চাঁদপুরে এই প্রথম সড়ক বিভাগের উদ্যেগে ওভারহেড ডিরেকশনাল সাইন’ (সড়কের ওপরে দিকনির্দেশক চিহ্ন) নির্মাণ কাজ করা হয়েছে। যা ২০২০-২১ অর্থ বছরের ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে ৪৯ লাখ টাকা ব্যয়ে চাঁদপুর জেলার ২০ টি স্থানে ওভারহেড ডিরেকশনাল সাইন স্থাপন নির্মাণ করা হয়। চাঁদপুর শহরের ওয়ারলেস, বাবুরহাট, সদর উপজেলার নানুপুর চৌরাস্তা, হাজীগঞ্জ উপজেলায়, শাহরাস্তি ...
Read More »চাঁদপুরে ইউনিক আইডি সংক্রান্ত দু’দিনের কর্মশালা শুরু
চাঁদপুর সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ বিভাগআয়োজিত ও শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক বাস্তবায়িত চাঁদপুর সদরের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি বিষয়ক শিক্ষকের দু”দিন ব্যাপি কর্মশালা শুরু হয়েছে । চাঁদপুর পৌরসভাধীন লেডী প্রতিমা মিত্র বালিকা বিদ্যালযয়ে আজ সকাল ৫ টা থেকে ১ টা প্রথম ব্যাচ এবং বিকেল দুটো থেকে পাঁচটা পর্যন্ত দ্বিতীয় ব্যাচ শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত দুদিনের কর্মশালা ...
Read More »চাঁদপুর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি’র স্মারকলিপি পেশ
চাঁদপুর জেলাসহ সারা দেশের বেসরকারি স্কুল,কলেজের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের শতভাগ উৎসব ভাতার দাবিতে বুধবার ২৩ জুন বেলা ১১ টায় মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, চাঁদপুর জেলার উদ্যোগে চাঁদপুর জেলা প্রশাসক এর মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। শিক্ষক নেতৃবৃন্দের কাছ থেকে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তা গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি ...
Read More »চাঁদপুরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চাঁদপুরে যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ ২৩ জুন বুধবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৭ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ...
Read More »চাঁদপুরে ৭ বছর ধরে নেই চক্ষু চিকিৎসক, সেবা থেকে বঞ্চিত রোগীরা
আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দীর্ঘ ৭ বছর ধরে নেই কোন চক্ষু চিকিৎসক। যার কারনে গত ৭ বছর ধরে হাসপাতালটিতে চক্ষুচিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ রোগীরা। প্রতিদিনই চাঁদপুর জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ রোগীরা চোখের নানা সমস্যা নিয়ে সরকারি এ হাসপাতালটিতে ডাক্তার দেখাতে আসেন। কিন্তু চক্ষু চিকিৎসকের পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা না পেয়ে ব্যর্থ মনে ফিরে যাচ্ছেন ...
Read More »চাঁদপুরে করোনা শনাক্ত ২১, মৃত্যু ১
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে সাবিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে । চাঁদপুর সদরের রঘুনাথপুর এলাকার। এই নারীর গত ৭ জুন করোনা শনাক্ত হয়। তিনি ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন সোমবার তিনি মারা যান। এদিকে চাঁদপুরে আরও ২১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১০জন, হাজীগঞ্জের ৫জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরের ২জন ও মতলব উত্তরের ...
Read More »চাঁদপুরে বৃদ্ধকে গলা কেটে হত্যা
চাঁদপুরে বিলে মাছ ধরতে গিয়ে মোঃ মজিবুর রহমান মজু খাঁ (৬০) নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মঙ্গলবার (২২ জুন) রাতে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর বিল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মজু খাঁ চান্দ্রা ইউনিয়ন ১নং ওয়ার্ড মধ্য বাখরপুর গ্রামের মৃত অলিউল্লা খাঁর পুত্র। ...
Read More »শাহরাস্তিতে তিন সন্তানের জনকের আত্মহত্যা
চাঁদপুরের শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জনকের (৩২) মৃত্যু হয়েছে। ২২ জুন মঙ্গলবার ভোর ৫ টার দিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, সকালে পার্শবর্তী আমিরুল হকের বাড়ির পুকুর পাড়ের মেহগনি গাছে নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ...
Read More »শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ১১ টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ নিজমেহার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের লালিয়া পাড়া গ্রামের হাসনা বাড়ির মৃতঃ হারুনুর রশিদের পুত্র মোঃ শাকিল হোসেন ঘটনার সময় পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির আলী আকবরের পুত্র আলী আজগর মোল্লার ...
Read More »মতলব দক্ষিণে ১৮ জনকে অর্থদণ্ড
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাস্ক না পড়ার দায়ে ১৮ জনকে ৫ হাজার ৬৫০ টাকার জরিমানা করা হয়। ২২ জুন মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার পানির ট্যাংক, হাসপাতাল রোড, রিকশা ও ম্যাক্সিস্ট্যান্ড এবং মতলব সেতুর টোল প্লাজা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের ওই জরিমানা করেন। ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur