চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নব নির্মিত চার তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম মোহন বলেছেন জিন্দাবাদ পাকি সংস্কৃতির অংশ। পাকি সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। পাকি বাঙালিরা যখন ক্ষমতায় ছিলো তখন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছিল। হিন্দু,বৌদ্ধ, ...
Read More »চাঁদপুর-শরীয়তপুরসহ ৬ রুটে বাড়লো ফেরি ভাড়া
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরি ও যাত্রীবাহী জাহাজের ভাড়া ২০ শতাংশ বাড়লো। আগামী রোববার (১৯ জুন) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে। বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আহমদ শামীম আল রাজী বৃহস্পতিবার (১৬ জুন) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ফেরি এবং জাহাজের ভাড়া সমন্বয় করা হয়েছে। এটা আগামী রোববার থেকে ...
Read More »সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই : ডিসি
কচুয়ায় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও সুধীজনের সাথে চাঁদপুরে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. কামরুল হাসানকে ফুলেল সংবর্ধনা জানান বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। উপজেলা নিবাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় প্রধান অতিথির ...
Read More »খাদ্য মন্ত্রণালযয়ের অতিরিক্ত পরিচালক হলেন কচুয়ার জি.এম ফারুক পাটওয়ারী
কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের কৃতিসন্তান জি.এম ফারুক হোসেন পাটওয়ারীকে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক থেকে খাদ্য মন্ত্রনালযের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে। গত সোমবার (১৩ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের (সংস্থা প্রশাসন-১ শাখা) সিনিয়র সহকারি সচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। জি.এম ফারুক হোসেন পাটওয়ারী ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সর্বপ্রথম সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক ...
Read More »মতলবে বজ্রপাতের আগুনে বসত ঘর ভস্মিভূত, আহত ১
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামের খান বাড়িতে বজ্রপাতে ভস্মিভূত হয় হাবিব খানের বসত ঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। ১৫ জুন বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এদিকে মতলব উত্তর উপজেলার কলাকন্দা ইউনিয়নের হানিরপার গ্রামে হাসনেয়ারা (৩০) নামে এক নারী বজ্রপাতে আহত হয়েছে। তিনি মতলব উত্তর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ ...
Read More »জনশুমারি দেশের উন্নয়ন পরিকল্পনার হাতিয়ার : শিক্ষামন্ত্রী
‘জনশুমারিকে দেশের উন্নয়ন পরিকল্পনার অন্যতম হাতিয়ার’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন,‘এ সংখ্যা ও পরিসংখ্যান জানা না থাকলে যথাযথ পরিকল্পনা করা সম্ভব হয় না। সে কারণেই জনশুমারিগুলো করা হয়।’ বুধবার ১৫ জুন সকালে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডে মন্ত্রীর বাসভবনে জেলায় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন,‘বঙ্গবন্ধু ...
Read More »সরকার ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে: ডিসি
চাঁদপুরে এলজিএসপি-৩ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আপনাদের জায়গাটা অনেক সম্মানের। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের ধাপই হচ্ছে ইউনিয়ন পরিষদ। সেই হিসেবে ইউপি চেয়ারম্যানের পদ খুবই গুরুত্বপূর্ণ। বাজেটের প্রায় ...
Read More »ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ প্রান্তিক পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়মে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ...
Read More »মতলব উত্তরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৭
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ৬ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ টার সময়, দুপুরে ও বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি , দেওয়ানাজিকান্দি,ছেংগারচর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় কুকুরের আতঙ্ক বিরাজ করছে। পাগলা কুকুরের কামড়ে আহতরা হলেন- আদুরভিটি গ্রামের মাইনউদ্দিনের ছেলে জুনাঈদ (৮),মজিবুর রহমানের কন্যা মিম আক্তার(৫), মৃত শেকান্দর আলী পাহাড়ের স্ত্রী রুফিয়া আক্তার (৬৫), ...
Read More »শাহরাস্তিতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে ৩ কেজি গাঁজাসহ কুমিল্লার অন্তর চন্দ্র দাসকে (২০) আটক করেছে পুলিশ। সোমবার (১৩ -জুন) বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকা থেকে আটক করা হয় এ মাদক কারবারি । থানা সূত্র জানা যায়, ওইদিন বিকেলে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ মহিউদ্দিন আহমেদ ও সঙ্গীয় ফোর্স ওই এলাকায় পুলিশ (চেকপোস্ট) চকি বসায়। ওই ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur