করোনাকালীন দুর্যোগে চাঁদপুরবাসীর চিকিৎসা সহায়তায় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের ‘কুইক সার্ভিস’ এর উদ্বোধন হয়েছে। ৬ আগস্ট শুক্রবার বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপু। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল ...
Read More »জেলায় দ্বিতীয় ঝুঁকিপূর্ণ হিসেবে শাহরাস্তির অবস্থান
চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাসে আক্রান্ত ১২৭৬ জন, মৃত্যু ২৪ জন,ভ্যাকসিন নিয়েছে ১৩২৯৮ জন, কোভিড-১৯ সময়ে আক্রান্ত বিবেচনায় চাঁদপুর জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ঝুকিঁপূর্ণ হিসেবে শাহরাস্তি উপজেলা অবস্থান করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য মতে, শাহরাস্তি উপজেলায় ৩ আগষ্ট পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ২ শত ৭৬ জন, মৃত্যবরণ করেছেন ২৪ জন, টিকা নিয়েছেন ১৩ হাজার ৯ শত ৯৮ জন,স্বাস্থ্য কমপ্লেক্সের ...
Read More »চাঁদপুরে করোনায় স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর ছুরিকাঘাত করার চেষ্টা
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৬৫) নামে এক রোগী মৃত্যুবরন করেছেন। স্বামীকে হারিয়ে স্ত্রী কুলসুমা বেগম অতি শোকে কাতর হয়ে ছুরি হাতে নিয়ে হাসপাতালে থাকা ডাক্তার ও নার্সদের সহ অন্যান্য রোগীর স্বজনদের আঘাত করার চেষ্টা চালিয়েছেন। ৬ আগস্ট শুক্রবার বেলা ১২ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ২য় তলার আইসোলেশন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ...
Read More »চাঁদপুরে করোনা রোগী ১১ হাজার ছাড়াল, মৃত্যু ১৮৭
চাঁদপুরে করোনা আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ১৮৭ জনের। এছাড়াও বুধবার নতুন আরও ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭০৮ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৪১ জন। ৫ আগস্ট বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. ...
Read More »চাঁদপুরে করোনা রোগীদের জন্য আরও ৩০০০ লিটার লিকুইড অক্সিজেন পৌঁছেছে
চাঁদপুরে দ্বিতীয় বারের মতো এসে পৌছলে আরো ৩ হাজার লিটার লিকুইড অক্সিজেন। ৫ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২ টায় চট্টগ্রাম থেকে জরুরী তরুল গ্যাস সরবরাহ একটি লিকুইডে ভর্তি গাড়ি এসে পৌছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে স্থাপনকৃত লিকুইড অক্সিজেন প্লান্টের জন্য এই অক্সিজেন নিয়ে আসা হয়েছে। পরে হাসপাতালের প্রস্ততকৃত ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারের লিকুইড অক্সিজেন প্লান্টের সাড়ে ৮ হাজার ধারন ক্ষমতার বড় ...
Read More »হাইমচরে ইয়াবাসহ কানা জসিম আটক
চাঁদপুরের হাইমচর উপজেলায় দক্ষিণ আলগী গ্রামের মরন আলী ভূইয়ার ছেলে মাদক কারবারী মোঃজসিম ভূইয়া (কানা জসিম) কে ইয়াবাসহ আটক করেছে হাইমচর থানা পুলিশ। ৫ আগস্ট বৃহস্পতিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা নিদের্শে এএস আই গোলাম (খালেক), এএসআই প্রানকৃঞ্চ ও ডিএসবি মোঃ নাজিম উদ্দীনের সহযোগিতায় ৫০ পিচ ইয়াবাসহ মাদক কারবারী জসিমকে আটক করতে ...
Read More »মতলব দক্ষিণে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী অটোরিকশার ধাক্কায় মো.আবদুল্লাহ (২৫) নামে এম এ শেষ বর্ষের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ৫ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় উপজেলার উত্তর নলুয়া গ্রামে বাবুরহাট-পেন্নাই সড়কে দুর্ঘটনাটি ঘটে। আজ বেলা আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে মারা যান তিনি। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে সাতটায় হাঁটার জন্য বাড়ি থেকে বের হন ...
Read More »চাঁদপুরে নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
চাঁদপুরে নানা আয়োজন, কর্মসূচি এবং শ্রদ্ধা ও ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৫ আগস্ট বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৯টায় চাঁদপুর স্টেডিয়াম সম্মুখে অস্থায়ীভাবে নির্মিত মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু ...
Read More »চাঁদপুরে শর্ত সাপেক্ষে ২৬১টি সিএনজি অটোরিকশা ছেড়ে দেয়া হল
চাঁদপুরে করোনা সংক্রমন প্রতিরোধে কঠোর লকডাউনে জব্দকৃত ২৬১টি সিএনজি স্কুটার, অটোরিকশা, মোটর সাইকেল, ও মাইক্রোবাস শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়া হয়েছে। ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে থেকে চাঁদপুর স্টেডিয়াম মাঠে থাকা জব্দকৃত সিএনজি স্কুটার ও অটোরিকশাগুলো ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) জহিরুল ইসলাম মারকিং কালি ধারা দাগের চিহ্ন দিয়ে মালিক পক্ষের কাছে বুঝিয়ে দেন। বিনা জরিমানায় ছেড়ে দেয়া গাড়ির মধ্যে রয়েছে ১২১ টি ইজিবাইক, ...
Read More »চাঁদপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ
বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষ্যে চাঁদপুরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। ৫ আগস্ট বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজেন শহরের বিভিন্ন স্থানে বাপাউর অধিগ্রহণকৃত জমিতে বৃক্ষরোপণ করা হয়। সকাল ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ লেকের পাড় এলাকায় নিজের হাতে গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur