চাঁদপুরসহ সারাদেশে কাল শুক্রবার ৬ জানুয়ারি শুক্রবার ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষকদের ৫ দিনের নতুন শিক্ষাক্রমের ওপর শুরু হচ্ছে প্রশিক্ষণ । এ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পড়াশোনা শুরু করতে যাচ্ছে শিক্ষা প্রশাসন। চাঁদপুরের সকল উপজেলায় এ প্রশিক্ষণ শুরু হবে । এটি ৫ দিনব্যাপি প্রথম ব্যাচ । সারা বাংলাদেশে একই নিয়মনীতিতে একই সময়ে ও নির্দেশনায়‘ শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ’ নামের ...
Read More »চাঁদপুরে ৩০০ অসহায়ের হাতে শীতবস্ত্র তুলে দিলেন শিক্ষামন্ত্রী
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এসব কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়। ৪ জানুয়ারিবুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ...
Read More »শেখ কামাল দেশের জনপ্রিয় খেলার জন্য কাজ করে গেছেন : শিক্ষামন্ত্রী
‘বুকে হাত রেখে বিজয়ের ভেসে ছুঁয়ে দিব আসমান’ এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪ জানুয়ারি বুধবার বেলা বারোটায় চাঁদপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই যুব গেমসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় তিনি বলেন, আজকে যার ...
Read More »দু’সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা সব বই হাতে পাবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন,‘ আগামি দু’সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা তার শ্রেণির বই হাতে পাবে। বিগত অতিমারি ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মধ্য দিয়েও বছরের প্রথমদিন আমরা বই উৎসব করতে পেরেছি, এটিই হচ্ছে একটি বড় বিষয়। কিন্তু সেটাকে পাশ কাটাবার জন্য নানান রকম কথা বলা হচ্ছে। আমি মনে করি প্রতিটি শিশুই বই পেয়েছে। তবে যে শিশু ৫টি বই পাওয়ার কথা সে ...
Read More »চাঁদপুরে ১ হাজার ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ
চাঁদপুরে ১ হাজার ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় চাঁদপুর সদর উপজেলার আলু বাজার ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব চিংড়ি জব্দ করা হয়। কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মঙ্গলবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে আলু বাজার ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন। ...
Read More »আটক জামায়াত নেতার বিষয়ে বিধিমত ব্যবস্থা নেওয়া হবে : জেলা প্রশাসক
আটক জামায়াত নেতা ও চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আতাহার আলীর বিষয়ে বিধিমত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কলেজের গভর্নিংবডির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান। রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় গত ১৬ ডিসেম্বর পুলিশের উপর জামাত শিবিরের নেতা-কর্মীদের হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আতাহার আলীসহ ১১ জনকে ...
Read More »শাহরাস্তিতে প্রাইভেটকার ধাওয়া করে ৫০ কেজি গাঁজাসহ যুবক আটক
চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশ চেকপোস্ট থেকে ধাওয়া করা প্রাইভেট কার থেকে ৫০ কেজি জব্দ ও ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২ জানুয়ারি সোমবার সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া থেকে এ মাদক জব্দ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭ টার সময় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক ...
Read More »৩ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর চাঁদপুর রুটের নরসিংহপুর ঘাটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ২ জানুয়ারি সোমবার সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৫টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন বলেন, রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। ভোররাতে হঠাৎ ...
Read More »চাঁদপুরে পিকআপ ভ্যানের চাপায় বৃদ্ধা নিহত
চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় লজ্জাতুন্নেসা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ১ জানুয়ারি রোববার সকাল ১১টার দিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের কালিভাংতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লজ্জাতুন্নেছা কল্যাণপুর ইউনিয়নের রঙের গাঁও গ্রামের চকের মোড় এলাকার বাসিন্দা আলী বকাউলের স্ত্রী। বৃদ্ধার ছেলে নাসির বকাউল জানান, সকালে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তার মা বাড়ি থেকে ...
Read More »রেজিস্ট্রেশনবিহীন সিএনজিতে প্রেস লিখে সড়ক দাবিয়ে বেড়াচ্ছে কথিত সাংবাদিক
রেজিস্ট্রেশন না করে সিএনজির সামনে পেছনে প্রেস লিখে চাঁদপুর জেলার সড়ক দাবিয়ে বেড়াচ্ছে কথিত সাংবাদিক তানজিল শাহরিণ অনিক। সে সিএনজির সামনের ও পেছনের অংশে অনিক পরিবহন প্রেস লিখে জেলার বিভিন্ন সড়কে ছুটে চলছে। সে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কোন সদস্য নয়। কথিত এই সকল সাংবাদিকদের কারনে প্রকৃত সাংবাদিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur