেজ আঙ্গিনা দেখা যায়নি। ১৬ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার প্রায় ৯ টি কলেজের এইচএসসি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur