চাঁদপুরে লঞ্চঘাটে মাটির কারনে লঞ্চ ভিড়তে সমস্যা হওয়ায় ড্রেজিং এর কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। ১৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে চাঁদপুরে লঞ্চঘাটে কাজের উদ্বোধন করা হয়। জানা যায়, চাঁদপুরে লঞ্চঘাটে মাটির কারনে লঞ্চ ভিড়তে সমস্যা হওয়ায় সাড়ে ৯১ মিটার (৩শ’ ফিট) এরিয়া ড্রেজিং করা হবে। পাশে ড্রেজিং করা হবে প্রায় ৭৫ ফিট। ঠিকাদারি প্রতিষ্ঠান হলো আলহাজ্ব কামরুল ...
Read More »মতলব উত্তরে ২৩ হাজার ৫শ’ শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার ১২ থেকে ১৮ বছরের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীদের কোভিড-১৯ ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। এ নিয়ে গত ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি এই ছয় দিনে ২৩ হাজার ৫শ’ শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকার আওতায় আনা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত ৭ম দিনের মতো ...
Read More »শাহরাস্তিতে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার
চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩শ’ বোতল ফেনসিডিল ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মাদক উদ্ধার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, ওইদিন দুপুরের দিকে উপজেলার কালিয়াপাড়া এলাকায় পুলিশ চেকপোস্ট এড়াতে মাদকবাহী একটি প্রাইভেটকার আঞ্চলিক মহাসড়ক থেকে গ্রামের রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে বলশীদ গ্রামের চোধুরী বাড়ি এলাকায় ...
Read More »শাহরাস্তিতে ইটভাটা মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে ইটভাটা মালিককে অর্থ জরিমানা করা হয়েছে। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের গুলপুরা নামক স্থানে একটি ইট ভাটায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটার মালিক লাইসেন্স ব্যতীত ইট প্রস্তুত ও ব্যবসা পরিচালনার অপরাধে ইটভাটা মালিককে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর বিভিন্ন ধারায় ৫৫,০০০ ...
Read More »চাঁদপুরে এমভি সাব্বির লঞ্চের ধাক্কায় পল্টুন লণ্ডভণ্ড
চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রীবাহী লঞ্চ এম ভি সাব্বির-২ এর ধাক্কায় পল্টুন ভেঙ্গে লণ্ডভণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১ টার দিকে এ ঘটনাটি ঘটে। জানা যায়, দক্ষিণাঞ্চলের ঘোষেরহাট থেকে ঢাকা যাওয়ার পথে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রা বিরতি করতে আসলে রাত সোয়া ১ টার দিকে ২ নং জেটির পল্টুনে স্বজোরে ধাক্কা দেয় যাত্রীবাহী লঞ্চ এমভি সাব্বির-২। এতে পল্টুন ভেঙ্গে লণ্ডভণ্ড হয়ে যায়। ...
Read More »চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ ইউনিট
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সেবা। করোনাকালের শুরু থেকেই গুরুত্বপূর্ণ এ জেলার হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবি তুলেছিলেন স্থানীয়রা। তবে জায়গা সংকটের কারণে তা হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত চাঁদপুরে করোনা আক্রান্তদের মৃত্যুর হার বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে গত বছর আনা হয় কয়েকটি আইসিইউ বেড। কিন্তু প্রয়োজনীয় মালামাল,দক্ষ জনবলসহ বিভিন্ন কারণে প্রায় এক বছরেও তা চালু হয়নি। ...
Read More »রোটারি ক্লাব মানবসেবায় কাজ করে যাচ্ছে: পুলিশ সুপার
রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের পক্ষ থেকে গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে দেড় শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ পিপিএম (বার)। রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান সাখাওয়াত হোসেন শাকিলের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান এমএ হান্নানেরর ...
Read More »খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইন নয়, সরকারই বাধা: খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার ক্ষেত্রে আইন নয়, বরং সরকারই বাধা। সরকার আইনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, নির্বাহী আদেশকে সংশোধন করলেই খালেদা জিয়া বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন। এটি এমন কোনো আইনের বিষয় নয়। ১২ জানুয়ারি বুধবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা ...
Read More »বোরোর উৎপাদন বৃদ্ধিতে চাঁদপুরে পল্লী বিদ্যুতের একাধিক উদ্যোগ
চাঁদপুরে ২০২১- ২২ অর্থবছরে বোরোর উৎপাদন বাড়াতে চাঁদপুরের কৃষি,সরকারি ও বেসরকারি ব্যাংক,বীজ সরবরাহ কেন্দ্র ও চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি চাঁদপুর সদর ও হাজীগঞ্জ (পিবিএস) নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সহকারী জেনারেল ম্যানেজার এমএস মো.ইয়াহিয়া ৯ জানুয়ারি সদর দপ্তরে চাঁদপুর টাইমসকে দুপুরে এ তথ্য জানান। তাঁর দেয়া তথ্য মতে, চাঁদপুর সদর লালদিয়া পল্লীবিদ্যুৎ সমিতি ও চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি হাজীগঞ্জ টোরাগড় এর আওতায় চলতি ...
Read More »আজ চাঁদপুর জেলা বিএনপি’র সমাবেশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ বুধবার (১২ জানুয়ারি) চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।তবে প্রশাসন থেকে সমাবেশ করার অনুমতি পায়নি দলটি। তারপরও বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ তারা করবে। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur