Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে ৪ জনের মৃত্যু, করোনা শনাক্ত ৬৫

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘন্টার ব্যবধানে ৪জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২জনের করোনা শনাক্ত হয়েছে। বাকী দু’জন ভর্তির অল্প সময়ের মধ্যে মারা যাওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়নি। তাদেরও করোনার উপসর্গ ছিল। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল শুক্রবার রাতে জানান, ফরিদগঞ্জের গাজীপুর এলাকার রাজাপুর গ্রামের আঃ রব খান (৬৪) বৃহস্পতিবার ...

Read More »

চাঁদপুরে অক্সিজেন প্লান্ট চালু হলে দেড়শ বেডে অক্সিজেন দেয়া যাবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  বলেছেন, করোনার এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের অনেক দেশের চেয়ে আমরা এগিয়ে রয়েছি। দেশের কোথাও যেন অক্সিজেনের সঙ্কট না হয়, সে জন্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ইউনিসেফ এবং সরকারের যৌথ উদ্যোগে অক্সিজেন প্লান্ট ...

Read More »

ঈদকে সামনে রেখে চিরচেনা সেই ব্যস্ততা নেই চাঁদপুরের কামারশালায়

‘করোনায় সব শেষ হয়ে গেছে। দীর্ঘ প্রায় দেড় বছরের করোনার ছোবলে আমাদের পৈত্রিক ব্যবসা প্রায় বন্ধের উপক্রম। এখন আর আগের মত ব্যবসায় কোন প্রাণচাঞ্চলতা নেই। এমনকি গত দেড় বছরে এই পৈত্রিক ব্যবসা ছেড়ে দিয়েছে কেহ কেহ। আবার অনেকে ব্যবসার পরিধিও ছোট করে ফেলেছে। মূল কথা এই মহামারী করোনা কেড়ে নিয়েছে আমাদের রুটি-রুজি। অথচ কেহই আমাদের কোন খবর রাখে না। অনেকে ...

Read More »

চাঁদপুরে ৬ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ছুটির দিনে শুক্রবারেও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি ও অভিযান পরিচালিত হয়েছে। ১৬ জুলাই শুক্রবার চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে এই অভিযান চালানো হয়। এতে ভোক্ত অধিকার আইন অমান্য করায় ৬টি ব্যাবসা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ এবং চাঁদপুর জেলা প্রশাসকের ...

Read More »

দুর্যোগময় সময়ে মানুষের পাশে দাড়িয়েছে একমাত্র আ.লীগ: এমপি রুহুল

আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, এ দুর্যোগময় সময়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে একমাত্র আওয়ামী লীগ। ১৫ জুলাই বৃহস্পতিবার মতলব পৌরসভা কর্তৃক আয়োজিত করোনা কালীন সময়ে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাস মহামারীর কারণে মানুষের জীবন জীবিকা স্থবির হয়ে পরলেও তাদের পাশে দাড়িয়ে সাহায্যে সহায়তার হাত ...

Read More »

শাহরাস্তিতে ইয়াবাসহ আটক ১

শাহরাস্তিতে ইয়াবাসহ মোঃ আমির হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে। থানা সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার সময় থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহিউদ্দিন আহমেদ ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর টু কুমিল্লা মহাসড়কের পাশে কাজী ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে রাঢ়া গ্রামের মুন্সি ...

Read More »

ঈদে লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

কোরবানির ঈদ সামনে রেখে চলমান লকডাউনের বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এর ফলে ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ঈদে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য জানান। লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনের সুবিধার্থে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে বলে বিআইডব্লিটিএ থেকে ...

Read More »

চাঁদপুরে দু’লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা

ঢাকা থেকে ছেড়ে এমভি ঈগল-৩ লঞ্চকে ৫ ও সোনার তরী লঞ্চকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ জুলাই বৃহস্পতিবার রাতে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং লঞ্চে স্বাস্থ্যবিধি উপেক্ষা করার অভিযোগের প্রেক্ষিতে লঞ্চ দুটিতে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। লঞ্চের যাত্রীরা জানান, একদিকে লঞ্চগুলো ভাড়া বেশি নিচ্ছে,অন্যদিকে ...

Read More »

করোনায় মতলবের সাবেক সহকারী পুলিশ সুপারের মৃত্যু

চাঁদপুর জেলাধীন (মতলব সার্কেল) সাবেক সহকারী পুলিশ সুপার আহসান হাবীব (৩৭) বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে ইন্তেকাল করেছেন( ইন্না… রাজিউন)। করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে যুদ্ধ করে রাজারবাগ পুলিশ হাসপাতালে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।মৃত্যকালে তিনি স্ত্রী,বাবা-মা, সহকর্মী, আত্বীয়-স্বজন ও গুনীগ্রাহী রেখে গেছেন। ১৬ মাসে মতলবে সততার সাথে দায়িত্ব  পালনে সব মহলের নিকট গ্রহণ যোগ্যতা অর্জন করে মতলববাসীর ...

Read More »

চাঁদপুরে আরও ১১৯ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ২৯৭টি করোনা নমুনার মধ্যে ১১৯ জনের শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.০৭%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩৩জন, মতলব উত্তরের ১জন, মতলব দক্ষিণের ১৯জন, হাজীগঞ্জের ১১জন, ফরিদগঞ্জের ২১জন, হাইমচরের ২জন, শাহরাস্তির ৩১জন ও কচুয়ার ১জন রয়েছেন। একই দিনে ৭১জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২৭জন, মতলব দক্ষিণের ১৮জন, ফরিদগঞ্জের ...

Read More »