Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

চাঁদপুরে করোনায় আরও দুজনের মৃত্যু

চাঁদপুরে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আর ২ জনের মৃত্যু হয়েছে। তারা দু’জনই করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১৪৬জন। সদর হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার সাহেব বাজার এলাকার মমিনপুর গ্রামের খুরশিদা বেগম (৬০) গত ১৭ জুলাই সকাল ৮টার দিকে চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ...

Read More »

চাঁদপুরবাসিকে শিক্ষামন্ত্রীর ঈদ শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি চাঁদপুরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছাবার্তায় বলেন, পবিত্র জিলহজ মাস মুসলিম উম্মাহর কাছে খুবই গুরুত্ববহ। ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে হজ। আর এই হজ জিলহজ মাসে। এ মাসে আরো রয়েছে কোরবানি। ৯ জিলহজ হচ্ছে হজ ...

Read More »

চাঁদপুরে কখন কোথায় ঈদের জামাত

ঈদের জামাত

পবিত্র ঈদুল আযহা ২১ জুলাই বুধবার । বৈশ্বিক করোনা পরিস্থিতিতে দেশের কোনো ঈদগাহে ঈদের জামাত হবে না। এর পরিবর্তে বিশেষ ব্যবস্থায় মসজিদেই বা কমিটির সিদ্দান্ত মতে মসজিদ সংলগ্ন ফাঁকা স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মসজিদ কমিটির সিদ্ধান্ত মতে-নামাজের টাইম-টেবিলও নির্ধারণ করবে বলে ইফা চাঁদপুর জানিয়েছেন। চাঁদপুরের বিভিন্ন মসজিদে এবার স্বাস্থ্য বিধি মেনে ও নিজকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় জেলা সদরের মসজিদগুলোতে ...

Read More »

চাঁদপুরে আজও ৩শ’ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

DC..

চাঁদপুরে জেলা প্রশাসন আজ ১৯ জুলাই দুপুরে আরও ৩শ’পরিবারকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার । চাঁদপুর স্টেডিয়াম প্যাভেলিয়নে অসহায়.দরিদ্র,গরীব ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ৩শ জনের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্য এমএ কুদ্দুস রোকনের পরিচালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা ...

Read More »

ঈদের দিন সরকারি ৩ প্রতিষ্ঠানে উন্নত খাবারের আয়োজন

jail

চাঁদপুর জেলার তিনটি সরকারি প্রতিষ্ঠান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উন্নত খাবার ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত বাবৃর হাট শিশু পরিবারের সব শিশুদের জন্যে চাঁদপুরের জেলা প্রশাসক অ্ঞ্জনা খান মজলিশ ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের নিজস্ব উদ্যোগে ঈদের দিনে শিশু পরিবারের সদস্যগণের জন্যে একটি গরু দিয়েছেন। যার মূল্য ...

Read More »

দেশি অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে চাঁদপুরের মেঘনায় দুই ট্রলারে ডাকাতি

চাঁদপুরের মেঘনায় দুই যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৮ জুলাই রোববার বিকেলে সদর উপজেলার আলুরবাজার এলাকা থেকে চাঁদপুর শহরের উদ্দেশে ছেড়ে আসা ট্রলার দুটিতে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে নৌপুলিশ অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করে। ঘটনার শিকার যাত্রীরা জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা নদীর পশ্চিমপাড় আলুরবাজার থেকে দেশের বিভিন্ন স্থানের যাত্রীদের নিয়ে কয়েকটি ট্রলার চাঁদপুর শহরের ...

Read More »

চাঁদপুরে আরও ১৬২ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ৪২৮টি নমুনার মধ্যে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭.৬%। চলতি বছরে করোনার সর্বোচ্চ নমুনা সংগ্রহ ও সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি চাঁদপুরে। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৪জন, মতলব দক্ষিণের ৬জন, হাজীগঞ্জের ১৩জন, ফরিদগঞ্জের ২৭জন, হাইমচরের ১১জন, শাহরাস্তির ২৯জন ও মতলব উত্তরের ২২জন রয়েছেন। একই দিনে ...

Read More »

শাহরাস্তিতে করোনা রোগীদের জন্য ‘অক্সিজেন কনসেনট্রেটর’ প্রদান

চাঁদপুরের শাহরাস্তিতে করোনা রোগীদের জন্য শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ‘অক্সিজেন কনসেনট্রেটর’ মেশিন প্রদান। ১৮ জুলাই রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মেশিন প্রদান করা হয়। স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম,বীর উত্তম এর নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের তত্ত্বাবধানে গত বছর একটি করোনা বিষয়ক ফান্ড গঠন করা হয়েছিল। উক্ত করোনা বিষয়ক ফান্ডে কয়েকজন ব্যক্তির আর্থিক অনুদান জমা ...

Read More »

চাঁদপুর শহরে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরের শহরের বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম, পিপিএম বার। ১৮ জুলাই রোববার বিকেলে তিনি চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বাবুহাট পশুরহাট, বাগাদী চৌরাস্তা পশুরহাট সহ বেশ কয়েকটি পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পশুরহাটগুলোতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ...

Read More »

চিরকুট লিখে গলায় ফাঁস, ঔষুধ কোম্পানির ব্যবস্থাপক গ্রেপ্তার

motlob-thana

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঔষুধ কোম্পানি ‘একমি’র স্থানীয় বিক্রয় প্রতিনিধি আ. রহমানকে (৪০) আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে করা মামলায় ওই কোম্পানির উপজেলা শাখার ব্যবস্থাপক আবুল কাশেমকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত ১২টায় উপজেলার কলাদী এলাকার বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ১০টায় নিহতের বড় ভাই আ. রহিম বাদী হয়ে আবুল কাশেমকে আসামি করে থানায় মামলা করেন। গ্রেপ্তার আবুল কাশেম ...

Read More »