Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

মতলব উত্তরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কার্যক্রম শুরু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে ছেংগারচর বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ...

Read More »

মতলব দক্ষিণে জলবায়ু ট্রাস্ট ফান্ড প্রকল্পে চারা বিতরণ

সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল বলেছেন জলবায়ু পরিবর্তনের প্রবাব মোকাবিলা ও সবুজায়ন নিশ্চিত করতে প্রত্যেকে অনন্ত ১টি করে গাছের চারা রোপন করুন। ১২ সেপ্টেম্বর রবিবার উপজেলা বন বিভাগ আয়োজিত মাননীয় এমপি মহোদয়ের নামে জলবায়ু ট্রাস্ট ফান্ড প্রকল্প হইতে বরাদ্দকৃত চারা বিতরণে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ...

Read More »

চাঁদপুরে প্রাণোচ্ছ্বল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের স্বস্তি

অবশেষে দেড় বছর পর শ্রেণিকক্ষে ফিরলো শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে চাঁদপুর শহরের পাড়া-মহল্লাগুলোর পথে পথে ছেলেমেয়েরা হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে। কেউ অভিভাবকের সাথে। কেউ সহপাঠীদের সাথে দল বেঁধে। কেউবা একাকী। তাদের পরনে স্কুলপোশাক, পিঠে ব্যাগ। ১২ সেপ্টেম্বর রোববার চাঁদপুর শহরের মধ্যবত্তি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা ...

Read More »

দীর্ঘদিন পর স্কুলে ফিরে উচ্ছ্বাসিত চাঁদপুরের শিক্ষক-শিক্ষার্থীরা

মহামারি করোনা ভাইরাসের প্রকটে দেড় বছর বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় চাঁদপুরেও খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা। সরকারি নির্দেশনা মনে বিদ্যালয়গুলোতে ব্যবস্থা করা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, সব ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকরা মুখে মাস্ক পরে বিদ্যালয়ে প্রবেশ করেছে। চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে ...

Read More »

চাঁদপুরগামী লঞ্চ থেকে দুই শিশুকে নদীতে নিক্ষেপ

ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ইমাম হাসান-৫ লঞ্চ থেকে দুই শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই লঞ্চ কর্মচারীদের বিরুদ্ধে। ১১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ভাসতে থাকা ওই দুই শিশুকে জীবিত উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ। ওই শিশুরা হলো- শাকিব (১২) ও মেহেদি হাসান (১৩)। তাদের দাবি, পানি বিক্রির জন্য রাজধানীর সদরঘাট থেকে ‘ইমাম হাসান-৫’ ...

Read More »

চাঁদপুরের সব ইলিশ পদ্মার নয়

পদ্মা নদীর ইলিশ স্বাদে পরিপূর্ণ। তাইতো পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা চাঁদপুরের ইলিশের প্রতি আগ্রহ সবার। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে, পাড়া মহল্লায় বিক্রেতারা প্রতিদিন সকাল থেকেই বিক্রি করেন ছোট বড় বিভিন্ন সাইজের ইলিশ। ক্রেতার আগ্রহ বাড়াতে বিক্রেতারা বড় গলায় বলছেন, পদ্মার ইলিশ, আবার কেউ বলছেন চাঁদপুরের ইলিশ। ক্রেতারা ধরেই নেন, চাঁদপুরের ইলিশ মানেই পদ্মা নদীর ইলিশ। তাই অনেকেই বাজার ...

Read More »

জেলায় শ্রেষ্ঠ হওয়া কৃষি কর্মকর্তা দিলরুবাকে হাজীগঞ্জে বদলি

চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়া সেই মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানমকে বদলি করা হয়েছে একই জেলার হাজীগঞ্জ উপজেলায়। ৯ সেপ্টেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ স্বাক্ষরিত এক আদেশে শ্রেষ্ঠ হওয়া কৃষি কর্মকর্তাকে বদলি করা হয়। কৃষিবিদ দিলরুবা খানম মতলব দক্ষিণ উপজেলায় যোগদানের পর থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করায় ইতিমধ্যে তিনি চাঁদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা কৃষি কর্মকর্তা ...

Read More »

মতলব উত্তরে মসজিদ ও মন্দিরে সরকারি অনুদানের চেক বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ ও মন্দিরে প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মসজিদের উন্নয়ন হবে ...

Read More »

মতলবে যা যা উন্নয়নের প্রয়োজন সবই করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘মতলবের জন্য কোনো দাবি-দাওয়া দিতে হবে না। আমি মতলবের সন্তান, আমি গ্রামের সন্তান। আমি জানি। মতলবে যা যা উন্নয়নের প্রয়োজন সবই করা হবে। আর যুব সমাজকে রক্ষার জন্য মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’ শুক্রবার সন্ধ্যায় নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে চাঁদপুরের ‘মতলব সুধী সমাজের’ সংবর্ধনা অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বুদ্ধিমত্তা, ...

Read More »

শাহরাস্তি উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন শেফালী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন নাছরিন জাহান চৌধুরী শেফালী। ১১ সেপ্টেম্বর শনিবার সকালে গণভবনে দলটির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভায় ৯টি উপজেলা ও ১টি পৌরসভায় উপ-নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। এছাড়া কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের প্রার্থীও ঘোষণা করা হয়। চলতি বছর ২৬ মার্চ শাহরাস্তি ...

Read More »