চাঁদপুরের স্বনামধ্য ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন নতুন কুঁড়ি’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮ম মেহেদী উৎসব প্রতিযোগিতা,নব-নির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ৫ নভেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেদী উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ও নতুন কুঁড়ির উপদেষ্টা মোঃ জিতু মিয়া বেপারী। উদ্বোধকের বক্তব্য ...
Read More »শিক্ষার্থীরা নতুন বছরের পাঠ্যবই সময়মতই পাবে : শিক্ষামন্ত্রী
নতুন বছর শিক্ষার্থীরা এবার পাঠ্যবই সময়মতই পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি। তিনি শনিবার ৬ নভেম্বর দুপুরে চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় নব-নির্মিত চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন,‘পাঠ্যবইয়ে কোনো ভুল থাকলে নতুন কারিকুলামে সংশোধন করা হবে। কিছু ভুল নিয়ে সম্প্রতি একটি মামলা হয়েছে, সেই ভুলগুলো শুদ্রে ফেলারও সমস্যার ...
Read More »চাঁদপুরে নৌকাডুবির ঘটনায় আহত যাত্রীর মৃত্যু, আটক ৪
চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় এমভি লামিয়া নামের লঞ্চের ধাক্কায় ইঞ্জিন চালিত যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় আহত যাত্রী রেজিয়া বেগম (৫৫) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লঞ্চের মাস্টারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ৫ নভেম্বর দুপুরে দুর্ঘটনাটি ঘটে। এতে নৌকায় থাকা সব যাত্রী তীরে উঠলেও লঞ্চের আঘাতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। এখনো নাছিমা বেগম (৩৫) নামের এক নারী যাত্রী ...
Read More »চাঁদপুরে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি
চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় এমভি লামিয়া নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার ৫ নভেম্বর দুপুরে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রলারে থাকা সব যাত্রী তীরে উঠলেও নাছিমা বেগম (৩৫) নামের যাত্রী নিখোঁজ রয়েছেন। জানা যায়, নাছিমা বেগম শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়ায় গ্রামের সালেহ আহমেদের স্ত্রী। এ ঘটনায় নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। চাঁদপুর নৌ-থানার ...
Read More »চাঁদপুরে ৭২ কেন্দ্রে ৪১ হাজার পরীক্ষার্থী
সারা দেশের ন্যায় ১৪ নভেম্বর থেকে চাঁদপুরেও শুরু হয়েছে ২০২১ সালের এসএসসি,দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে ও সম্পূর্ণ করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। ১ নভেম্বর ২০২১ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা সকাল ১০ টায় শুরু হচ্ছে ও বেলা ১ টায় শেষ হচ্ছে। চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে ...
Read More »চাঁদপুরে ৭ হাজার বিদেশগামীকে মেরিন একাডমি’র প্রশিক্ষণ প্রদান
চাঁদপুরে ২০২১-২২ অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত এ ৪ মাসে ৬ হাজার ৯শ ৭৩ জন বিদেশগামীকে চাঁদপুর মেরিন একাডমিতে ৩ দিনের একটি প্রশিক্ষণ প্রদান করা হযেছে। চাঁদপুর মেরিন একাডেমি চার মাসে ২০টি ব্যাচের মাধ্যমে ৬ হাজার ৯শ ৭৩ জনকে এ প্রশিক্ষণ প্রদান করেছে-যারা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে বৈধভাবে বিদেশে যেতে সক্ষম হয়েছে বা এদের মধ্যে কেউ কেউ আবার যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়েছে ...
Read More »চাঁদপুরে নির্বাচনের ৮ দিন আগে মহিলা মেম্বার প্রার্থীর মৃত্যু
দ্বিতীয় ধাপে আগামি ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের ৮ দিন পূর্বেই ইন্তেকাল করলেন সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রাথী হাসিনা ইসলাম (ইন্না……….রাজিউন)। নির্বাচনে তার প্রতীক ছিল মাইক। গত ২ নভেম্বর (মঙ্গলবার) রাত ...
Read More »হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৮০
চাঁদপুরের হাজীগঞ্জে বিশৃঙ্খলার ঘটনায় এ পর্যন্ত মোট ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় করা ১০টি মামলায় আসামি প্রায় পাঁচ হাজার। বৃহস্পতিবার (৪ নভেম্বর) হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় ১০টি মামলা হয়েছে। এর মধ্যে প্রথমেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা দুই হাজার থেকে ২২শ’ জনকে আসামি করে দুটি ...
Read More »সন্ধ্যার পর চাঁদপুর পৌর ভূমি অফিসে উড়ছে জাতীয় পতাকা
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। যদিও এ নিয়ম ভঙ্গ করতে দেখা গেছে চাঁদপুর পৌর ভূমি অফিস কর্তৃপক্ষকে। অফিস প্রাঙ্গণে সন্ধ্যারপর উড়তে দেখা গেছে জাতীয় পতাকা। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন চলাচলকারী স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় সরজমিনে চাঁদপুর পৌর ভূমি অফিসে গিয়ে এ চিত্র দেখা গেছে। স্থানীয়রা বলেন, ৩০ লাখ শহীদ ও ৩ লাখ ...
Read More »মতলব উত্তরে দুই চেয়ারম্যানসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল বৃহস্পতিবার। বাছাইয়ে আওয়ামী লীগের প্রার্থীসহ ২ চেয়ারম্যান ও ২ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাছাইকালে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে চেয়ারম্যান পদে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি. রেজাউল করীম ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন গাজী। কলাকান্দা ইউনিয়নের ৪, ৫ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur